শ্যামনগর প্রেসক্লাবে নির্বাচন অনুষ্ঠিত
সভাপতি সামিউল মনির, সাধারণ সম্পাদক মোস্তফা কামাল
সাতক্ষীরার শ্যামনগর উপজেলা প্রেসক্লাবে দীর্ঘ একযুগ পর নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৪ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত প্রেসক্লাব কার্যালয়ে নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। সভাপতি পদে প্রভাষক সামিউল ইমাম আজম মনির এবং সাধারণ সম্পাদক পদে এস.এম মোস্তফা কামাল নির্বাচিত হয়েছেন। প্রাপ্ত তথ্য অনুযায়ী, নির্বাচনে মোট ৪০ জন ভোটারদের মধ্যে ৩৮ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করেন। এতেকরে সভাপতি পদে দৈনিক সমকালের সামিউল ইমাম আজম মনির পান ৩১ ভোট ও দৈনিক আলোকিত বাংলাদেশের আলমগীর সিদ্দিকি ভোট পান ৭ ভোট। সাধারণ সম্পাদক পদে দৈনিক সুপ্রভাত সাতক্ষীরার এস.এম মোস্তফা কামাল ১৫ ভোট, দৈনিক ভোরের পাতার মনিরুজ্জামান মুকুল ৭ ভোট, দৈনিক অধিকরণের জিএম কামরুজ্জামান ৮ ভোট ও দৈনিক দেশ সংযোগের আছাদুজ্জামান লিটন ৮ ভোট পেয়েছেন। নির্বাচন কমিশনার উপজেলা বিএনপির সভাপতি মাস্টার আব্দুল ওয়াহেদ, দৈনিক প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক কল্যাণ ব্যানার্জি এবং সাধারণ শিক্ষার্থী প্রতিনিধি মাসুম বিল্লাহ উপস্থিত থেকে এই ফলাফল ঘোষণা করেন। এর আগে ভোট গ্রহণ করেন, শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক জি.এম মুনসুর আলম, সদস্য সচিব জি.এম মোহাম্মদ আলী ও সদস্য এস.এম আলমগীর হায়দার। এছাড়া অত্র কমিটিতে আগেই বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত হয়েছেন সহ-সভাপতি দৈনিক মানব জমিনের জাহিদ সুমন, যুগ্ম সম্পাদক এশিয়ান টিভির তপন কুমার বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক দৈনিক কালের চিত্রের জিএম আব্দুল কাদের, দপ্তর সম্পাদক এশিয়ান টিভির মেহেদী হাসান মারুফ ও অর্থ সম্পাদক দৈনিক আমাদের নতুন সময়ের সোহরাব হোসেন।
T.A.S / T.A.S
সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির
মান্দায় তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ
সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার
সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার
আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা
সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন
জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা
জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার
ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান
তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত
স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও
রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত