৯৯৯-এ ফোন, লিফটে আটকা পড়া ৭ জন উদ্ধার
রাজধানীর ক্যান্টনমেন্ট থানার মাটিকাটা এলাকার একটি বহুতল ভবনে লিফটে আটকে পড়েছিলেন সাত বাসিন্দা। কোনোভাবে লিফট চালু করতে না পেরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল করেন ভবনের নিরাপত্তা কর্মীরা।
পরে কুর্মিটোলা ফায়ার স্টেশনের একটি দল ঘটনাস্থলে গিয়ে লিফটে আটকে পড়া সাতজনকে অক্ষত অবস্থায় উদ্ধার করেন।
বুধবার (২৫ আগস্ট) বেলা ১১ টার দিকে ক্যান্টনমেন্ট মাটিকাটা ১৩৪/১ নম্বর ১১তলা ভবনে এ ঘটনা ঘটে।
উদ্ধার হওয়া ব্যক্তিরা হলেন- আবিদা জামান (২০), শাহানা জামান (৪০), সোনিয়া জামান (২৫), রাশিদা জমান (৩০), সামিউল আলম (১৪), ইয়াছিন ছাবিদ (১৬), লাবু (২২)।
কুর্মিটোলা ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. সফিকুল ইসলাম জানান, ভবনটির চুতর্থতলা থেকে লিফটে নামার সময় সাতজন লিফটের ভেতর আটকা পড়েন। প্রতিবেশী ও নিরাপত্তাকর্মীরা চেষ্টা করেও আটকে পড়াদের উদ্ধার করতে না পেরে ৯৯৯-এর মাধ্যমে ফায়ার সার্ভিসকে বিষয়টি জানায়।
খবর পেয়ে কুর্মিটোলা ফায়ার স্টেশনের একটি টিম দ্রুত ঘটনাস্থলে গিয়ে সাতজনকে অক্ষত অবস্থায় উদ্ধার করতে সক্ষম হয়।
প্রীতি / প্রীতি
মাদক ও যেকোনো অপরাধের ব্যাপারে পুলিশের জিরো টলারেন্স: ঢাকা জেলা পুলিশ সুপার
সাপ্তাহিক তথ্য বিচিত্রার সাংবাদিক দুলাল বিশ্বাসকে মব সৃষ্টি করে হয়রানি মূলক মিথ্যা মামলা থেকে অব্যহতির প্রতিবাদে মানববন্ধন
শিশু হাসপাতালে জানালার গ্রিল চুরির সময় যুবক আটক
ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ
নারী সেনা সেজে প্রবাসীর সঙ্গে প্রেম, ৭ লাখ টাকা আত্মসাৎ
সাংবাদিক আবু জাফর সূর্যকে আটকের ঘটনায় নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের তীব্র নিন্দা, দ্রুত মুক্তির দাবি
ডেঙ্গু ঠেকাতে তিন মাসের অভিযান, ফুটপাত দখল হলেই উচ্ছেদ: ডিএনসিসি
সুফিবাদ বিষয়ক শিক্ষা জাতীয় শিক্ষাক্রমে অন্তর্ভুক্তির দাবিতে ‘সুফিবাদ গবেষণা ফাউন্ডেশন’-এর ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
মশক নিয়ন্ত্রণ, পরিচ্ছন্নতা ও ড্রেনেজ সেবায় গতি বাড়ানোর উদ্যোগ
স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়নে গোলটেবিল বৈঠক
দূষিত বাতাস ও দীর্ঘ ডিউটিতে স্বাস্থ্যঝুঁকিতে ট্রাফিক পুলিশ
স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়ন উপলক্ষে ড্যাবের গোলটেবিল বৈঠক কাল