ঢাকা সোমবার, ৮ জুন, ২০২৬

রামুতে বিএনপি নেতার উপর হামলায় সড়ক অবরোধ


শাহেদ ফেরদৌস হিরু photo শাহেদ ফেরদৌস হিরু
প্রকাশিত: ২-৯-২০২৪ বিকাল ৭:১৫

কক্সবাজার রামু উপজেলার রশিদ নগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম.ডি শাহআলমের নেতৃত্বে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নাছির উদ্দিনসহ স্থানীয় প্রায় ১৫ থেকে ২০ জনের উপর হামলা চালানোর অভিযোগ পাওয়া গেছে। সোমবার ( ২ সেপ্টম্বর ) সকাল ১১টার দিকে এ হামলা হয়। এ ঘটনায় কক্সবাজার চট্রগ্রাম মহাসড়ক প্রায় ৮ঘন্টা অবরোধ করে রাখে স্থানীয় জনতা । পরে উপজেলা প্রশাসন ও রামু থানার যৌথ উদ্যোগে যান চলাচল স্বাভাবিক করা হয়। 

আহতরা হলেন, রামু রশিদনগর পানিরছড়া লামার পাড়া এলাকার মৃত এরশাদুল হকের ছেলে নাসির উদ্দিন, হরিতলা এলাকার মৃত কাদির মিয়ার ছেলে  শফিকুর রহমান ও তার দুই ভাই জানে আলম এবং জাফর আলম, হামির পাড়া এলাকার গুরা মিয়ার ছেলে দিদারুল আলম, মোরা পাড়া এলাকার এনামুল হকের ছেলে তানজিল এনামসহ আরো কয়েকজন।

জানা যায়,গত কয়েকদিন ধরে রশিদ নগর ইউনিয়নের চেয়ারম্যান এমডি শাহ আলমের পদত্যাগের দাবিতে রশিদনগর বটতলী এলাকায় মানববন্ধন করা হলে শাহ আলম চেয়ারম্যানের অনুগতরা  বিএনপি নেতাদের টার্গেট করে এই হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠে। রামু রশিদনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম.ডি শাহ আলমের নেতৃত্বে ফায়সাল, লাল মিয়া মিজান, জানে আলম, ওসমান, নুরুল আমিন, নবী আলমসহ আরো অনেকেইে হামলা চালিয়েছেন বলে অভিযোগ বিএনপি নেতাদের।

আঘাতপ্রাপ্ত রশিদ ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক নাছির উদ্দিন জানান, রশিদ নগর বাসী স্থানীয় চেয়ারম্যান এমডি শাহ আলমের পদত্যাগের দাবিতে মানববন্ধন করার প্রস্তুতি নিচ্ছিল । আমি সহ কয়েকজন আমার নিজ ব্যবসা প্রতিষ্ঠানে বসে ছিলাম হঠাৎ  শাহ আলম চেয়ারম্যান তার ভাড়াটিয়া বাহিনী নিয়ে দেশিয় অস্ত্র-স্বস্ত্র নিয়ে আমাদের উপর হামলা করে। এতে আমি সহ প্রায় ১৫ থেকে ২০ জন আহত হয় । আমারা সবাই এখন কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি আছি। অন্যদের শারিরীক অবস্থা তেমন ভাল নয় বলেও জানান তিনি।

এদিকে কক্সবাজার জেলা যুদলের সহ সভাপতি জাবেদ ইকবাল  আঘাতপ্রাপ্ত আহতদের দেখতে আসেন । এসময় তিনি গণমাধ্যমকে জানান, আমি খবর পেলাম রামু উপজেলার রশিদ নগর ইউনিয়নের সন্ত্রাসী মাদক কারবারি  শাহ আলম চেয়াম্যানের নেতৃতে  আমার কর্মীদের উপর বর্বর হামলা করেছে। গত কয়েকদিন ধরে স্থানীয় ছাত্র জনতা রশিদ নগর ইউনিয়ন চেয়ারম্যান শাহ আলমের বিরুদ্ধে আন্দোলন করছে। মাদক ব্যবসায়ী ও ভুমিদস্যূ অবৈধ চেয়ারম্যানের অপসারণের জন্য আন্দোলন করে আসছিল। আমাদের নেতাকর্মীরা তাদের ব্যবসা প্রতিষ্ঠানে থাকা অবস্থায় হামলা চালিয়েছে ।  

রামু উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল বশর বাবু জানান, রশিদ নগরে ছাত্র জনতা স্থানীয় চেয়ারম্যান শাহ আলমের পদত্যাগের দাবিতে মানববন্ধন করেন। সেখানে রশিদ নগর ইউনিয়ন বিএনপির নেতা নাছির উদ্দিনসহ বিএনপির নেতাদের উপর হামলা চালায় আওয়ামী লীগ নেতা শাহ আলম।

রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু তাদের দেওয়ান জানান,  রশিদ নগরে মারামারির ঘটনায় অনেকেই হাসপাতালে ভর্তি হয়েছে। অভিযোগ পেলে  যারা এমন ঘটনা ঘটিয়েছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে ।

T.A.S / T.A.S

নগদ টাকা, স্বর্ণালংকার ও আইফোন চুরির অভিযোগে মামলা; দুইজনের বিরুদ্ধে তদন্ত চলছে

মধুখালী প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে ইউ.এন.ও,এসিল্যান্ডের মতবিনিময় সভা

রামুর খুনিয়াপালংয়ে ছেলের গুলিতে আহত পিতা আয়াছের মৃত্যু

মনপুরায় ‘জয় বাংলা’ স্লোগান লেখা নিয়ে উত্তেজনা, পুলিশ হেফাজতে ছাত্রলীগের এক কর্মী

ভূরুঙ্গামারীতে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে বাড়িতে অগ্নিসংযোগ, আহত ১

ডামুড্যা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের অপসারণ দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

অভয়নগরে ইয়াবাসহ আটক যুবকের তিন মাসের কারাদণ্ড

পঞ্চগড়ে বিএসএফের অমানবিক আচরণ, ৬৫ ঘণ্টা জিরো লাইনে আটকা ১০ নারী-পুরুষ ও শিশু

ঠাকুরগাঁওয়ে ফুটবল বিশ্বকাপকে স্বাগত জানিয়ে আর্জেন্টিনা সমর্থকদের র‌্যালি

সিংড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত আসমার সন্তানদের হাতে মানবিক সহায়তার চেক প্রদান

ঠাকুরগাঁও সীমান্তে ‘পুশ ইন’ করার চেষ্টা বিএসএফের, শূন্যরেখায় ১১ শিশু–নারী–পুরুষ অবস্থানরত

পটুয়াখালীতে রেস্টুরেন্ট শেফের ঝুলন্ত মরদেহ উদ্ধার

আদমদীঘি সদর ইউপির ২ কোটি ৯১ লাখ ৬৬ হাজার টাকার উম্মুক্ত বাজেট ঘোষনা