ঢাকা শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬

বেবিচক চেয়ারম্যান এর সাথে বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত এর সৌজন্য সাক্ষাত


শাওন হুসাইন  photo শাওন হুসাইন
প্রকাশিত: ৫-৯-২০২৪ দুপুর ৩:৪১

০৫ সেপ্টেম্বর ২০২৪ তারিখে বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত (Mr.  IWAMA Kiminori) ইওয়ামা কিমিনোরি বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) এর চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোঃ মঞ্জুর কবীর ভূঁইয়া, বিইউপি, এনডিসি, এনএসডব্লিউসি, এএফডব্লিউসি, পিএসসি (Air Vice Marshal Md Monjur Kabir Bhuiyan, BUP, ndc, nswc, afwc, psc) এর সাথে সৌজন্য সাক্ষাত করেন।

সাক্ষাতকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ৩য় টার্মিনাল চালু, ৩য় টার্মিনালে জাপানি কোম্পানীর সম্পৃক্ততা, লোন পেমেন্ট সংক্রান্ত বিষয়সহ অন্যান্য পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় সম্পর্কে আলোচনা করা হয়। এসময় বেবিচক চেয়ারম্যান বাংলাদেশকে বিভিন্ন বিষয়ে সহযোগিতা করার জন্য জাপানকে ধন্যবাদ জানান এবং ভবিষ্যতেও এই সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন। এছাড়া উভয় পক্ষই তৃতীয় টার্মিনাল চালুর প্রক্রিয়া দ্রুত এগিয়ে নেওয়ার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। 

সাক্ষাতকালে দুদেশের মধ্যে সম্পর্ক আরো সুদৃঢ়করণসহ এভিয়েশন সেক্টরের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও যোগাযোগ বৃদ্ধির বিষয়ে আলোচনা করা হয়।

এমএসএম / এমএসএম

কারাগারে থেকেও ডেমরায় মাদক সাম্রাজ্য নিয়ন্ত্রণ করছে খিলগাঁওয়ে গ্রেপ্তার হওয়া নাঈম

ডেমরায় থানা কৃষক দল নেতা মমিনকে মধ্যরাতে বাসায় এসে প্রাণনাশের হুমকি

এনবিআরের বাধ্যতামূলক অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের পূনর্বহালের দাবি

৬৪ জেলায় তরুণদের জন্য এআই প্রশিক্ষণ উদ্যোগ: দক্ষ জনশক্তি গড়ার নতুন দিগন্ত

ঢাকা মহানগর উত্তর বিএনপির নতুন নেতৃত্বকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী ইউনিয়নের শুভেচ্ছা ও অভিনন্দন

মোহাম্মদপুরে সিটি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে হামলা, ড্যাবের তীব্র নিন্দা

আদর্শ উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

গার্মেন্টস আন্দোলনকারীদের উপর দমন পীড়নের তীব্র নিন্দা ও প্রতিবাদ জনিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের।

নাহারের অর্থায়নে চট্টগ্রামের বাঁশখালীতে আশ্রয়হীন ২৮ পরিবারকে নতুন ঘর দিল ছওয়াব

খামারবাড়ি থেকে মানিক মিয়া এভিনিউ পর্যন্ত স্বেচ্ছাসেবক দলের বৃক্ষরোপণ ও পরিচর্যা কর্মসূচি

‘পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব নিতে হবে’

‘মাদক নিয়ন্ত্রণে কেন্দ্রীয় ডাটাবেজ তৈরী করতে হবে’: ব্যারিস্টার জিল্লুর রহমান

মাদকমুক্ত প্রজন্ম গড়তে এখনই কার্যকর উদ্যোগ চাই