পটুয়াখালী জেলায় সংবর্ধিত হলেন ভিপি নূর
গণ অধিকার পরিষদের সভাপতি ডাকসুর সাবেক ভিপি নূরুল হক নূর বলেছেন, গত ৫৩ বছরে এই দেশের মানুষ অনেক স্বৈরাচারী ভোট ডাকাত সরকার দেখেছে। এই দেশে তরুণরা কারো লাঠিয়াল হওয়ার জন্য আন্দোলনে রক্ত ও জীবন দিবে না। এই দেশের তরুণরা আগামীতে নতুন বাংলাদেশ নির্মাণ নতুন রাজনীতি প্রতিষ্ঠা করার জন্য নেতৃত্ব দেওয়ার জন্য ঐক্যবদ্ধ হচ্ছে। রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পাওয়ার পর শুক্রবার বিকেলে নিজ জেলা পটুয়াখালীতে প্রথম দলীয় সফরে এসে সংবর্ধনা সভায় এসব কথা বলেন তিনি। গণ অধিকার পরিষদ পটুয়াখালী জেলা শাখার আহবায়ক সৈয়দ মোঃ নজরুল ইসলাম লিটুর সভাপতিত্বে পৌর শহরের কেন্দ্রীয় শহীদ মিনার সংলগ্ন মাঠে আয়োজিত সংবর্ধনা সভায় তিনি আরো বলেন, বিএনপি যদি মনে করে যারা আন্দোলন করেছে তাদেরকে নিয়ে জাতীয় সরকার করবে তবে বিএনপির সাথে জোট হবে রাজনৈতিক সমঝোতা হবে। নইলে বিএনপি'র বয়কট হবে। বিকল্প শক্তি নিয়ে এককভাবে নির্বাচন করা হবে।
এসময় আরো বক্তব্য রাখেন গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রাশেদ খানসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
সংবর্ধনা স্থলে জেলার বিভিন্ন স্থান সহ আশপাশের জেলার নেতাকর্মীরা অংশগ্রহন করেন।
নিজ জেলার সন্তানের নেতৃত্বে সর্বপ্রথম কোন পুর্নাঙ্গ রাজনৈতিক দল গঠনে আত্মতৃপ্তিতে গণ অধিকার পরিষদের জন্য শুভকামনা জানিয়েছেন জেলার নেতৃবৃন্দ।
এমএসএম / এমএসএম
শিক্ষকের বিদায়ে অশ্রুসিক্ত ডাঙ্গীরহাট স্কুল অ্যান্ড কলেজ
ধামরাইয়ে বসতবাড়িতে আগুন, ক্ষতি ৩ লাখ টাকা
জুলাই গণঅভ্যুত্থানে হামলার অভিযোগে পটিয়ায় যুবলীগ নেতা গ্রেপ্তার
জয়পুরহাটে বিআরটএ'র উদ্যোগে নিরাপদ সড়ক বিষয়ক সচেতনতামূলক কার্যক্রম
নেত্রকোণার কেন্দুয়ায় প্রতিপক্ষের হামলায় প্রবাসী নিহত, স্কুল শিক্ষার্থীর আত্মহত্যা
ময়মনসিংহে বিশ্ব মান দিবস পালিত
তুরাগে ৬,১০০ পিস ট্যাপেনটাডল ও বিয়ার-গাঁজাসহ ২ নারীসহ গ্রেপ্তার ৪
বারহাট্টায় মিথ্যা ধর্ষণ মামলা দিয়ে এক ব্যক্তিকে কারাভোগ করানোর অভিযোগে নারীর কারাদণ্ড
পটুয়াখালীর রাঙ্গাবালিতে গ্রামীণ সড়ক মাস্টারপ্ল্যান প্রণয়নে কর্মশালা অনুষ্ঠিত
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সেনা মোতায়েনের প্রয়োজন নেইঃ নির্বাচন কমিশনার সানাউল্লাহ
হাটহাজারী পৌরসভার ৭নং ওয়ার্ডের আর্দশ গ্রামে মন্দীরের সড়কটি যেন দেখার কেউ নাই
নাজিরপুরে সার জব্দের অভিযানের পর কৃষি কর্মকর্তাকে মারধরের অভিযোগ
মিরসরাইয়ে নুরুল আমিন এমপি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
Link Copied