ইসলামিক পেরোল ব্যাংকিং সেবা চালু করলো প্রাইম ব্যাংক
প্রাইম ব্যাংক পিএলসি, দেশের শীর্ষস্থানীয় আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান, ইসলামিক পেরোল ব্যাংকিং নামে নতুন সেবা চালু করেছে। শরীয়াহভিত্তিক আর্থিক সেবার চাহিদা পূরণে হাসানাহ পেরোল ব্যাংকিং নামে এই সেবা চালু করলো ব্যাংকটি। এই সেবাটি এমনভাবে ব্যবসা প্রতিষ্ঠানের পেরোল পরিচালনা করতে সক্ষম, যা ইসলামী নীতির সাথে সামঞ্জস্যপূর্ণ এবং প্রতিষ্ঠানের কর্মীদের নৈতিক ও শরীয়াহভিত্তিক ব্যাংকিং অভিজ্ঞতা প্রদান করবে।
নতুন এই ইসলামিক পেরোল ব্যাংকিং সেবা ব্যবহারের মাধ্যমে প্রতিষ্ঠানগুলো কর্মচারীদের ইসলামিক অ্যাকাউন্টে সরাসরি বেতন পাঠাতে পারবে। এছাড়াও এই সেবার মাধ্যমে গ্রাহকরা শূন্য ব্যালেন্স দিয়ে একাউন্ট ওপেন করতে পারবে, নূন্যতম ব্যালেন্স প্রয়োজন হবে না, সেভিংস অ্যাকাউন্টে দৈনিক ভিত্তিতে প্রোফিটের সুযোগ, অ্যাকাউন্ট পরিচালনায় কোনও ফি লাগবে না, ইন্টারনেট ব্যাংকিং সুবিধা (মাইপ্রাইম), রিয়েল টাইমে বেতন বণ্টণ প্রমুখ সুবিধা উপভোগ করতে পারবেন। সমন্বিত আর্থিক অন্তর্ভুক্তি জোরদার করতে এবং বিভিন্ন গ্রাহেকের ধর্মীয় ও নৈতিক মূল্যবোধকে সম্মান জানাতে এই উদ্যোগ প্রাইম ব্যাংকের প্রতিশ্রুতির প্রতিফলন।
প্রাইম ব্যাংক পিএলসির ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর নাজিম এ. চৌধুরী বলেন, ‘বাংলাদেশে ইসলামিক ব্যাংকিং সেবার বিস্তারে প্রাইম ব্যাংক প্রতিশ্রুতিবদ্ধ এবং প্রাইম হাসানাহ পেরোল ব্যাংকিং সেবা চালু সেই প্রতিশ্রুতির অংশ। আমরা দেশব্যাপী ১৪৬টি শাখার মাধ্যমে এসএমই ও কর্পোরেট গ্রাহকদের ক্রমবর্ধমান ইসলামিক ব্যাংকিং সেবার চাহিদা পূরণ করবো।
Sunny / Sunny
সাউথইস্ট ইউনিভার্সিটিতে "রিঅ্যাক্ট ২০২৬"-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
রপ্তানিমুখী শিল্পে অর্থায়ন সহায়তায় বাংলাদেশ ব্যাংকের ৩,০০০ কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিমে যুক্ত হলো প্রাইম ব্যাংক
গ্রামীণফোন নিয়ে এলো “ওয়ানএআই”
ঢাকায় বাংলাদেশ সোসাইটি অব আল্ট্রাসনগ্রাফির ৩৮তম জাতীয় কনফারেন্স ও আন্তর্জাতিক ওয়ার্কশপ এর শুভ উদ্বোধন
আনসার-ভিডিপির সঞ্জীবন প্রকল্প: মৎস্য ও প্রাণিসম্পদ খাতে নতুন দিগন্ত
সাধারণ মুহূর্তে অসাধারণ কিছু পাওয়াই ফটোগ্রাফি, আর অপো এই লক্ষ্য বাস্তবায়ন করছে
শাহ্জালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির ৯২৭তম সভা অনুষ্ঠিত
ওয়ালটন পণ্যের মান ও স্থায়িত্ব উন্নত, দামেও সাশ্রয়ী: সমাজকল্যাণ মন্ত্রী
বিশ্ব এন্ডোডন্টিক কংগ্রেসে অধ্যাপক ডা. মুজিবুর রহমানের সফল অংশগ্রহণ
দীর্ঘ ১৬ বছর পর বিএমইউর ১৮ চিকিৎসক অধ্যাপক পদে পদোন্নতি
টেকসই পর্যটনে অর্থনীতি, পরিবেশ ও নারীর অংশগ্রহণ নিয়ে রোদসীর গোলটেবিল
শাহজাহানপুর রেল ক্রসিংয়ে সংস্কার কাজ: বৃহস্পতিবার ঢাকার বিস্তীর্ণ এলাকায় ৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ