ঢাকা বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬

সাংবাদিকদের সঙ্গে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সাবি'ক বিষয়ে উপদেষ্টার মতবিনিময়


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২-৯-২০২৪ রাত ১০:৩১

ক্রীড়াঙ্গনের সার্বিক উন্নয়নে প্রিন্ট, ইলেক্ট্রনিক এবং অনলাইন গণমাধ্যমের স্পোর্টস বিভাগের সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় যোগ দেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা জনাব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। সোমবার জাতীয় ক্রীড়া পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয় ।

মতবিনিময়ে ক্রীড়াঙ্গনের সার্বিক উন্নয়নে করণীয় নিয়ে সাংবাদিকদের মতামত শুনেন উপদেষ্টা। তাদের বক্তব্যে উঠে আসে ক্রিকেট, ফুটবলসহ দেশের বিভিন্ন ফেডারেশন এবং অ্যাসোসিয়েশনের নানাবিধ সমস্যা, দুর্নীতি এবং সম্ভাবনার চিত্র। আলোচনায় প্রাধান্য পায়, দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানসহ সকল শ্রেনী পেশার মানুষকে খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত করার বিষয়টি। এছাড়াও, ক্রীড়াঙ্গণের সকল ক্ষেত্রে জবাবদিহিতা নিশ্চিত করার ব্যাপারেও গুরুত্বারোপ করা হয়।

ক্রীড়াঙ্গনের উন্নয়ন এবং অগ্রগতিতে ক্রীড়া সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে আলোকপাত করেন উপদেষ্টা। তিনি বলেন, ‘ক্রীড়া সংস্থাগুলোতে সিন্ডিকেটের মাধ্যমে দুর্নীতি হয়। সিন্ডিকেট যেনো না হতে পারে সেজন্য ক্রীড়া সম্পৃক্ত/সংগঠক ছাত্র প্রতিনিধি এবং ক্রীড়া সাংবাদিকদের অন্তর্ভুক্ত করা হয়েছে’। ক্রীড়াঙ্গনের শুদ্ধি অভিযানে গণমাধ্যম থেকে বস্তুনিষ্ঠ ও  অনুসন্ধানি প্রতিবেদনের আশাবাদ ব্যক্ত করেন তিনি। কোথাও যেনো অনিয়ম-দুর্নীতি না হয় সে ব্যাপারেও সজাগ দৃষ্টি রাখার আহ্বান জানান জনাব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

সভায় আরো উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব ড. মহিউদ্দীন আহমেদ, জাতীয় ক্রীড়া পরিষদের সচিব জনাব আমিনুল ইসলামসহ মন্ত্রণালয়ের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

এমএসএম / এমএসএম

কোনোরকমে একশ ছুঁয়ে অলআউট পাকিস্তান

যে তিন পারফরম্যান্সে ব্যালন ডি’অর জিতলেন কেইন

অভিষেক-সূর্যবংশীর বিধ্বংসী ব্যাটিংয়ে ভারতের বিশ্বরেকর্ড

তীব্র তোপের মুখে এমবাপে, আর্থিক ক্ষতির শঙ্কা

ব্যালনের মঞ্চে স্পেনের আধিপত্য, তবুও ‘দুর্ভাগা’ স্পেন!

ব্যালন ডি’অরে ১৩ পুরস্কার, কে কী পেলেন

মরিনিওর প্রত্যাবর্তনে বদলে গেল এল ক্লাসিকোর চিত্র

সর্বোচ্চ দাম শরীফুলের, তাসকিন ২ কোটি ১০ লাখ, তানজিদ ২ কোটি

চাকরিটা কি বাঁচাতে পারবেন ম্যানইউ কোচ?

বিগ ব্যাশে খেলবেন মোস্তাফিজও

সবচেয়ে কম বয়সে ব্যালন ডি’অর জয়ের রেকর্ড ব্রাজিলিয়ান কিংবদন্তির

বাংলাদেশকে হারিয়ে বাড়তি অর্থ আয়ের আশা ওয়েস্ট ইন্ডিজের

২ কোটি পয়েন্টে তানজিদ, দেড় কোটিতে মেহেদী-শান্ত, সৌম্য-রিশাদরা যে দলে