ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হলেন আব্দুল মান্নান
ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি. এর নবগঠিত পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন প্রথিতযশা ব্যাংকার জনাব মোহাম্মদ আব্দুল মান্নান। তিনি ঢাকা বিশ্বিবিদ্যালয় থেকে সমাজ বিজ্ঞানে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। জনাব মোহাম্মদ আবদুল মান্নান ইসলামী ব্যাংক বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দীর্ঘ সময় দায়িত্ব পালন করেন। তিনি এশিয়া প্যাসিফিক ও ভূ-মধ্যসাগরীয় অঞ্চলের নির্বাচিত সিইওদের সেরা সম্মাননা ‘দি এশিয়ান ব্যাংকার সিইও লিডারশিপ অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড-২০১৬’ অর্জন করেন। এছাড়া, সরদার প্যাটেল অ্যাওয়ার্ড-২০১৬, ইসলামিক ব্যাংকিং অ্যাওয়ার্ড-২০১৩, রেমিট্যান্স এ্যাম্বাসেডর অব বাংলাদেশ অ্যাওয়ার্ড-২০১২ এ ভূষিত হয়েছেন।
তিনি দেশ-বিদেশে বিভিন্ন সভা ও সেমিনারে অংশগ্রহণ করনে। এর মধ্যে রয়েছে- ইন্টারন্যাশনাল করফারেন্স অব আইডিবি গ্রপ (২০১০-১২,২০১৬), এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক-২০১৩, ইসলামিক ফিন্যান্সিয়াল সার্ভিস বোর্ড-২০১৩, ওয়ার্ল্ড ইসলমিক ইকোনোমিক ফোরাম-২০১৪ ও ফ্লেমিং গালফ এফজেডই-২০১০। এছাড়া তিনি আইডিবি, ব্যাংক নেগারা, আইএফএসবিসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার আয়োজিত সেমিনারে অংশগ্রহণ করেন।
তিনি আমেরিকার কমোম্বিয়া ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া বার্কেলে, যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব অক্সফোর্ড, ইউনিভার্সিটি অব ক্যাম্ব্রিজের সিইও লিডারশিপ ডেভেলপমেন্ট প্রোগ্রামে অংশগ্রহণ করেন।
ব্যাংকের নবগঠিত পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হিসেবে তিনি আশাবাদ ব্যক্ত করেন, কিছু অনাকাঙ্খিত ঘটনা থাকলেও শীঘ্রই এই সংকট কাটিয়ে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক একটি সুদৃঢ় ও গ্রাহক বান্ধব ব্যাংকে রুপান্তরিত হবে। তিনি বলেন, ইসলামী ব্যাংকিং ব্যবস্থায় ব্যাংক ও গ্রাহকের মধ্যে অংশীদারীত্বের সম্পর্ক। এই সম্পর্কের ভিত্তিতে পারস্পারিক সহযোগিতার মাধ্যমে ব্যাংকটি দেশের অন্যতম শরীয়াহ ব্যাংকে উন্নীত হবে। গ্রাহকের আমানতের সুরক্ষা ও আস্থা রক্ষায় ব্যাংকের প্রতিটি স্তরে আর্থিক স্বচ্ছতা, জবাবদিহিতা ও সুশাসন নিশ্চিত করা হবে বলে তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন ।
পর্ষদের অন্য সদস্যরা হলেন বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক মো. আজিজুর রহমান, উত্তরা ব্যাংকের সাবেক উপব্যবস্থাপনা পরিচালক মো. আবদুল কুদ্দুছ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেম ডিপার্টমেন্টের সহযোগী অধ্যাপক মো. সাইফুল আলম, পিএইচডি, এফসিএমএ এবং চার্টার্ড একাউন্টেন্ট মো. রাগিব আহসান, এফসিএ।
Sunny / Sunny
নিন্সে শহীদ জিয়া স্মৃতি টুর্নামেন্টের পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
বিমানবন্দরের থার্ড টার্মিনাল প্রকল্পে অনিয়মের অভিযোগ, তদন্ত করবে সরকার: বেবিচক
চট্টগ্রামের বহিঃনোঙ্গরে ছিঁচকে চুরি ও পাইরেসি প্রতিরোধে অভিযান অব্যাহত রেখেছে বাংলাদেশ কোস্ট গার্ড
চট্টগ্রামে এনআরবিসি ব্যাংকের ব্যবসায়িক কৌশল ও প্রবৃদ্ধি বিষয়ক সম্মেলন অনুষ্ঠিত
বাণিজ্যিক হেলিকপ্টার পরিষেবা চালু করলো আকিজ এভিয়েশন
স্মাইল এশিয়ার আন্তর্জাতিক মেডিকেল মিশনের সমাপনী উপলক্ষে ঢাকা ব্যাংকের সেলিব্রেশন নাইট ও গালা ডিনার
সাউথইস্ট ইউনিভার্সিটিতে ওয়ার্ল্ড পোয়েট্রি ডে ২০২৬ উদযাপন
বিপিজিএ প্রেসিডেন্ট ও মালয়েশিয়ার হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ও দ্বিপাক্ষিক বৈঠক
রিভার ওয়েভ অ্যাকশন প্ল্যান এর অধীনে রাজস্ব ভিত্তিক অথার্য়ন এর মাধ্যমে ঘুরে দাঁড়ানোর পরিকল্পনা গ্রহণ করেছে এনার্জিপ্যাক
শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের উদ্যোগে চট্টগ্রাম ও কক্সবাজারে ৩ হাজার ৫০ পরিবারে ত্রাণ বিতরণ
নগদ - এনআরবি ব্যাংকের কৌশলগত অংশীদারিত্বের চুক্তি
বাংলাদেশ ব্যাংক ও এনআরবিসি ব্যাংকের উদ্যোগে চট্টগ্রামে বাংলা কিউআর মেলা অনুষ্ঠিত