ঢাকা মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬

হাথুরুকে নিয়ে যা বললেন শান্ত


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ৫-৯-২০২৪ দুপুর ১:৮

বাংলাদেশ ২–পাকিস্তান ০। টেস্ট সিরিজে এমন ফলাফল পাকিস্তানে গিয়ে বাংলাদেশ করবে অনেকটা অবিশ্বাস্যই ছিল। সেই অবিশ্বাস্য কাজটিই করেছেন নাজমুল হোসেন শান্তরা। মাঠে খেলেছেন শান্ত-নাহিদরা, এর নেপথ্যে ছিলেন কোচ চন্ডিকা হাথুরুসিংহে। 

ফুটবলে সাফল্য-ব্যর্থতার দায়ভার কোচের ওপরই বর্তায়। ক্রিকেটে অবশ্য কোচরা তেমন আলোচনায় থাকেন না। তবে বাংলাদেশ দলের হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহে শুরু থেকেই আলোচিত-সমালোচিত। তার ব্যক্তিগত কর্তৃত্ববাদী আচরণ ছাড়াও বিশ্বকাপে বাংলাদেশের ব্যর্থতায় তিনি ছিলেন অত্যন্ত সমালোচিত। সেই সমালোচিত হাথুরুই বাংলাদেশ ক্রিকেটের অন্যতম সফলতার কারিগর।

দেশে হাথুরুকে নিয়ে শান্ত বলেন, 'খুবই ভালো (বোঝাপড়া) … কোচের সঙ্গে ক্রিকেটাররা খুবই পরিষ্কার এবং খুবই সাপোর্টিভ ছিলেন উনি। প্রতিটি ক্রিকেটারকে উপযুক্ত পরিকল্পনা দিয়েছেন এবং ড্রেসিং রুমের পরিবেশ খুবই দারুণ ছিল। যে ক্রিকেটার পারফর্ম করেছে, যে করেনি, সবাই সবার পাশে ছিল। বিশেষ করে, প্রতিটি কোচই ক্রিকেটারদের পাশে ছিল ভালো সময়ে ও খারাপ সময়ে। ড্রেসিং রুমে কোচের ভূমিকাটা দারুণ ছিল এই সময়ে।'

পাকিস্তান সিরিজ শেষে খুব একটা বিশ্রামের সুযোগ পাচ্ছে না বাংলাদেশ দল। দিন দশেক পরই ভারত সফরে যাবে নাজমুল হোসেন শান্তর দল। আসন্ন এই সিরিজে বাড়তি অনুপ্রেরণা যোগাবে পাকিস্তান সিরিজের পারফরম্যান্স এমনটাই মনে করেন শান্ত।

তিনি বলেন, 'এরকম জয়ের পর তো অবশ্যই আত্মবিশ্বাস প্রত্যেকেরই বেশি থাকবে এবং দলের মধ্যে বিশ্বাস ওপরের দিকে থাকবে। ভারত সিরিজ কঠিন একটা সিরিজ হবে। নতুন করে পরিকল্পনা নিতে হবে, প্রস্তুতি নিতে হবে। দলের যা অবস্থা এখন, নিজেদের সেরাটা খেললে অবশ্যই ভালো খেলা সম্ভব।'

এমএসএম / এমএসএম

বাংলাদেশের সঙ্গে শেষ টেস্টের পর অস্ট্রেলিয়ার সমালোচনায় মাতলেন গাভাস্কার

বাংলাদেশকে ১০০-তে ৮০ দিলেন হাসান মাহমুদ

লম্বা সময়ের চুক্তিতে সিটি ছেড়ে টটেনহ্যামে ব্রাজিল ফরোয়ার্ড

১৪৩১ কোটি টাকায় ম্যানচেস্টার সিটিতে মরক্কোর আইয়ুব বুয়াদ্দি

স্টার্কের সঙ্গে কী কথা হয়েছিল জানালেন শরিফুল

এবার বল হাতে ‘জাদু’ দেখালেন সূর্যবংশী

কাউন্টি খেলা হচ্ছে না শরিফুলের, ডাক পাচ্ছেন খালেদ

তুরস্কের ক্লাবেও লিভারপুলের সতীর্থকে পেলেন সালাহ

চেন্নাইয়ের মালিকানা কিনতে চেয়েছিলেন ধোনি, কিন্তু...

হঠাৎ বাফুফের সংবাদ সম্মেলন স্থগিত!

নেদারল্যান্ডসের দায়িত্ব নেওয়ার পরপরই দুশ্চিন্তায় জাভি

‘যথেষ্ট হয়েছে’ বলে ফিফার নেতৃত্বে পরিবর্তনের ডাক দিলেন খেলোয়াড়রা

কাতালান পতাকাকে কেন্দ্র করে বার্সার সমর্থকদের ওপর পুলিশের লাঠিচার্জ, নিন্দা ও ক্ষোভ