বিজয় এলো
বিজয় এলো
রেফায়েত উল্যাহ রুপক
বিজয় এলো বকুল তলায়
বিজয় এলো প্রাণে
বিজয় পেলো কৃষক শ্রমিক
বিজয় এলো গাঁয়ে।
বিশ্ব অবাক দৃশ্য সবাক
সজীব চারিদিক
তোমায় দিলাম মুক্ত আকাশ
রঙ্গিন স্বপ্ন নীড়।
বিজয় এলো আমার প্রাণে
বিজয় স্বদেশ জুড়ে
বিজয় এলো তরুণ দলে
-কৃষ্ণচূড়ার ডালে।
আজকে আমার প্রাণ জেগেছে
কোকিল ডাকে গাছে,
পদ্ম বনে হংস খেলে
বিজয় এলো বলে।
বিজয় এলো ধানের শীষে
বিজয় গমের ক্ষেতে,
রাখাল মনে সুর তুলেছে
বিজয় এলো দেশে।
বিজয় এলো টোকাই দলে
বিজয় প্রাণে প্রাণে
বিজয় এলো ফুটপাত আর-
উদাস মাঝির পালে।
বিজয় আমার, বিজয় তোমার
বিজয় সবার জানি,
বিজয় যেন শান্তি আনে
দূর করে সব গ্লানি।
🔹রেফায়েত উল্যাহ রুপক
কবি, সাংবাদিক ও শিক্ষার্থী, মনোবিজ্ঞান বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
T.A.S / T.A.S
“অনিন্দ্যর জন্য আকুলতা” জা কি র আ জা দ
“মাটির সুবাস ও আধুনিক নবান্ন” আব্দুল কাদের
“আতঙ্কের ছায়া” হানিফ রাজা
সবার আগে বাংলাদেশ’ স্লোগানে স্মার্ট শিল্পকলা গড়তে চান রেজাউদ্দিন স্টালিন
শিশুসাহিত্যিক ফরিদুর রেজা সাগর-এর ১৪টি ছোটকাকু প্রকাশিত
“শেষ দেখা হয়নি” মুহাম্মদ আকাশ মিয়া
“সিগনেচার” সামছুল আলম শিমুল
“দিওয়ান-ই-শামস -ই তাবরিজি : জালালুদ্দিন রুমি ” এস ডি সুব্রত
“অন্ন ও অন্যায়” সুলেখা আক্তার শান্তা
“কাকতাড়ুয়া নাকি ভূত” আসাদ সরকার
“জীবন-প্রেমিক” বিশ্বজিৎ মণ্ডল
“মেঘের এপিটাফ” জসীম উদ্দীন মুহম্মদ
`ভাদ্র মাসের ভূত' শাহজালাল সুজন
Link Copied