মানিক লাল ঘোষের একগুচ্ছ একুশের ছড়া
(১)
ডাক দিয়ে যাই
-----------------------
আমার একুশে অমর একুশে
অমর একুশে বিশ্বের
আমার একুশে গরীব দুঃখীর
অধিকার হারা নিঃশ্বের।
আমার একুশে প্রতিবাদী
অন্যায়ের বিরুদ্ধে
অমর একুশে প্রেরণা জোগায়
দাবি আদায়ের যুদ্ধে।
আমার একুশে জেগে ওঠার
অমর একুশে ও তাই
জেগে ওঠো বাঙালি জাতি
ডাক দিয়ে যাই।
(২)
মৌসুমী ভালোবাসা
------------------------------
একুশ এলেই
বুকটা যেনো কেমন করে,
একুশ এলেই
দুচোখ বেয়ে অশ্রু ঝরে।
একুশ এলেই
দেশের প্রতি বাড়ে টান,
একুশ এলেই
হৃদয়ে জাগে ভাষার গান।
একুশ এলেই
কত রকম হয় প্লান,
একুশ গেলেই
সব কিছু তার হয় ম্লান।
(৩ )
স্বীকৃতি
--------------
একুশ মানে কবিতা নয়,শ্লোগান নয়
নয়কো শুধু বক্তৃতা আর বিবৃতি
একুশ মানে সর্বস্তরে—–
চাই মায়ের ভাষার স্বীকৃতি।
(৪ )
চেতনা
---------------------------
যে রক্ত আমার ভাইয়ের
সে রক্ত মায়ের,
এ রক্ত লড়তে শেখায়
বিরুদ্ধে অন্যায়ের।
এমএসএম / এমএসএম
“নসিবের খেলা”
জেগে থেকে যে ঘুমায় মৃতের সমান
স্কেটিং জুতা
বিশিষ্ট সাংবাদিক, লেখক ও গীতিকবি এ ইউ এম ফখরুদ্দীনের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ
শিশুতোষগল্প “বর্ণাচ্ছন্ন নীরবতা”।
“সিগারেট” তাহেরা আফরোজ
রুনু রুপুর গ্রামের বাড়ি
“বিষের ছায়া মায়ার অরণ্য”
“বৈচিত্র্যময় মাদারীপুর”
পুঁথির পুনর্জাগরণের
“বিরতি” স্মরণিকা চৌধুরী
“অনিন্দ্যর জন্য আকুলতা” জা কি র আ জা দ