কৃষি খামারের উপ-পরিচালকের বিরুদ্ধে স্ত্রীর গাড়ি চালককে খামারের কর্মী সাজিয়ে বেতন উত্তোলনের অভিযোগ
লুটপাটের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে এশিয়ার বৃহত্তম ঝিনাইদহের দত্তনগর কৃষি খামারটি। যে যেমন পাচ্ছে লুটেপুটে খেয়ে আখের গুছিয়ে চলে যাচ্ছেন। এবার পাথিলা ফার্মের উপ-পরিচালক কামাল উদ্দীনের স্ত্রীর ব্যক্তিগত গাড়ির ড্রাইভারকে খামারের কর্মী হিসেবে সরকারি বেতন প্রদানের গুরুতর অভিযোগ উঠেছে।
তথ্য বলছে, দুই বছর আগে এই ফার্মের উপ-পরিচালক হিসেবে যোগদান করেছেন মো. কামাল উদ্দিন। তাঁর নামে আগেও অনেক অনিয়মের অভিযোগ ছিল। কামাল উদ্দিন এবার তার স্ত্রীর ব্যবহৃত গাড়ির ড্রাইভার রিপন বিশ্বাসকে পাথিলা ফার্মের শ্রমিক হিসেবে সোনালী ব্যাংকের মাধ্যমে ৫ মাস ধরে বেতন দিচ্ছেন বলে অভিযোগ।
অনুসন্ধানে জানা গেছে, ফার্মের উপ-পরিচালক পরিবার নিয়ে ঝিনাইদহ শহরের ঝিনুক টাওয়ারে বসবাস করেন। তার স্ত্রী ও পরিবারের সদস্যদের জন্য একটি প্রাইভেটকার (ঢাকা মেট্রো-ঘ-১৫-৫০০৪) রয়েছে। এই গাড়ি চালানোর জন্য নিয়োগ দেওয়া হয় ঝিনাইদহ পৌরসভার উদয়পুর গ্রামের মো. ইনতাজ বিশ্বাসের ছেলে মো. রিপন বিশ্বাসকে। রিপন পেশাদার গাড়িচালক। তিনি বিভিন্ন ব্যক্তি বা প্রতিষ্ঠানের গাড়ি চালিয়েই জীবিকা নির্বাহ করে আসছেন। গত ৫ মাস রিপন বিশ্বাসকে চুয়াডাঙ্গার জীবননগর শাখা সোনালী ব্যাংকের একটি হিসাবে বেতন দেওয়া হচ্ছে। এর আগে দত্তনগরের পাথিলা ফার্মের শ্রমিক হিসেবে রিপন বিশ্বাসের একটি স্যালারি অ্যাকাউন্ট খোলা হয় জীবননগর সোনালী ব্যাংক শাখায়।
গত মাসের শেষের দিকে রিপন বিশ্বাসের অ্যাকাউন্টে ৩ লাখ ১২ হাজার টাকার একটি ট্রানজেকশন হলে ব্যাংক কর্তৃপক্ষ জানায় ভুলের কারণে এটি হয়েছে। এরমধ্যে রিপন বিশ্বাস আবার এই টাকা অ্যাকাউন্ট থেকে উত্তোলন করে খরচ করে ফেলেন। যে কারণে বাধ্য হয়ে ব্যাংক কর্তৃপক্ষকে ঝিনাইদহ শহরে টাকা উদ্ধারের জন্য আসতে হয়। তখন রিপন বিশ্বাস মূলত পাথিলা ফার্মের উপ-পরিচালক মো. কামাল উদ্দিনের স্ত্রীর ব্যক্তিগত গাড়িচালক হলেও ফার্মের শ্রমিক দেখিয়ে তার বেতন পরিশোধের বিষয়টি সামনে আসে। অভিযোগ উঠেছে, এমন অনেক নামে-বেনামে শ্রমিক সাজিয়ে সরকারি টাকা আত্মসাৎ করছেন দত্তনগরের ৫টি ফার্মের উপ-পরিচালকেরা।
ড্রাইভার রিপন বিশ্বাস জানান, ‘কামাল স্যার আমাকে জীবননগর শাখা সোনালী ব্যাংকে অ্যাকাউন্ট করতে বলেছিল। তবে আমি খামারে কাজ করি না। কামাল স্যারের পরিবার থাকে ঝিনাইদহ শহরের ঝিনুক টাওয়ারে। আমি তাদের ব্যক্তিগত গাড়ি চালায়।’
এ বিষয়ে কামাল উদ্দিন বলেন,‘আমার হেল্পিং হ্যান্ড হিসেবে তাকে নিয়োগ দিয়েছি। আমার পরিবার ঝিনাইদহ শহরে থাকে। রিপন বিশ্বাস গাড়ি চালতে জানে বিধায় ঝিনাইদহে থেকে সে আমার বাঁচ্চাদের স্কুলে আনা নেওয়ার কাজ করেন। সরকারিভাবেই তার বেতন দেওয়া হয় সোনালী ব্যাংকের জীবননগর শাখার মাধ্যমে এতে কোনো অনিয়ম নেই।
এ বিষয়ে জানতে অধিদপ্তরের যুগ্ম পরিচালক এ কে এম কামরুজ্জামানের মোবাইলে কল করা হলে তিনি ফোন রিসিভ করেননি।
এমএসএম / এমএসএম
নরসিংদীতে শিক্ষকদের পাঠাগার ব্যবস্থাপনা প্রশিক্ষণ অনুষ্ঠিত
আদমদীঘিতে বার্মিজ ফোল্ডিং চাকুসহ যুবক গ্রেফতার
রায়গঞ্জে ২৬ মণ নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ, বিতরণ করা হলো এতিমখানায়
ডিএনএ টেস্টে প্রমাণিত পিতৃত্ব: বাউফলে সন্তানের স্বীকৃতি দাবিতে অনশন করা নিপার জয়
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জয়পুরহাট জেলা বিএনপির প্রস্তুতি সভা
চাঁদপুরে বাসি খাবার সংরক্ষণ ও পুরোনো চালে তেল মেশানোসহ বিভিন্ন অপরাধে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা
পিকআপের বডিতে লুকানো ৬২ হাজার ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ১
নরসিংদীতে ২৪ ঘণ্টায় হামে নতুন ভর্তি ১০, ডেঙ্গুতে আক্রান্ত ৩২
শান্তিগঞ্জে সমাজসেবিকা এখলাছুন নেছার ইন্তেকাল, জানাজা শেষে দাফন সম্পন্ন
উৎসবমুখর পরিবেশে টুঙ্গিপাড়া প্রেস ক্লাবের ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
শেরপুরে ২৪ বোতল বিদেশি মদসহ সিএনজি চালক গ্রেপ্তার
বৃত্তি পরীক্ষায় বৈষম্য দূরীকরণসহ ৪ দফা দাবিতে গাজীপুরে কিন্ডারগার্টেন শিক্ষক নেতাদের সংবাদ সম্মেলন