নাহিদ-তাসকিনের আঘাত, চতুর্থ দিনে দাপুটে শুরু বাংলাদেশের
প্রত্যাশিত সূচনা পেয়েছে বাংলাদেশ। আগের দিন খেলা শেষে লিটন দাস জানিয়েছিলেন চতুর্থ দিনে পাকিস্তানকে চেপে ধরতে চান তারা। তাসকিন আহমেদ এবং নাহিদ রানার সুবাদে সেটা পেয়েও গিয়েছে বাংলাদেশ। দিনের প্রথম ১৫ ওভার শেষের আগেই পাকিস্তানের দুই ব্যাটার ফিরেছেন সাজঘরে। ৭৪ রানের লিড পেলেও পাকিস্তান হারিয়ে ফেলেছে ৪ উইকেট।
আজ চতুর্থ দিন সকালে নতুন ব্যাটসম্যান হিসেবে মাঠে এসেছেন পাকিস্তান অধিনায়ক শান মাসুদ, সঙ্গে ৬ রান নিয়ে অপরাজিত সাইম আইয়ুব। দিনের নবম ওভারে পাকিস্তানের প্রথম উইকেট তুলে নেয় বাংলাদেশ। তাসকিন আহমেদকে ড্রাইভ করতে গিয়ে মিড অফে নাজমুল হোসেনের দারুণ ক্যাচে ফিরেছেন সাইম আইয়ুব। সাইম আগের দিনের ৬ রানের সঙ্গে যোগ করেন আরও ১৪ রান। ৫০ রানে পাকিস্তানের ৩য় উইকেটের পতন ঘটে।
টানা ৬ ওভার তাসকিনের স্পেল শেষে আক্রমণে এসেই উইকেট পেলেন নাহিদ রানা। শান মাসুদ কাট করতে চেয়েছিলেন। কিন্তু বল ব্যাট ছুঁয়ে চলে যায় উইকেটের পেছনে থাকা লিটন দাসের কাছে। ৬২ রানে ৪ উইকেটের পতন। লিড ৭৪ হওয়ার মাঝেই পাকিস্তান হারায় ৪ উইকেট।
খানিক বাদেই ফিরলেন বাবর আজমও। উইকেট সেই নাহিদ রানার। স্লিপে ক্যাচ নিয়েছেন সাদমান ইসলাম। ফোর্থ স্ট্যাম্পে থাকা বলটা ফ্রন্টফুটে ডিফেন্স করতে চেয়েছিলেন। তবে দেরি করে ফেলেছিলেন। তাতেই নাহিদ পেলেন নিজের দ্বিতীয় উইকেট। ৫ উইকেট তুলে নিয়ে পাকিস্তানের ওপর চাপ ফেলেছে টাইগারদের পেস ইউনিট।
পরের বলেই নতুন ব্যাটার মোহাম্মদ রিজওয়ানও একইভাবে ক্যাচ তুলেছিলেন। তবে এবারে ক্যাচ ফেলেছেন সাদমান। এই মুহূর্তে পাকিস্তানের লিড ৮৬ রান।
এমএসএম / এমএসএম
বাংলাদেশকে ১০০-তে ৮০ দিলেন হাসান মাহমুদ
লম্বা সময়ের চুক্তিতে সিটি ছেড়ে টটেনহ্যামে ব্রাজিল ফরোয়ার্ড
১৪৩১ কোটি টাকায় ম্যানচেস্টার সিটিতে মরক্কোর আইয়ুব বুয়াদ্দি
স্টার্কের সঙ্গে কী কথা হয়েছিল জানালেন শরিফুল
এবার বল হাতে ‘জাদু’ দেখালেন সূর্যবংশী
কাউন্টি খেলা হচ্ছে না শরিফুলের, ডাক পাচ্ছেন খালেদ
তুরস্কের ক্লাবেও লিভারপুলের সতীর্থকে পেলেন সালাহ
চেন্নাইয়ের মালিকানা কিনতে চেয়েছিলেন ধোনি, কিন্তু...
হঠাৎ বাফুফের সংবাদ সম্মেলন স্থগিত!
নেদারল্যান্ডসের দায়িত্ব নেওয়ার পরপরই দুশ্চিন্তায় জাভি
‘যথেষ্ট হয়েছে’ বলে ফিফার নেতৃত্বে পরিবর্তনের ডাক দিলেন খেলোয়াড়রা
কাতালান পতাকাকে কেন্দ্র করে বার্সার সমর্থকদের ওপর পুলিশের লাঠিচার্জ, নিন্দা ও ক্ষোভ