চন্দনাইশে প্রতিপক্ষের হামলায় কলেজ ছাত্র আহত
চট্টগ্রাম চন্দনাইশে জায়গা-সম্পত্তির জের ধরে প্রতিপক্ষের হামলায় মোজাফরাবাদ কলেজের ১ম বর্ষের ছাত্র মো.মারুফ আলম (১৬) নামে এক ছাত্র গুরতরে আহত হয়েছে। শনিবার বিকালে চন্দনাইশ পৌরসভাস্থ ৮নং ওয়ার্ডের মোহাম্মদ পাড়া সাকিনে বরুমতি ব্রীজের পশ্চিম পাশে এই ঘটনা ঘটে। এব্যাপারে আহত মারুফের পিতা মাহাবুবুল আলম বাদী হয়ে ৫ জনের নাম উল্লেখ করে চন্দনাইশ থানায় একটি অভিযোগ দায়ের করেন। অভিযুক্তরা হলেন পৌরসভাধীন ৮নং ওয়ার্ডের গাছবাড়িয়া কলঘর এলাকার শাহ আলমের ছেলে মো. শাহনেওয়াজ (১৯),শহীদুল আলমের ছেলে মো.রিয়াদ(২২),মৃত রশিদ আহমদের ছেলে শহীদুল আলম(৩৮),নুরুল আলম(৩৫),জাহিদুল আলমের ছেলে মো.রাফি (১৯)। থানায় দায়েরকৃত অভিযোগ সূত্রে জানা যায়,এলাকার মৃত হাবীবুর রহমানের ছেলে মাহবুবুল আলম (৫৫) এর সাথে তার চাচাত ভাইয়ের ছেলেদের সাথে দীর্ঘদিন তার মৌরশী বাড়ি-ভিটার জায়গা নিয়ে বিরোধ চলে আসছে।
তারও ধারাবাহিকতায় গত ৩১ই আগষ্ট শনিবার সকালে বাদীর স্ত্রীর সাথে কথা কাটাকাটি হয়। পরে একই দিনে ঐ ঘটনাকে কেন্দ্র করে বিকেলে মাহবুবুল আলমের ছেলে মারুফ দোকান থেকে বাড়িতে যাওয়ার পথে বাদীর চাচাত ভাইয়ের ছেলেরা তার যাওয়ার পথ প্রতিরোধ করে ধারালো ছুরি ধারা শরীরের বিভিন্ন জায়গায় জকম করে। পরে তার চিৎকার শুনে আশেপাশের মানুষ ঘটনাস্থল থেকে উদ্ধার করে চন্দনাইশ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে বিষয়টি সেনাবাহিনীকে জানানো হলে সেনাবাহিনীর টিম ঘটনাস্থলে উপস্থিত হয়ে বাদী-বিবাদীর সাথে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। অভিযোগ তদন্তকারী এস আই ফরিদের সাথে মোবাইল ফোনে যোগাযযোগ করতে চাইলে ফোন রিসিব না করায় তার বক্তব্য দেয়া সম্ভব হয়নি।
T.A.S / T.A.S
তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ
বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান