ঢাকা বৃহষ্পতিবার, ২০ আগস্ট, ২০২৬

আইইবির উদ্যোগে দুস্থ ও অসহায়দের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ


আবিদ হোসেন বুলবুল, গাজীপুর photo আবিদ হোসেন বুলবুল, গাজীপুর
প্রকাশিত: ২৫-৮-২০২১ বিকাল ৬:৩৬

ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ (আইইবি) ও নর্থ ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেডের যৌথ উদ্যোগে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট), গাজীপুরের শহীদ আহসান উল্লাহ মাস্টার অডিটোরিয়ামের সামনে দুস্থ ও অসহায়দের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। স্বাস্থ্যবিধি মেনে বুধবার (২৫ ‍আগস্ট) বিকেলে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ডুয়েটের উপাচার্য ও আইইবি, গাজীপুর কেন্দ্রের চেয়ারম্যান অধ্যাপক ড. এম. হাবিবুর রহমান। 

আইইবি, গাজীপুর কেন্দ্রের পক্ষ থেকে আয়োজিত এ অনুষ্ঠানে ডুয়েটের পরিচালক (ছাত্র কল্যাণ) অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম, আইইবি, গাজীপুর কেন্দ্রের সম্মানীত সম্পাদক প্রকৌশলী প্রণব কুমার সাহা, ডুয়েটের যানবাহন শাখার উপ-পরিচালক প্রকৌশলী হারুন আল রশীদ, প্রকৌশলী আসাদুল হক আলী, প্রকৌশলী মনির হোসেন, প্রকৌশলী বিনয় ব্যানার্জী, প্রকৌশলী হাবিবুর রহমান হাবিব ও বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও প্রকৌশলীগণ উপস্থিত ছিলেন।

এছাড়া এ সময় সবাইকে মাস্ক বিতরণ করা হয়। ডুয়েটের উপাচার্য অধ্যাপক ড. এম. হাবিবুর রহমান এ কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করে অনুষ্ঠানের সমাপ্ত ঘোষণা করেন। 

এমএসএম / জামান

রাঙ্গামাটির বরকলে শিক্ষা প্রতিষ্ঠানসহ সুবিধাবঞ্চিতদের মাঝে বিজিবির অনুদান প্রদান

সুবর্ণচরে মাদক-সন্ত্রাস ও কিশোর গ্যাংবিরোধী র‍্যালি ও সমাবেশ

স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শরিফুল ইসলাম শরিফকে গুলি করে ও কুপিয়ে জখম

মনপুরার কলাতলীতে অসহায় মানুষের জমির ঘাস বিক্রি, লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

সুন্দরবনে অবৈধভাবে কাঁকড়া শিকার: ৮ জেলে আটক

দৌলতপুরে ইলেকট্রিক দোকানে হামলা-ভাঙচুর

আত্মহত্যার প্ররোচনার মামলায় ইউপি সদস্য গ্রেপ্তার

বাঙ্গালহালিয়াতে চন্দ্রঘোনা থানার উদ্যোগে এক মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ সভা

পেকুয়ায় ইয়াবা-গাঁজাসহ যুবক আটক, ১ মাসের কারাদণ্ড

শরণখোলায় গাঁজাসহ মাদক কারবারি মোস্তফা ভান্ডারী গ্রেপ্তার;

দাউদকান্দিতে নৌযান শুমারি ২০২৬ উপলক্ষে উদ্বোধনী র‍্যালি

আলফাডাঙ্গায় নবাগত উপজেলা নির্বাহী অফিসার'র সাথে ক্যাবের মতবিনিময়

রায়গঞ্জে চালকল বন্ধের শঙ্কা, খাদ্য সংগ্রহ ও কর্মসংস্থান নিয়ে মালিক ও শ্রমিকদের হতাশা