বটিয়াঘাটায় দখলবাজ কর্তৃক জেলা বিএনপির সদস্য সচিব-কে নিয়ে অপপ্রচারের বিরুদ্ধে সাংবাদিক সম্মেলন
বটিয়াঘাটার জলমা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের দখলবাজ বাদশা সানা ও তার ভাই রুহুল সানা কর্তৃক জেলা বিএনপির সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পীর বিরুদ্ধে বিভিন্ন দপ্তরে মিথ্যা তথ্য পরিবেশন করে হেয় প্রতিপন্ন করার প্রতিবাদে গতকাল মঙ্গলবার বেলা বারোটায় জলমা ইউনিয়ন বিএনপির উদ্দ্যোগে এক সাংবাদিক সম্মেলনর আয়োজন করা হয়। স্থানীয় বিআরডিবি মিলনায়তনে সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জলমা ইউনিয়ন বিএনপির ১নং যুগ্ম- আহ্বায়ক মোঃ আসাবুর হাওলাদার। লিখিত বক্তব্যে তিনি বলেন, উক্ত ইউনিয়নের দখলবাজ বাদশা সানা ও তার ভাই রুহুল সানা আ’লীগের দলীয় প্রভাব খাটিয়ে সাধারণ মানুষের জমিজমা-ঘরবাড়ি দখলবাজি করে চালিয়ে আসছিলো। বিএনপির সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পীর আত্মীয় মোঃ আনোয়ার হোসেনের কবলা দলিল মূলে খরিদকৃত বিল্ডিং বাড়ি তৈরি করে সীমানা প্রাচীর নির্মাণ পূর্বক ওই ঘরে ভাড়াটিয়া অবস্থান করছে। বর্তমানে ওই দখলবাজরা জেলা বিএনপি নেতার আত্মীয় মোঃ আনোয়ার হোসেনের বসত বাড়ি ভূয়া কাগজ তৈরি করে আত্মীয়ের পরিবার ও ভাড়াটিয়াকে ঘর থেকে বের করে দেয়ার পাঁয়তারা করছে এবং জীবন নাশের হুমকি দিচ্ছে। এমনকি জেলা বিএনপির সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পীকে বাদশা ও তার ভাই রুহুল সানা মিলে জীবন নাশের হুমকি দিচ্ছে। বিগত ৫ আগস্ট সরকার পট পরিবর্তনের পর থেকে উক্ত বাদশা ও তার ভাই নিজেকে বিএনপির জলমা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের নেতা হিসেবে দাবি করছে। এ ব্যাপারে জেলা, উপজেলা ও ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে কোন দখলবাজ কোন দিন বিএনপির সাথে সংপৃক্ততা থাকতে পারে না এবং কোনদিন ছিল না।
সে ও তার ভাই রুহুল সানা বিএনপির নাম ভাঙিয়ে জেলা বিএনপির সদস্য সচিব মোঃ মনিরুল হাসান বাপ্পীর বিরুদ্ধে বিএনপির দলীয় উর্দ্ধতন নেতা সহ সংবাদকর্মীদের মিথ্যা তথ্য দিয়ে হেয় প্রতিপন্ন করে চলেছে। আমি সাংবাদিক সম্মেলনের মাধ্যমে উক্ত বাদশা সানা ও তার ভাই রুহুল সানার বানোয়াট ও মিথ্যা তথ্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং পাশাপাশি তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার জোর দাবি জানাচ্ছি। সম্মেলনে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক এজাজুর রহমান শামীম, সদস্য সচিব খন্দকার ফারুক হোসেন, যুগ্ম-আহবায়ক মোঃ সাইফুর রহমান, যুবদলের সদস্য সচিব মোঃ বাহাদুর মুন্সী, বিএনপিনেতা যথাক্রমে এসএম রুহুল মোমেন লিটন, মোল্লা ইমরান আহমেদ, শেখ আবুল হোসেন, পলাশ মহলদার, আলী হোসেন, শেখ দেলোয়ার হোসেন, নূর আলম ভূইঁয়া, জুয়েল আকন, আমিনুল ইসলাম সজীব, সুমন খান, শফিকুল ইসলাম প্রমূখ।
T.A.S / T.A.S
নেত্রকোণার ঐতিহ্যবাহী মগড়া নদীর খনন কাজের শুভ উদ্বোধন
চুয়াডাঙ্গা সীমান্তে থামছে না স্বর্ণ ও মাদক পাচার, সক্রিয় পুরোনো সিন্ডিকেট
প্রেসক্লাব চৌগাছার সাধারণ সভা অনুষ্ঠিত
আদমদীঘির কুন্দগ্রামে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান
ঘিওরে এলজিইডির এলসিএস প্রকল্পের উদ্যোগে হতদরিদ্র নারী শ্রমিকদের অংশগ্রহনে টেকসই উন্নয়ন হচ্ছে
পত্নীতলায় বিজিবির অভিযানে ১৯ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক কারবারি আটক
ঠাকুরগাঁও সীমান্তে দুই চিতাবাঘের আনাগোনা, আতঙ্কে সীমান্তবাসী
ধলাই নদীর ভাঙনে বিলীনের শঙ্কায় ৭০ বছরের ঐতিহ্যবাহী মাদ্রাসা, ঝুঁকিতে ১৮৫ শিক্ষার্থীর ভবিষ্যৎ
শিশুদের খেলাকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হত্যা
চন্দনাইশ আইডিয়াল স্কুলের বার্ষিক পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান
বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে ধামরাইয়ে র্যালি ও ফ্রি ডায়াবেটিস পরীক্ষা
২০ হাজার টাকা পুঁজিতে মুড়ি বিক্রি শুরু, এখন মাসে বিক্রি ৩ লাখ টাকা