ঢাকা মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬

স্বস্তি নিয়েই লাঞ্চে বাংলাদেশ, জয়ের জন্য অপেক্ষা


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ৩-৯-২০২৪ দুপুর ১:২৭

শঙ্কা ছিল খেলা শুরু নিয়ে। বৃষ্টির আভাস ছিল শুরু থেকে। তবে রাতেই পাকিস্তানের কিংবদন্তি রমিজ রাজা জানিয়েছিলেন, পুরো দিন খেলা চলার মতো আবহাওয়া থাকবে রাওয়ালপিন্ডিতে। শেষ পর্যন্ত ঘটলোও তাই। সূর্যের আলোর নিচেই শুরু হলো পাকিস্তানের বিপক্ষে টেস্টের ৫ম দিন। আর তাতে প্রথম সেশনে বাংলাদেশের মুখে স্বস্তির হাসি। 

লাঞ্চের আগে বাংলাদেশের স্কোরবোর্ডে ১২২ রান। হারিয়েছে দুই উইকেট। জয়ের জন্য দরকার আর ৬৩ রান। জাকির হোসেন এবং সাদমান ইসলাম ফিরে গেলেও তৃতীয় উইকেট জুটিতে নাজমুল হোসেন শান্ত এবং মুমিনুল হকের ৪২ রানের জুটিতে টাইগাররা দেখছে জয়ের স্বপ্ন। নিজেদের ইতিহাসে চতুর্থবার প্রতিপক্ষকে হোয়াইটওয়াশ করতে বাংলাদেশের সামনে আপাতত খুব কঠিন কিছু অপেক্ষা করছে না।

দলীয় ৫৮ রানে জাকির আর ৭০ রানে ফেরেন আরেক ওপেনার সাদমান। দুই ওপেনার মিলে ১০ ওভারে রান তুলেছেন পার করেছেন ৫০ এর মার্ক। এরপরেই অবশ্য বিপত্তি।  মির হামজার বলে ব্যক্তিগত ৪০ রানে বোল্ড হয়ে ফিরেছেন জাকির। গুড লেংথে পড়ে হালকা মুভমেন্টে বেরিয়ে যাওয়া বলটিতে লাইন মিস করেন জাকির। তাতে ভেঙেছে বাংলাদেশের ৫৮ রানের ওপেনিং জুটি।

১৫ বছর পর যে কীর্তির সামনে দাঁড়িয়ে বাংলাদেশক্রিজে এসেছেন অধিনায়ক নাজমুল হোসেন। সাদমান এবং শান্ত দুজনেই খেলছেন ধীরগতিতে। যদিও এরমাঝে একবার জীবন পেয়েছেন সাদমান। স্লিপে ক্যাচ দিলেও ফসকেছে তা। কিন্তু কুড়িয়ে পাওয়া জীবন কাজে লাগাতে পারলেন না তিনি। মিডঅফে আলতো শট খেলতে গিয়ে ক্যাচ দিয়েছেন শান মাসুদের হাতে। খুররাম পেয়েছেন নিজের প্রথম উইকেট। 

এরপরেই শান্ত এবং মুমিনুলের ধীরস্থির এক জুটি। ভেজা আউটফিল্ডের কারণে শুরুতে খানিক কষ্ট হলেও শেষ পর্যন্ত ঠিকই নিজেদের খুঁজে পেয়েছেন বাংলাদেশ ক্রিকেটের সাবেক ও বর্তমান অধিনায়ক। দুজন মিলে পার করেছেন ১৬ ওভার। তাতে ধীরগতিতে ৪২ রান করলেও দলকে বিপদে ফেলেননি কেউই। 

এমএসএম / এমএসএম

শুরু হলো কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল

বাংলাদেশের সঙ্গে শেষ টেস্টের পর অস্ট্রেলিয়ার সমালোচনায় মাতলেন গাভাস্কার

বাংলাদেশকে ১০০-তে ৮০ দিলেন হাসান মাহমুদ

লম্বা সময়ের চুক্তিতে সিটি ছেড়ে টটেনহ্যামে ব্রাজিল ফরোয়ার্ড

১৪৩১ কোটি টাকায় ম্যানচেস্টার সিটিতে মরক্কোর আইয়ুব বুয়াদ্দি

স্টার্কের সঙ্গে কী কথা হয়েছিল জানালেন শরিফুল

এবার বল হাতে ‘জাদু’ দেখালেন সূর্যবংশী

কাউন্টি খেলা হচ্ছে না শরিফুলের, ডাক পাচ্ছেন খালেদ

তুরস্কের ক্লাবেও লিভারপুলের সতীর্থকে পেলেন সালাহ

চেন্নাইয়ের মালিকানা কিনতে চেয়েছিলেন ধোনি, কিন্তু...

হঠাৎ বাফুফের সংবাদ সম্মেলন স্থগিত!

নেদারল্যান্ডসের দায়িত্ব নেওয়ার পরপরই দুশ্চিন্তায় জাভি

‘যথেষ্ট হয়েছে’ বলে ফিফার নেতৃত্বে পরিবর্তনের ডাক দিলেন খেলোয়াড়রা