একজন নসু চাচা
একজন নসু চাচাএস,এম, মাহবুব আলম
আমাদের নসু চাচা
অংকতে নয় কাঁচা
সবকিছু ঠিকঠাক চলছে,
অভিযোগ মিছে নয়
হিসেবের খাতা কয়
দুদকের লোকেরা বলছে।
ভূয়া বিল ভাউচার
নসু চাচার কালচার
সবকিছু হলো আজ পন্ড,
একা খাওয়া ভালো নয়
সবাইকে দিতে হয়
বেশি লোভের তাই বুঝি দন্ড।
নসু চাচা কালো টাকায়
দু'টি ফ্ল্যাট কিনেছে ঢাকায়
জায়গা জমি আছে ঢাকার বাইরে,
জিজ্ঞাসিলে নসু চাচা
কথা নয় মোটেও হাছা
মাথা গোঁজার ঠাঁই তার নাইরে।
নসু চাচা মনে মনে
ভাবছে ক্ষণেক্ষণে
বাড়ি গাড়ি সবি তো হলো,
তবু আজ কেন জানি
কাঁদছে হৃদয় খানি
আঁখি দু'টি তার ছলোছল।
জীবনের শেষ বেলায়
প্রাপ্তির হিসেব মেলায়
নসু চাচা আজ বড় ক্লান্ত,
ছেলে মেয়ে নেই কোনো
সম্পত্তি বোঝা যেন
পথটিকে মনে হচ্ছে ভ্রান্ত।
এমএসএম / এমএসএম
‘নজরুল বর্ষ: কেবল একটি বর্ষপঞ্জি নয় মানবিক মূল্যবোধের পুনর্জাগরণের আন্দোলন’
`নজরুল জাতীয় জীবনের এক অনন্য আলোকবর্তিকা—সাবেক রাষ্ট্রদূত ও নজরুল একাডেমির সভাপতি মসউদ মান্নান''
‘দুঃখ ভাঙার রূপকথা’ সুলেখা আক্তার সান্তা
‘শরৎ এলো’
‘ঘুরে দাঁড়ানো’
‘ক্ষুধার্থের সমীকরণ’
‘ভাগ’
‘দায়িত্বের বৃক্ষ’ আলিফা তাবাচ্ছুম শিখা
`কিছু স্মৃতি শব্দ চায় না' মুহাম্মদ আকাশ মিয়া
প্রিয় রাসুল ( সা:)
“পাখির বাড়ি” সুলেখা আক্তার শান্তা
“বাইপাস” হিলারী হিটলার আভী
“ইলিশ” প্রদীপ সেন
Link Copied