পায়রা তাপ বিদ্যুৎ প্রকল্পে দুর্নীতির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা এবং ক্ষতিগ্রস্থ পরিবারের সদস্যদের চাকুরির দাবিতে মানববন্ধন
পটুয়াখালীর কলাপাড়ায় ১১ দফা দাবি আদায়ে ৭২ ঘন্টার আলটিমেটাম দিয়ে মানববন্ধন ও সংবাদ সম্মেলন করেছে পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রে জমি হারানো সাত গ্রামের ক্ষতিগ্রস্ত পাঁচ শতাধিক পরিবারের বেকার যুবকরা। বৃহস্পতিবার (০৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১ টায় পায়রা তাপ বিদ্যুৎ প্রকল্পে ক্ষতিগ্রস্ত পরিবার ও শিক্ষিত যুব সমাজের আয়োজনে কলাপাড়া প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্য ও মূল-সমন্বয়ক ইঞ্জিনিয়ার রবিউল আউয়াল অন্তর, সোয়েবুর রহমান, শিমুল, ইমরান হোসেন, লিমন, পারভেজ।
৭২ ঘন্টার আলটিমেটাম দিয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা বলেন, দূর্নীতির সাথে জড়িত আওয়ামী সরকারের নিয়োগ কৃত ব্যবস্থাপনা পরিচালক, প্রধান নির্বাহী কর্মকর্তা এএম খোরশেদুল আলম, প্লান্ট ম্যানেজার শাহ আবদুল মাওলাকে দূর্ণীতির দায়ে পদত্যাগ, চুক্তি ভিত্তিক ও আউট সোর্সিংয়ের মাধ্যমে সকল অবৈধ নিয়োগ বাতিল, ক্ষতিগ্রস্ত পরিবারকে বিশেষ অগ্রাধিকার দিয়ে চাকুরী ও কর্মসংস্থানের ব্যবস্থাসহ ১১ দফা দাবি বাস্তবায়নের দাবি জানান। তাদের এ দাবি মানা না হলে বিদ্যুৎ কেন্দ্রের সামনে গণঅবস্থান কর্মসূচীর ঘোষণা দেন।
মানববন্ধন শেষে এ দাবি আদায়ের লক্ষ্যে কলাপাড়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন, মূলসমন্বয়ক ইঞ্জিনিয়ার রবিউল আউয়াল অন্তর। সংবাদ সম্মেলনে তিনি তাদের ভবিষ্যত আন্দোলন কর্মসূচী ঘোষণা করেন। এ সময় কলাপাড়া প্রেসক্লাব, রিপোর্টার্স ইউনিটি এবং স্থানীয় গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
ধামরাইয়ে বসতবাড়িতে আগুন, ক্ষতি ৩ লাখ টাকা
জুলাই গণঅভ্যুত্থানে হামলার অভিযোগে পটিয়ায় যুবলীগ নেতা গ্রেপ্তার
জয়পুরহাটে বিআরটএ'র উদ্যোগে নিরাপদ সড়ক বিষয়ক সচেতনতামূলক কার্যক্রম
নেত্রকোণার কেন্দুয়ায় প্রতিপক্ষের হামলায় প্রবাসী নিহত, স্কুল শিক্ষার্থীর আত্মহত্যা
ময়মনসিংহে বিশ্ব মান দিবস পালিত
তুরাগে ৬,১০০ পিস ট্যাপেনটাডল ও বিয়ার-গাঁজাসহ ২ নারীসহ গ্রেপ্তার ৪
বারহাট্টায় মিথ্যা ধর্ষণ মামলা দিয়ে এক ব্যক্তিকে কারাভোগ করানোর অভিযোগে নারীর কারাদণ্ড
পটুয়াখালীর রাঙ্গাবালিতে গ্রামীণ সড়ক মাস্টারপ্ল্যান প্রণয়নে কর্মশালা অনুষ্ঠিত
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সেনা মোতায়েনের প্রয়োজন নেইঃ নির্বাচন কমিশনার সানাউল্লাহ
হাটহাজারী পৌরসভার ৭নং ওয়ার্ডের আর্দশ গ্রামে মন্দীরের সড়কটি যেন দেখার কেউ নাই
নাজিরপুরে সার জব্দের অভিযানের পর কৃষি কর্মকর্তাকে মারধরের অভিযোগ
মিরসরাইয়ে নুরুল আমিন এমপি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
মনপুরায় হামে আক্রান্ত আট বছরের শিশু আছিয়ার মৃত্যু, পরিবারে শোকের মাতম
Link Copied