ঢাকা শনিবার, ১ আগস্ট, ২০২৬

নাগেশ্বরীতে প্রধান শিক্ষকের অপসারণের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন


লতিফুর রহমান লিংকন, নাগেশ্বরী photo লতিফুর রহমান লিংকন, নাগেশ্বরী
প্রকাশিত: ৫-৯-২০২৪ দুপুর ৪:৫২

কুড়িগ্রামের নাগেশ্বরীতে সীমাহীন দুর্নীতি ও অনিয়মের অভিযোগে এক প্রধান শিক্ষকের অপসারণের দাবিতে বিক্ষোভ মিছিল, মাববন্ধন ও সমাবেশ করেছে ছাত্র ছাত্রী, অভিভাবক ও এলাকাবাসী। উপজেলার রামখানা ইউনিয়নের নাখারগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূর ইসলাম মিয়ার বিরুদ্ধে নিয়োগ বাণিজ্য, ম্যানেজিং কমিটির নির্বাচন, বিদ্যালয় পরিচালনায় অব্যবস্থাপনাসহ বিভিন্ন অনিয়মের অভিযোগ এনে দ্বিতীয়বারের মতো বৃহস্পতিবার বেলা ১১টায় বিদ্যালয়ের সামনে এই মানববন্ধন ও সমাবেশ করেন তারা। মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূর ইসলাম মিয়া নানা অনিয়মের আশ্রয় নিয়ে তার খেয়াল খুশিমতো বিদ্যালয় পরিচালনা করে আসছে। এতে করে বিদ্যালয়ের শিক্ষার্থীদের লেখাপড়া ব্যাহত হওয়ার পাশাপাশি শিক্ষার্থীদের ফলাফল বিপর্যয়সহ তাদের ভবিষ্যৎ অনিশ্চৎ হয়ে পড়ছে। এছাড়াও বিপুল পরিমাণ অর্থের বিনিময়ে শিক্ষক নিয়োগের মাধ্যমে ব্যাপক বাণিজ্য করে নিজের পকেট ভাড়ি করেছে। এমনকী এনটিআরসিএ এর শিক্ষক না নিয়ে ব্যাকডেটেড শিক্ষক নিয়োগ দিয়ে রাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছে বলেও অভিযোগ তোলেন অভিভাবকরা। এমনকী বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন করলেও রেজুলেশন না করে আদালতের নির্দেশনা না মেনে গরিমশি করছে বলেও দাবি করেন বক্তারা। অপরদিকে ৫ দফা দাবি তুলে ধরে অনির্দিষ্টকালের জন্য ক্লাস বর্জনের ঘোষণা দেন বিদ্যালয়ের শিক্ষার্থীরা।

এমএসএম / এমএসএম

ধামইরহাটে জমিতে গিয়ে বাদি-বিবাদিকে জমি বুঝে দিলেন নওগাঁ সিনিয়র জুডিসিয়াল ম্যজিস্ট্রেট মোঃ মোনাদিল হক

রৌমারীতে খালের পানি থেকে নারীর লাশ উদ্ধার

সান্তাহারে ভেজাল আইসক্রিম কারখানায় অভিযানে ১০ লাখ টাকার মালামাল জব্দ, কারখানা সিলগালা

যশোরে জমি নিয়ে বিরোধে বাড়িতে সশস্ত্র হামলা, ৭ ঘণ্টা পর ফিরলেন অপহৃত নারী

ঝিনাইদহে বৃক্ষমেলা ও বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন

টঙ্গীতে মাদ্রাসা শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগে শিক্ষক গ্রেফতার

ঢাকা -সিলেট মহাসড়কের সরাইলে টানা ২২ ঘণ্টা যানজট, ছড়িয়েছে ১২ কিলোমিটারজুড়ে

মানিকগঞ্জে বাড়ছে হামে আক্রান্ত রোগীর সংখ্যা

পটুয়াখালীতে সড়ক দুর্ঘটনায় পর্যটকের মৃত্যু

রাকসু জিএস আম্মার সহ ৯ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা

এখন বিএনপির অবস্থা ব্রেইনলেস আওয়ামী লীগের মতো : সারজিস আলম

টাঙ্গাইল ডিসি লেকের সৌন্দর্য ফেরাতে কচুরিপানা পরিষ্কার করলেন প্রতিমন্ত্রী টুকু

চন্দনাইশে অসুস্থ বাচ্চুর পাশে জামায়াতের মেয়র পদপ্রার্থী হেলাল উদ্দিন