ঢাকা রবিবার, ৪ অক্টোবর, ২০২৬

বেড়ায় সেনাবাহিনী ও পুলিশের বিশেষ অভিযানে একে-৪৭ উদ্ধার


বুলবুল হাসান, বেড়া photo বুলবুল হাসান, বেড়া
প্রকাশিত: ৭-৯-২০২৪ দুপুর ১০:২০

বেড়া উপজেলায় যৌথবাহিনীর অভিযানে একটি নতুন মডেলের জিএসজি একে-৪৭ (মেড ইন জার্মানি) রাইফেল উদ্ধার করা হয়েছে। গত বৃহস্পতিবার রাত ৯টার দিকে উপজেলার বনগ্রাম থেকে একটি বক্সে আটকানো অবস্থায় রাইফেলটি উদ্ধার করা হয়। এছাড়া দুইটি ম্যাগাজিন, একটি টেলিস্কোপ, একটি ওয়েল ব্রাশ, একটি কাঠের বাট ও একটি ক্লিনিং রড উদ্ধার করা হয়।

জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে পাবনার সাথিয়া উপজেলা সেনাক্যাম্প (১০ মিডিয়া আর্টিলারি) হতে ক্যাপ্টেন মেহেদী হাসানের নেতৃত্বে সেনাবাহিনী ও পুলিশের একটি যৌথ দল বেড়া উপজেলার বনগ্রামে অভিযান চালায়। অভিযানে আগ্নেয়াস্ত্রসহ ঐই সব সরঞ্জমাদি উদ্ধার করা হয়।

এ বিষয়ে ক্যাপ্টেন মেহেদী হাসান জানান, উদ্ধারকৃত অস্ত্র ও সরঞ্জমাদি বেড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোরশেদুল ইসলামের উপস্থিতিতে বেড়া মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। 

এমএসএম / এমএসএম

ধাম‌ইরহাটে রাসায়নিক স্প্রে করে ২ একর ১২শতক জমির ধান নষ্ট করেছে প্রতিপক্ষ 

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

আটোয়ারী লক্ষীপুর মাদ্রাসায় জাল কাগজে কমিটি করে উপাধ্যক্ষ সহ ৪ জন নিয়োগ, দেখার কেউ নাই

পঞ্চগড়ে রাতের আঁধারে বিদ্যালয়ের ১১টি ফ্যান চুরি, এলোমেলো অফিস কক্ষ

আদমদীঘিতে বারান্দা থেকে বাবুর্চির মরদেহ উদ্ধার

সিংড়ায় পরিবেশ ও প্রকৃতি আন্দোলনের লিফলেট বিতরণ

মৌলভীবাজারে প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, টিকটকার মামুন গ্রেপ্তার

দাউদকান্দিতে রায়পুর কৈলাশ চৌধুরী উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

পিরোজপুরের কাউখালীতে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, ঘরের মালামাল লুট

ঠাকুরগাঁওয়ে তিন বছরের শিশুর ওপর যৌন নিপীড়ন, ১৩ বছরের কিশোর কারাগারে

চাঁপাইনবাবগঞ্জে এসআরবির বিরুদ্ধে মুক্তিযোদ্ধা পরিবারের দুই ছেলেকে ‘মাদক মামলায় ফাঁসানোর’ অভিযোগ

ভোলা পৌরসভায় মশক নিধন কার্যক্রমে ৪১ লাখ টাকা অনিয়ম ও আত্মসাতের অভিযোগ কর্তৃপক্ষের বিরুদ্ধে

প্রশাসক রিটনের সাথে রাজশাহী অনলাইন সাংবাদিক ফোরামের নবনির্বাচিত নেতৃবৃন্দের মতবিনিময়