চাকরির প্রলোভনে বাঁশখালীর এক যুবককে ঢাকায় নিয়ে খুন
চাকরির প্রলোভন দেখিয়ে মোঃ বোরহান উদ্দিন মায়মুন (২২) নামে বাঁশখালীর এক যুবককে ঢাকায় নিয়ে হত্যা করার অভিযোগ পাওয়া গেছে। নিহতের পরিবারের দাবি, ৪ লাখ টাকা মুক্তিপণ দাবি করেছিলো খুনি, মুক্তিপণ দিতে না পারায় গলায় তার পেচিয়ে বোরহান উদ্দিন মায়মুনকে খুন করেছে ঘাতক সবুজ। খুনের পর মায়মুনের মোবাইল ছিনিয়ে নিয়ে গেছে এবং তার লাশটি ভাড়াবাসার রুমের ভিতরে রেখে দরজায় তালাবদ্ধ করে দিয়ে পালিয়েছে খুনি সবুজ।
নিহত মায়মুন- চট্টগ্রামের বাঁশখালী পৌরসভার ৬নং ওয়ার্ডস্থ উত্তর জলদী রুহুল্লাহপাড়া এলাকার মোহাম্মদ ইউনুসের ছেলে। ঢাকার যাত্রাবাড়ি থানা পুলিশ শুক্রবার (৬ সেপ্টেম্বর) তার লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেছে। নিহত মায়মুন বাঁশখালী পৌরসভা সভা বিএনপি নেতা কামাল উদ্দীনের চাচাত ভাই বলে জানা গেছে।
বাঁশখালী থানা পুলিশ ও নিহতের পরিবার সূত্র জানায়, বোরহান উদ্দিন মায়মুন একসময় কারাগারে ছিলেন। ঢাকার একজনের সাথে কারাগারেই তার পরিচয় হয়। পরিচয় সূত্রে ঢাকার সেই বন্ধু জেল থেকে বের হয়ে মায়মুনকে ভাল বেতনে চাকরি দেয়ার প্রলোভন দেখিয়ে ঢাকায় যেতে বলেন। গত সোমবার বোরহান উদ্দিন মায়মুন ঢাকায় যাওয়ার পর থেকে তার মোবাইল ফোন বন্ধ থাকায় তার পরিবারের সাথে যোগাযোগ বন্ধ হয়ে যায়। এর মধ্যে শুক্রবার সকালে যাত্রাবাড়ি থানা পুলিশ বাঁশখালী থানায় বোরহান উদ্দিন মায়মুনের লাশ উদ্ধারের বিষয়টি জানালে পুলিশের সহযোগিতায় মায়মুনের পরিবার ঢাকায় গিয়ে শুক্রবার সন্ধ্যায় যাত্রবাড়ি থানা থেকে লাশ বুঝে নেয়।
নিহতের চাচাতো ভাই মোঃ আজিজ জানান, চট্টগ্রাম কারাগারে সবুজ নামে এক লোকের সাথে মায়মুন এর পরিচয় হয়। কারাগার থেকে বের হয়ে টাকা খরচ করে সবুজ নামের লোকটাকেও জামিন করে মায়মুনের বাসায় রেখেছিল। ওই সুবাদে ঘাতক সবুজ ভালো বেতনের চাকরির কথা বলে মায়মুনকে ঢাকার যাত্রাবাড়ী নিয়ে যায়। সেখানে তারা একটি ভাড়াবাসায় রুম ভাড়া নেয়।সেই রুমেই মায়মুনকে খুন করেছে খুনি সবুজ।
ঘাতক সবুজের নাম পরিচয় সব কিছু পাওয়া গেলেও যাত্রবাড়ী থানা পুলিশ এখনো পর্যন্ত তাকে গ্রেফতার করতে পারেনি। মায়মুনের কাছ থেকে ছিনিয়ে নেয়া মোবাইল থেকে ফোন করে তার বাবার কাছ থেকে ৪ লাখ টাকা মুক্তিপণ দাবি করে আসছিল ঘাতক সবুজ, মুক্তিপণের টাকা দিতে না পারায় মায়মুনকে খুন করেছে ঘাতক সবুজ। শুক্রবার সন্ধ্যায় ঢাকার যাত্রাবাড়ি থেকে লাশ গ্রহণ করেন পরিবারের সদস্যরা। মায়মুন একজন নম্র-ভদ্র স্বভাবের ছেলে। তাকে কেন হত্যা করা হল বুঝতে পারছি না। খুনিকে দ্রুত গ্রেফতার করার দাবি জানিয়েছে নিহত মায়মুনের পরিবার ও স্বজনরা।
বাঁশখালী থানা পুলিশ পরিদর্শক ওসি (তদন্ত) সুধাংশু শেখর হালদার জানান, যাত্রাবাড়ি থানা থেকে লাশ উদ্ধারের বিষয়টি বাঁশখালী থানাকে অবহিত করার পর সাবেক কাউন্সিলর দীলিপ কুমারকে ফোন করে আমরা মায়মুনের পরিবারকে খুঁজে বের করি। ময়নাতদন্ত রিপোর্ট আসলেই প্রকৃত কারণ উদঘাটন হতে পারে। ঘটনা ঢাকার যাত্রাবাড়ী থানা এলাকায় হওয়াতে আমরা এবিষয়ে এখনো সঠিক কিছু বলতে পারছিনা।
T.A.S / T.A.S
জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ
সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ
চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন
অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ
আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার
বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প
তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন
দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ
ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু
বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল
গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি