ঢাকা মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

মাগুরায় নয়া এসপির যোগদান


মাগুরা প্রতিনিধি photo মাগুরা প্রতিনিধি
প্রকাশিত: ৩-৯-২০২৪ দুপুর ৪:৩৮

মাগুরায় নয়া পুলিশ সুপার (এসপি) হিসেবে যোগদান ও দায়িত্ব গ্রহণ করেছেন জনাব মিনা মাহমুদা । এ সময় নয়া পুলিশ সুপারকে জেলা পুলিশের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। পুলিশ সুপার জনাব মিনা মাহমুদা ,বিপিএম  মহোদয় মাগুরা জেলা পুলিশের দায়িত্বভার গ্রহণের উদ্দেশ্যে পুলিশ সুপারের কার্যালয়ে আগমন করলে জেলা পুলিশের পক্ষ থেকে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। পরবর্তীতে নবাগত পুলিশ সুপার মহোদয়কে জেলা পুলিশের একটি সুসজ্জিত চৌকস দল গার্ড অব অনার প্রদান করে। নবাগত পুলিশ সুপার জনাব মিনা মাহমুদা, বিপিএম মহোদয় মাগুরা জেলা পুলিশ সুপারের দায়িত্বভার গ্রহণের পর তিনি পুলিশ অফিস মাগুরা বিভিন্ন পদমর্যাদার অফিসার ও জেলা পুলিশের বিভিন্ন ইউনিটে কর্মরত অফিসার ও ফোর্সগণের সাথে শুভেচ্ছা ও কুশলাদি বিনিময় করেন।

জনাব মিনা মাহমুদা পুলিশ সুপার  পরে তিনি জেলা পুলিশের সকল ইউনিট ইনচার্জদের সঙ্গে শুভেচ্ছা ও মতবিনিময়কালে আইনশৃঙ্খলা রক্ষায় নির্দেশনামূলক বক্তব্য দেন। এসময় আরও উপস্থিত ছিলেন জনাব মোঃ কলিমুল্লাহ, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মাগুরা; জনাব এস এম মোবাশ্বের হোসাইন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্),মাগুরা জনাব দেবাশীষ কর্মকার, অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল), জনাব মোঃ মোস্তাফিজুর রহমান সহকারী পুলিশ সুপার (শালিখা সার্কেল),মাগুরাসহ জেলা পুলিশ মাগুরার উর্দ্ধতন কর্মকর্তা ও সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

T.A.S / T.A.S

ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন

পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি

মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড

নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন

কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’

পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার

ওরিয়েন্ট ইন্টারন্যাশনাল স্কুলে ব্যতিক্রমী আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন

চট্টগ্রাম ওয়াসার আনুষ্ঠানিক দায়িত্ব গ্রহণ ইদ্রিস মিয়ার সেবার মানোন্নয়ন ও জবাবদিহিতা নিশ্চিতের পরিকল্পনা

আমন ধানের পরিচর্যায় ব্যস্ত কৃষকরা

'শুদ্ধ জন্ম ও মৃত্যু নিবন্ধন নিশ্চিতের’ পুরস্কার পেল রাসিক

রাজস্থলীতে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার মাঝে পুরস্কার বিতরণ

চট্টগ্রাম রাঙ্গুনিয়া উপজেলায় হালদা নদীর প্রাকৃতিক প্রজনন ক্ষেত্র উন্নয়নে সেমিনার

সাতক্ষীরায় চঞ্চল্যকর কলেজ ছাত্র জাকারিয়া হত্যাকাণ্ডের ফাঁসির দাবিতে প্রতিবাদ মিছিল