ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

উলিপুরে আশিক বাবুর কবর জিয়ারত করলেন ছাত্রদলের নেতারা


আবুল কালাম আজাদ, উলিপুর photo আবুল কালাম আজাদ, উলিপুর
প্রকাশিত: ৬-৯-২০২৪ বিকাল ৫:৪৫
কুড়িগ্রামের উলিপুরে ছাত্র আন্দোলনে নিহত আশিক বাবুর কবর জিয়ারত করেছেন ছাত্রদলের নেতারা। শুক্রবার (৬ সেপ্টম্বর) দুপুরে উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের সাতভিটা গ্রামে নিহত আশিকের পরিবারের সাথে সৌজন্য স্বাক্ষাত ও কবর জিয়ারত করেন নেতারা। 
শহীদদের কবর জিয়ারত ও শহীদ পরিবারের সাথে সাক্ষাতে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি আমিমুল ইহসান,সাধারণ সম্পাদক হাসান জোবায়ের হিমেল,উলিপুর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মাহমুদুল হাসান বিপুল,যুগ্ম-আহ্বায়ক রমজান আলী কবির,যুগ্ম-আহ্বায়ক আসাদুজ্জামান লিখন,যুগ্ম-আহ্বায়ক রাজিবুল হাসান রিয়াদ,বুড়াবুড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল কাদের শামীম,সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম,ইউনিয়ন যুবদলের সভাপতি আখের খন্দকার,সাধারণ সম্পাদক মিলজার রহমান লায়ন,ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মুরাদ হোসেন,সাধারণ সম্পাদক আবু রায়হান সহ প্রমুখ। দোয়া পরিচালনা করেন ওলামা দলের সভাপতি আব্দুস সামাদ আজাদী।
উল্লেখ্য, কোটা বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত ৪ আগষ্ট  বৈষম্যবিরোধী আন্দোলনে আওয়ামী লীগ-যুবলীগ-ছাত্রলীগের হামলায় মাথায় ইটের আঘাত পান তিনি। আহত অবস্থায় আশিককে প্রথমে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। গত ১৮ আগস্ট তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) ভর্তি করা হয়। সেখানে টানা ২৭ দিন চিকিৎসাধীন অবস্থায় থাকার পর রোববার (১ সেপ্টেম্বর) দুপুরে তার মৃত্যু হয়। পরদিন তাকে বুড়াবুড়ি ইউনিয়নের সাতভিটা দাফন করা হয়। নিহত আশিক বাবু বুড়াবুড়ি ইউনিয়নের সাতভিটা গ্রামের চাঁদ মিয়ার ছেলে। তিনি পাঁচপীর ডিগ্রি কলেজের ২য় বর্ষের শিক্ষার্থী ছিলেন।

এমএসএম / এমএসএম

পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি নগেন বাঁচতে চায়

বিশ্ববিদ্যালয় ছাত্রের মোটর সাইকেল পুড়ালো বিপদগামী যুবক

ঘিওরে বয়স্ক-বিধবা-প্রতিবন্ধী ভাতাভোগীদের মাঝে গাছের চারা চক্ষু সেবা ও পরিস্কার পরিচ্ছন্নতা অভযান শুরু

গেটকিপার জসিমের বিরুদ্ধে ২৭ লাখ টাকা প্রতারণার অভিযোগ

জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ

সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা

মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ

চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন

অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ

আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার

বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প

তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন

দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ