ঢাকা মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

মাগুরায় সদর থানার ওসি ২৪ ঘণ্টারমধ্যে প্রত্যাহারের দাবিতে বৈষম্য ছাত্রদের


মাগুরা প্রতিনিধি photo মাগুরা প্রতিনিধি
প্রকাশিত: ৩-৯-২০২৪ বিকাল ৭:৩

মাগুরা সদর থানার ওসি মেহেদী রাসেলকে ২৪ ঘণ্টার মধ্যে প্রত্যাহারের দাবিতে নবাগত জেলা পুলিশ সুপার বরাবর স্মারকলিপি দিয়েছেন মাগুরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাধারণ ছাএছাএীরা। মাগুরা সদর থানার ওসিকে প্রত্যাহারের দাবীতে পুলিশ সুপারের নিকট ছাত্রদের স্মারকলিপি পেশ।

মাগুরায় কোটা বৈষম্য বিরোধী আন্দোলনের সময় আন্দোলনকারী ছাত্রদের উপর পুলিশি নির্যাতন ও আওয়ামী সন্ত্রাসীদের মদতদাতা সদর থানার ওসি মেহেদী রাসেলকে ২৪ ঘন্টার মধ্যে প্রত্যাহার সহ দুই দফা দাবী নিয়ে পুলিশ সুপারের নিকট স্মারকলিপি পেশ করেছে সাধারণ ছাত্রছাত্রীরা। মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) দুপুর ১ টায় জেলার সাধারণ ছাত্রছাত্রীরা একটি মিছিল নিয়ে পুলিশ সুপারের কার্যালয়ে আসে।সেখান থেকে ১০ সদস্যের একটি দল পুলিশ সুপারের কক্ষে গিয়ে ৪ ও ৫ তারিখে ছাত্রদের উপর পুলিশ আওয়ামী সন্ত্রাসীদের অমানবিক নির্যাতনের তথ্য একেএকে উপস্থাপন করেন।শেষে তাদের দুই দফা দাবী সম্বলিত একটি স্মারকলিপি পুলিশ সুপারের নিকট জমা দেন।দাবী সমুহ হলো-১!সদর থানার ওসি যার হাত ছাত্র জনতার রক্তে রঞ্জিত এবং ছাত্রদের টর্চার কারাী মোঃ মেহেদী রাসেলকে ২৪ ঘন্টার মধ্যে প্রত্যাহার। ২! মাগুরায় ৪ ও ৫ আগস্টে আওয়ামী সন্ত্রাসী কর্তৃক হত্যাকান্ডের জন্য পুলিশবাদী মামলা করা ও সন্ত্রাসীদের দ্রুত সময়ের মধ্যে গ্রেফতার করা।পরে ছাত্রদের পক্ষ থেকে সাদেকুর রহমান খান বলেন,"আমরা গত ৪ ও ৫ আগষ্ট মাগুরায় পুলিশ কর্তৃক ছাত্রদের উপর হামলা ও নির্যাতনের মদদদাতা সদর থানার ওসি মোঃ মেহদী রাসেলকে ২৪ ঘন্টার মধ্যে প্রত্যাহার চেয়েছি পরে পুলিশ সুপারের সাথে আলোচনার মাধ্যমে সময় ৩ দিন করা হয়েছে।এর মধ্যে যদি আমাদের দাবী মানা না হয় তবে আমরা আরো দূর্বার আন্দোলন করতে বাধ্য হবো আর তখন এর যাবতীয় দায় দায়িত্ব প্রশাসনকেই নিতে হবে।

T.A.S / T.A.S

ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন

পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি

মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড

নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন

কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’

পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার

ওরিয়েন্ট ইন্টারন্যাশনাল স্কুলে ব্যতিক্রমী আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন

চট্টগ্রাম ওয়াসার আনুষ্ঠানিক দায়িত্ব গ্রহণ ইদ্রিস মিয়ার সেবার মানোন্নয়ন ও জবাবদিহিতা নিশ্চিতের পরিকল্পনা

আমন ধানের পরিচর্যায় ব্যস্ত কৃষকরা

'শুদ্ধ জন্ম ও মৃত্যু নিবন্ধন নিশ্চিতের’ পুরস্কার পেল রাসিক

রাজস্থলীতে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার মাঝে পুরস্কার বিতরণ

চট্টগ্রাম রাঙ্গুনিয়া উপজেলায় হালদা নদীর প্রাকৃতিক প্রজনন ক্ষেত্র উন্নয়নে সেমিনার

সাতক্ষীরায় চঞ্চল্যকর কলেজ ছাত্র জাকারিয়া হত্যাকাণ্ডের ফাঁসির দাবিতে প্রতিবাদ মিছিল