সাহায্যের হাত বাড়াই
সাহায্যের হাত বাড়াই
এস,এম,মাহবুব আলম
কুয়াশার চাদর মুড়ি দিয়ে
শীত এলো দেশে,
সূর্যি মামার নেইতো দেখা
উঠছেনা আর হেসে ।
থরথর করে হাত-পা কাঁপে
ঠক্ ঠক্ করে দাঁত,
শীতার্ত ঐ মানুষগুলোর
কষ্টে কাটে রাত ।
ভাঙা ঘরের ফাঁক দিয়ে
হুহু বাতাস ঘরে ,
খক্ খক্ কাশি বুড়োবুড়ির
কঠিন ঠান্ডা জ্বরে ।
দিনে দিনে বাড়ছে শীত
সাথে কষ্ট বাড়ে,
শীতার্ত ঐ মানুষগুলো
কত কষ্ট করে।
কষ্ট ওদের করতে দুর
একটু পাশে দাঁড়াই,
যে যা পারি সাধ্যমতো
সাহায্যের হাত বাড়াই ।
এমএসএম / এমএসএম
‘নজরুল বর্ষ: কেবল একটি বর্ষপঞ্জি নয় মানবিক মূল্যবোধের পুনর্জাগরণের আন্দোলন’
`নজরুল জাতীয় জীবনের এক অনন্য আলোকবর্তিকা—সাবেক রাষ্ট্রদূত ও নজরুল একাডেমির সভাপতি মসউদ মান্নান''
‘দুঃখ ভাঙার রূপকথা’ সুলেখা আক্তার সান্তা
‘শরৎ এলো’
‘ঘুরে দাঁড়ানো’
‘ক্ষুধার্থের সমীকরণ’
‘ভাগ’
‘দায়িত্বের বৃক্ষ’ আলিফা তাবাচ্ছুম শিখা
`কিছু স্মৃতি শব্দ চায় না' মুহাম্মদ আকাশ মিয়া
প্রিয় রাসুল ( সা:)
“পাখির বাড়ি” সুলেখা আক্তার শান্তা
“বাইপাস” হিলারী হিটলার আভী
“ইলিশ” প্রদীপ সেন
Link Copied