পটিয়া আশ্রয়ণ প্রকল্প : যুবলীগ ও শ্রমিক লীগ নেতার বিরুদ্ধে মামলা
মুজিব শতবর্ষ উপলক্ষে চট্টগ্রামের পটিয়া উপজেলার হাইদগাঁও গুচ্ছগ্রামে প্রধানমন্ত্রীর উপহার গৃহহীনদের জন্য নির্মাণ করা বসতঘরের ভেন্টিলেটর ভাংচুর করার অভিযোগ এনে প্রকল্প কর্মকর্তা সুপ্তশ্রী সাহা ও ঠিকাদার আবুল হাসান বাদী হয়ে উপজেলা যুবলীগের সাবেক নেতা সাইফুল ইসলাম প্রকাশ বালু সাইফু ও পৌর শ্রমিক লীগের সহ-সভাপতি সাইফুদ্দিন ভোলার বিরুদ্ধে পৃথক দুটি প্রসিকিউশন মামলা দায়ের করেছেন।
আদালত সূত্র জানায়, চলতি বছরের জুলাই মাসের শুরুর দিকে আশ্রয়ণ প্রকল্পের ঘর ভাংচুরের ঘটনায় পটিয়া থানার নন. এফআইআর প্রসিকিউশন নং ৪৪/২০২১, তারিখ ৪-৮-২১খ্রি: ৪২৭/৫০৬ ধারায় মামলা দায়ের করা হয়।
সূত্রে জানা যায়, মুজিব শতবর্ষ উপলক্ষে উপজেলার হাইদগাঁও গুচ্ছগ্রামে গৃহহীনদেও জন্য ‘ক’ শ্রেণির দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় থেকে ১৭০টি এবং ভূমি মন্ত্রণালয় থেকে ৬০টি ঘর নির্মাণের বরাদ্দ পায়। গত ১০ জুলাই রাত আনুমানিক ১০টার দিকে কতিপয় অজ্ঞাতনামা ব্যক্তি রাতের অন্ধকারে আশ্রয়ণ প্রকল্পের ঘর ভাংচুর করে ক্ষতিসাধন করে। বাদীর আবেদনের পরিপেক্ষিতে বিষয়টি থানায় ৪৭৬-/২১নং মূলে সাধারণ ডায়েরিভুক্ত করে তদন্তকারী কর্মকর্তা আদালতে প্রসিকিউশনের জন্য প্রেরণ করেন।
প্রসঙ্গত, চলতি বছরের জুলাই মাসের ৫ তারিখ চট্টগ্রামের জেলা প্রশাসক (এলএ) মাসুদ কামাল আশ্রয়ণ প্রকল্পের ঘর নিম্নমানের সামগ্রী দিয়ে তৈরি শীর্ষক নিউজ বিভিন্ন পত্রিকায় চাপানোর পর পরিদর্শনে এসে অনিয়মের চিত্র ধরা পড়ার কথা স্বীকার করেন সাংবাদিকদের কাছে। এছাড়াও ১৩ জুলাই অনিয়ম ও ভেন্টিলেটর ভাংচুরের ঘটনায় চট্টগ্রাম জেলা প্রশাসক (ডিসি) মুমিনুর রহমানসহ একটি টিম প্রকল্প পরিদর্শনে এসে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য প্রকল্প কর্মকর্তা সুপ্তশ্রী সাহা ও ইউএনও ফয়সাল আহমেদকে আদেশ দেন।
এমএসএম / জামান
ডিসেম্বরের মধ্যে গৃহযুদ্ধের পরিস্থিতি সৃষ্টির গভীর ষড়যন্ত্র চলছে: পটুয়াখালীতে আলতাফ হোসেন চৌধুরী
ডেঙ্গু নিয়ন্ত্রণ, ওএমএসের চাল ও পাসপোর্ট সেবায় অনিয়ম বন্ধের নির্দেশ এমপি মানিকের
টাঙ্গাইলে বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি গঠন
আশুগঞ্জে বৈদ্যুতিক কেবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
মিরসরাইয়ে অগ্নিকান্ডে দুই দোকান পুড়ে ছাই
নোয়াখালীতে প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন
পত্নীতলায় ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১
টানা ৮ দিন বন্ধ বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য
কাপ্তাইয়ে হাতির আক্রমণে নিহত পরিবারের মাঝে ৩ লাখ টাকার ক্ষতিপূরণ চেক হস্তান্তর
কোনাবাড়ীতে মাদক বিরোধী অভিযান আটক -১
বিটেশ্বর ইউনিয়নকে আধুনিক মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয় বাবুল খন্দকারের, নাগরিক সেবা ফ্রি করার ঘোষণা
নেত্রকোনার কেন্দুয়া প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক আলিফ ফকিরের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন