ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

সমাজের প্রয়োজনে রাষ্ট্রের প্রয়োজনে সাংবাদিকদের শক্তিশালী ভূমিকা পালন করতে হবেঃ ভিপি নূর


সাঈদ ইব্রাহিম (পটুয়াখালী) photo সাঈদ ইব্রাহিম (পটুয়াখালী)
প্রকাশিত: ৭-৯-২০২৪ বিকাল ৫:১৫
গন অধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নূরুল হক নূর বলেছেন,  রাষ্ট্রের সংস্কারের জন্য বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে অন্তত দুই বছর সময় দেয়া উচিৎ। বিভিন্ন অফিস আদালত সহ নির্বাচন কমিশনকে ঢেলে সাজানোর জন্য এ সময় তাদের দিতে হবে নচেৎ একটি সুন্দর গ্রহনযোগ্য নির্বাচন অনুষ্ঠান সম্ভব না। বর্তমান অন্তবর্তী কালীন  সরকারের রাজনৈতিক কোন সংশ্লিষ্টতা নাই। দুই বছর সরকারের ক্ষমতায় থাকার জন্য কাঠামো আরো  বাড়ানো দরকার। ২১ সদস্য বিশিষ্ট উপদেষ্টা পরিষদ নিয়ে রাষ্ট্রের বর্তমান অবস্থায় তারা ভালোভাবে কাজ করতে পারবে না। এই সরকারের চেহারা জাতীয় সরকারের চেহারায় দেয়া যেতে পারে। বিভিন্ন রাজনৈতিক দলের সাথে আলাপ করে তাদের মনোনীত প্রার্থীদের কে অন্তর্ভুক্তি করে জাতীয় সরকারের রূপ দেওয়া যায়।  
সরকার যদি তাদের লক্ষ্য পরিষ্কার করে তবে রাজনৈতিক দলগুলোর আর কোন সন্দেহ থাকবে না। এই সরকার যদি রাষ্ট্রের সংস্কার  করতে না পারে তাহলে কোন রাজনৈতিক  সরকারও তা পারবেনা। শনিবার দুপুরে পটুয়াখালী প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে এসব কথা বলেন তিনি। তিনি আরো বলেন, বর্তমানে এলাকায় এক দলের উত্থান দেখা যাচ্ছে তারা ডিসি অফিস, এসপি অফিস সহ বিভিন্ন কর্মকান্ড নিয়ন্ত্রন করতে চাচ্ছে। সমাজের প্রয়োজনে রাষ্ট্রের প্রয়োজনে এদের প্রতিহত করতে  সাংবাদিকদের শক্তিশালী ভূমিকা পালন করতে হবে। 
পটুয়াখালী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি সোহরাব হোসেনের সভাপতিত্বে মত বিনিময় সভায় বিভিন্ন প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং গণ অধিকার ফোরামের নেতৃবৃন্দ  উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

ধামরাইয়ে বসতবাড়িতে আগুন, ক্ষতি ৩ লাখ টাকা

জুলাই গণঅভ্যুত্থানে হামলার অভিযোগে পটিয়ায় যুবলীগ নেতা গ্রেপ্তার

জয়পুরহাটে বিআরটএ'র উদ্যোগে নিরাপদ সড়ক বিষয়ক সচেতনতামূলক কার্যক্রম

নেত্রকোণার কেন্দুয়ায় প্রতিপক্ষের হামলায় প্রবাসী নিহত, স্কুল শিক্ষার্থীর আত্মহত্যা

ময়মনসিংহে বিশ্ব মান দিবস পালিত

তুরাগে ৬,১০০ পিস ট্যাপেনটাডল ও বিয়ার-গাঁজাসহ ২ নারীসহ গ্রেপ্তার ৪

বারহাট্টায় মিথ্যা ধর্ষণ মামলা দিয়ে এক ব্যক্তিকে কারাভোগ করানোর অভিযোগে নারীর কারাদণ্ড

পটুয়াখালীর রাঙ্গাবালিতে গ্রামীণ সড়ক মাস্টারপ্ল্যান প্রণয়নে কর্মশালা অনুষ্ঠিত

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সেনা মোতায়েনের প্রয়োজন নেইঃ নির্বাচন কমিশনার সানাউল্লাহ

হাটহাজারী পৌরসভার ৭নং ওয়ার্ডের আর্দশ গ্রামে মন্দীরের সড়কটি যেন দেখার কেউ নাই

নাজিরপুরে সার জব্দের অভিযানের পর কৃষি কর্মকর্তাকে মারধরের অভিযোগ

মিরসরাইয়ে নুরুল আমিন এমপি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

মনপুরায় হামে আক্রান্ত আট বছরের শিশু আছিয়ার মৃত্যু, পরিবারে শোকের মাতম