রেমিট্যান্স আহরণে এনআরবিসি ব্যাংক পিএলসি ও প্লাসিড এক্সপ্রেস, ইউএসএ’র মধ্যে চুক্তি
এনআরবিসি ব্যাংক পিএলসি ও যুক্তরাষ্ট্র ভিত্তিক রেমিট্যান্স কোম্পানি প্লাসিড এক্সপ্রেস, ইউএসএ, এর মধ্যে রেমিট্যান্স বিষয়ে এক চুক্তি স্বাক্ষর হয়েছে। ব্যাংকের প্রধান কার্যালয়ে, বুধবার, ৪ সেপ্টেম্বর ২০২৪ এনআরবিসি ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক কবীর আহমদ ও প্লাসিড এক্সপ্রেস, ইউএস এর পরিচালক মোহাম্মদ রশিদ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। প্লাসিড এক্সপ্রেস, ইউএস রেমিট্যান্স এর জন্য ক্রস-বর্ডার পেমেন্ট এর একটি শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান, যা সারাবিশ্বে অনলাইনে এজেন্ট নেটওয়ার্কের মাধ্যমে সেবা প্রদান করে। চুক্তির আওতায় প্লাসিড এক্সপ্রেস, ইউএস এর মাধ্যমে প্রবাসীরা এনআরবিসি ব্যাংকের সকল শাখা ও উপশাখায় তাৎক্ষণিক রেমিট্যান্স পাঠাতে পারবেন। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপব্যবস্থাপনা পরিচালক হারুনুর রশিদ, সিআরএমডি-১ এর প্রধান হাফিজ ইমরোজ মাহমুদ,কর্পোরেট ব্যাকিং বিভাগের প্রধান তনুশ্রী মিত্র, ট্রেজারি বিভাগের প্রধান আব্দুল গফুর রানা, ইন্টারন্যাশনাল বিভাগের প্রধান হাসনাত রেজা মহিবুল আলম, রেমিট্যান্স বিভাগের প্রধান জাকারিয়া মাহমুদ, ট্রেজারি বিভাগের চিফ ডিলার জমির উদ্দিন ও প্লাসিড এক্সপ্রেস, ইউএসএ এর কান্ট্রি প্রধান ফারুক হেলালী উপস্থিত ছিলেন।
T.A.S / T.A.S
পুরান ঢাকায় চার দিনব্যাপী নারী উদ্যোক্তা মেলা শুরু
ড্যাব সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদের জন্মদিন আজ
গ্লোবাল ব্র্যান্ড অব দ্য ইয়ার’ স্বীকৃতি পেল বিওয়াইডি
শাহ্জালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির ৯৩১তম সভা অনুষ্ঠিত
গ্রাউন্ড সার্ভিস আধুনিকায়নে ২২ মিলিয়ন ডলার বিনিয়োগ করছে ইউএস-বাংলা
ওয়ালটনের ফ্রিজ কিনে ঘরভর্তি পণ্য উপহার পেলেন চট্টগ্রামের রীমা
জাতীয় সংবিধান দিবস উপলক্ষে সাউথইস্ট ইউনিভার্সিটিতে বর্ণাঢ্য র্যালি
উপকূলীয় আনসারদের উচ্চতর প্রশিক্ষণ সমাপনীতে গণপ্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধির আহ্বান
অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পণ্য উৎপাদন, বিএসটিআইয়ের অভিযানে এক লাখ টাকা জরিমানা
শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি এবং কনকর্ড হেলথকেয়ার গ্রুপের মধ্যে চুক্তি স্বাক্ষরিত
শাহ্জালাল ইসলামী ব্যাংকে সাইবার নিরাপত্তা সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত
বিএসটিআই'র অভিযান