ঢাকা সোমবার, ১৮ মে, ২০২৬

বাঘায় এতিম-বৃদ্ধা নিকেতনে দোয়া ও খাবার বিতরণ


বাঘা প্রতিনিধি photo বাঘা প্রতিনিধি
প্রকাশিত: ২৫-৮-২০২১ দুপুর ৪:৩১

রাজশাহীর বাঘা উপজেলার গড়গড়ী ইউনিয়নের সরেরহাট কল্যাণী শিশু সদন ও মমতাজ আজিজ বৃদ্ধা নিকেতনে রক্তাক্ত ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়ার আয়োজন করা হয়। বুধবার (২৫ আগস্ট) দুপুরে বাঘা পৌরসভার সাবেক মেয়র ও রাজশাহী জেলা আওয়ামী লীগের সদস্য আক্কাছ আলীর আয়োজনে আলোচনা সভা, দোয়া  মাহফিল ও খাবার বিতরণ অনুষ্ঠিত হয়। আলোচনা সভা ও দোয়া মাহফিল শেষে এতিমসহ কল্যাণী  শিশু সদনের ২০০ জন এবং আওয়ামী লীগের ২০০ নেতাকর্মীকে দুপুরের খাবার খাওয়ানো হয়।

আলোচনা ও দোয়া মাহফিলের শুরুতে সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সদস্য আক্কাছ আলী  হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, রক্তাক্ত ১৫ আগস্ট জাতীয় শোক দিবস রাষ্ট্রীয়ভাবে ঘোষণা করা হয়েছে। শোক দিবসের এই দিনটিতে যারা শহীদ হয়েছেন তাদের আল্লাহ জান্নাতবাসী করুন।

তিনি আরো বলেন, সংকটে, সংগ্রামে ও অর্জনে গণমানুষের পাশে বাংলাদেশ আওয়ামী লীগের রয়েছে‍ এবং থাকবে। বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশের মানুষের শান্তি-সমৃদ্ধি নিশ্চিত করতে নিরলস কাজ করে যাচ্ছেন। তাই দেশ ও সমাজের উন্নয়নে আওয়ামী লীগের প্রতিটি কর্মীকে ঐক্যবদ্ধভাবে দেশের মানুষের জন্য কাজ করতে হবে। বঙ্গবন্ধু পরিবারসহ রক্তাক্ত ১৫ আগস্টের সকল শহীদের আত্মার শান্তির জন্য  দোয়া করেন। 

এ সময় উপস্থিত ছিলেন- সাবেক শিক্ষক ও প্রবীণ আওয়ামী লীগ নেতা আব্দুল হালিম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রিজিয়া আজিজ সরকার, ‍উপজেলা কৃষক লীগের সাবেক সভাপতি প্রভাষক আমিরুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান মোকাদ্দেস আলী, ১নং ওয়ার্ড ‍আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেলিম রেজা, উপজেলা যুবলীগ সদস্য সাইফুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মাইনুল ইসলাম মুক্তা।

মিলাদ ও দোয়া মাহফিল পরিচালনা করেন উপজেলা আওয়ামী ওলামা লীগের সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা মোহাম্মদ রাকিবুল ইসলাম।

এমএসএম / জামান

আইফোন ১৬ প্রো ম্যাক্সসহ আরও এক অনলাইন জুয়াড়ি গ্রেফতার

ঝিনাইদহ জেলা বিএনপি'র সভাপতিকে ফুলেল শুভেচ্ছা জানালেন ছাত্রদলের নবগঠিত কমিটি'র নেতৃবৃন্দ

আত্রাইয়ে আঞ্চলিক মহাসড়কে যানবাহন আটকিয়ে গণডাকাতি

ঝিনাইদহে বিদ্যুৎ স্পৃষ্ট স্বামীকে বাঁচাতে গিয়ে ঘটনাস্থলে স্বামী-স্ত্রী উভয়েই নিহত

ঈদুল আজহা উপলক্ষে ১২ দিনের ছুটিতে যাচ্ছে ডিআইইউ

নওগাঁ বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য মনোনীত হলেন এমপি রেজাউল ইসলাম রেজু

নেত্রকোণার কেন্দুয়ায় নারীকে ধর্ষণের চেষ্টার ঘটনায় অভিযুক্তকারি গ্রেপ্তার

পশ্চিমবঙ্গে উগ্র হিন্দুত্ববাদী কর্তৃক মুসলিমর উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

অটোরিকশার ধাক্কায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু , চালক গ্রেপ্তার

শরীয়তপুরে চিকিৎসকের ওপর হামলার প্রতিবাদে নওগাঁয় মানববন্ধন

সলঙ্গায় ইয়াবাসহ আওয়ামী লীগ নেতা ও সহযোগী আটক

গজারিয়ায় কনটেন্ট ক্রিয়েটর কারিনা কায়সারের দাফন সম্পন্ন.

“মিডিয়া এন্ড এন্ট্রাপ্রেনিয়র অ্যাওয়ার্ড–২০২৬”-এ মানবাধিকার কর্মী মোঃ জে এইচ রানাসহ গুণীজনদের সম্মাননা