ঢাকা রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

পপুলার লাইফ ইনস্যুরেন্সের মাসিক সমন্বয় সভা ও বীমাদাবীর চেক হস্তান্তর


বিজ্ঞপ্তি photo বিজ্ঞপ্তি
প্রকাশিত: ৭-৯-২০২৪ দুপুর ৪:৩৫

পপুলার লাইফ ইনস্যুরেন্স কোম্পানী লিমিটেডের পপুলার ডিপিএস প্রকল্প, আল-বারাকা ইসলামী ডিপিএস প্রকল্প ও ইসলামী ডিপিএস প্রকল্পের  উন্নয়ন কর্মকর্তাদের নিয়ে মাসিক সমন্বয় সভা  ও বীমাদাবীর চেক হস্তান্তর অনুষ্ঠান  অনুষ্ঠিত হয়েছে। ( ৭ সেপ্টেম্বর ) সকালে ঢাকার মতিঝিলে কোম্পানির সেমিনার কক্ষে এ মাসিক সমন্বয় সভা  ও বীমাদাবীর চেক হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

পপুলার লাইফ ইনস্যুরেন্স কোম্পানী লিমিটেডের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক বি এম শওকত আলীর  সভাপতিত্বে মাসিক সভা ও বীমাদাবীর চেক হস্তান্তর অনুষ্ঠানে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য  রাখেন পপুলার লাইফ ইনস্যুরেন্স কোম্পানী লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও, বাংলাদেশ ইনস্যুরেন্স ফোরামের প্রেসিডেন্ট ও বাংলাদেশ ইনস্যুরেন্স অ্যাসোসিয়েশনের কার্য নির্বাহী সদস্য  বি এম ইউসুফ আলী। 

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পপুলার লাইফ ইনস্যুরেন্স কোম্পানী লিমিটেডের  উর্দ্ধতন  উপ-ব্যবস্থাপনা পরিচালক ( উন্নয়ন প্রশাসন) নওশের আলী নাঈম, উর্দ্ধতন  উপ- ব্যবস্থাপনা পরিচালক এমাদ উদ্দিন আহমেদ প্রিন্স (অবলিখন), উর্ধ্বতন  উপ-ব্যবস্থাপনা পরিচালক (আইটি) ফিরোজ ইফতেখার, ইসলামী ডিপিএস প্রকল্পের উপ-ব্যবস্থাপনা পরিচালক খলিলুর রহমান দুলাল, । 

এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, পপুলার প্রকল্পের নির্বাহী পরিচালক ও প্রকল্প পরিচালক আবু মঈদ শাহীন,  ইসলামী ডিপিএস প্রকল্পের উর্দ্ধতন নির্বাহী পরিচালক ও প্রকল্প  পরিচালক  বিল্লাল হোসেন,  আল বারাকাহ ইসলামী ডিপিএস প্রকল্পের  প্রকল্প  পরিচালক সোলায়মান হোসেন সোহাগ প্রমুখ।   

মাসিক সমন্বয়  সভা  শেষে মেয়াদ উত্তীর্ণ বীমা গ্রাহকের হাতে বীমাদাবীর চেক হস্তান্তর করেন অনুষ্ঠানের প্রধান অতিথি কোম্পানীর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও বি এম ইউসুফ আলী।

Sunny / Sunny

সাউথইস্ট ইউনিভার্সিটিতে "রিঅ্যাক্ট ২০২৬"-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

রপ্তানিমুখী শিল্পে অর্থায়ন সহায়তায় বাংলাদেশ ব্যাংকের ৩,০০০ কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিমে যুক্ত হলো প্রাইম ব্যাংক

গ্রামীণফোন নিয়ে এলো “ওয়ানএআই”

ঢাকায় বাংলাদেশ সোসাইটি অব আল্ট্রাসনগ্রাফির ৩৮তম জাতীয় কনফারেন্স ও আন্তর্জাতিক ওয়ার্কশপ এর শুভ উদ্বোধন

আনসার-ভিডিপির সঞ্জীবন প্রকল্প: মৎস্য ও প্রাণিসম্পদ খাতে নতুন দিগন্ত

সাধারণ মুহূর্তে অসাধারণ কিছু পাওয়াই ফটোগ্রাফি, আর অপো এই লক্ষ্য বাস্তবায়ন করছে

শাহ্জালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির ৯২৭তম সভা অনুষ্ঠিত

ওয়ালটন পণ্যের মান ও স্থায়িত্ব উন্নত, দামেও সাশ্রয়ী: সমাজকল্যাণ মন্ত্রী

বিশ্ব এন্ডোডন্টিক কংগ্রেসে অধ্যাপক ডা. মুজিবুর রহমানের সফল অংশগ্রহণ

দীর্ঘ ১৬ বছর পর বিএমইউর ১৮ চিকিৎসক অধ্যাপক পদে পদোন্নতি

টেকসই পর্যটনে অর্থনীতি, পরিবেশ ও নারীর অংশগ্রহণ নিয়ে রোদসীর গোলটেবিল

শাহজাহানপুর রেল ক্রসিংয়ে সংস্কার কাজ: বৃহস্পতিবার ঢাকার বিস্তীর্ণ এলাকায় ৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ

ডেঙ্গু পরিস্থিতি আরও উদ্বেগজনক হওয়ার আশঙ্কা: এখনই চাই সমন্বিত উদ্যোগ