ঢাকা শনিবার, ১ আগস্ট, ২০২৬

নাগেশ্বরীতে ইসলামি ছাত্র আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী পালন


লতিফুর রহমান লিংকন, নাগেশ্বরী photo লতিফুর রহমান লিংকন, নাগেশ্বরী
প্রকাশিত: ৭-৯-২০২৪ দুপুর ৩:২০

কুড়িগ্রামের নাগেশ্বরীতে বর্ণাঢ্য আয়োজনে ইসলামি ছাত্র আন্দোলন বাংলাদেশ এর ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। নাগেশ্বরী থানা শাখা ইসলামি ছাত্র আন্দোলনের আয়োজনে শুক্রবার দিনব্যাপী আয়োজনের অংশ হিসেবে এ উপলক্ষে বেলা ১০টায় আল কারীম ক্যাডেট মাদরাসায় আলোচনাসভা, ১১ টায় কলেজ মোড়ে ব্লাড ক্যাম্পিং, শহরের বিভিন্ন স্থানে পরিস্কার পরিচ্ছন্নতা ও আলিয়া কামিল মাদরাসায় বৃক্ষরোপন অভিযান অনুষ্ঠিত হয়। পরে বিকাল ৪ টায় আল কারীম ক্যাডেট মাদরাসা থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নাগেশ্বরী কলেজমোড়ে এসে ছাত্র সমাবেশে মিলিত হয়। এ সময় সমাবেশ চলাকালে শহিদদের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ইসলামি ছাত্র আন্দোলনের নাগেশ্বরী থানা শাখার সভাপতি এমএম আবুল হাসানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রেজাউল করিমের সঞ্চালণায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামি ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় কার্য নির্বাহী কমিটির সদস্য আহমাদ শাফী, বিশেষ অতিথি ইসলামি শ্রমিক আন্দোলন বাংলাদেশের কুড়িগ্রাম উত্তর জেলা শাখার সভাপতি আনছার আলী রয়েল, ইসলামি আন্দোলন বাংলাদেশ এর থানা শাখার সাধারণ সম্পাদক মুহাম্মদ রফিকুল ইসলাম, ছাত্র আন্দোলনের জেলা শাখার সহ-সভাপতি মুহাম্মদ কাজীউল হক, সাধারন সম্পাদক সাঈফ মুহাম্মদ শাহ আলম, রংপুর জেলা শাখার সহ-সভাপতি আলিম আল আসিফ প্রমুখ।

এমএসএম / এমএসএম

ধামইরহাটে জমিতে গিয়ে বাদি-বিবাদিকে জমি বুঝে দিলেন নওগাঁ সিনিয়র জুডিসিয়াল ম্যজিস্ট্রেট মোঃ মোনাদিল হক

রৌমারীতে খালের পানি থেকে নারীর লাশ উদ্ধার

সান্তাহারে ভেজাল আইসক্রিম কারখানায় অভিযানে ১০ লাখ টাকার মালামাল জব্দ, কারখানা সিলগালা

যশোরে জমি নিয়ে বিরোধে বাড়িতে সশস্ত্র হামলা, ৭ ঘণ্টা পর ফিরলেন অপহৃত নারী

ঝিনাইদহে বৃক্ষমেলা ও বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন

টঙ্গীতে মাদ্রাসা শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগে শিক্ষক গ্রেফতার

ঢাকা -সিলেট মহাসড়কের সরাইলে টানা ২২ ঘণ্টা যানজট, ছড়িয়েছে ১২ কিলোমিটারজুড়ে

মানিকগঞ্জে বাড়ছে হামে আক্রান্ত রোগীর সংখ্যা

পটুয়াখালীতে সড়ক দুর্ঘটনায় পর্যটকের মৃত্যু

রাকসু জিএস আম্মার সহ ৯ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা

এখন বিএনপির অবস্থা ব্রেইনলেস আওয়ামী লীগের মতো : সারজিস আলম

টাঙ্গাইল ডিসি লেকের সৌন্দর্য ফেরাতে কচুরিপানা পরিষ্কার করলেন প্রতিমন্ত্রী টুকু

চন্দনাইশে অসুস্থ বাচ্চুর পাশে জামায়াতের মেয়র পদপ্রার্থী হেলাল উদ্দিন