ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

চাঁদাবাজি-দখলের প্রতিবাদে বিক্ষোভ মিছিল


কাজী জাকির হোসেন  photo কাজী জাকির হোসেন
প্রকাশিত: ৭-৯-২০২৪ রাত ১০:৩১

শনিবার (৭ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৩টার দিকে ঢাকার শেরেবাংলা নগর বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পাকা মার্কেটের সামনে মতবিনিময় করেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক সাইফুল আলম নীরব। এ সময় নেতাকর্মীদের শুভেচ্ছা জানিয়ে সর্বপ্রথম কোটা বিরোধী আন্দোলনে যেসব ছাত্র-জনতা ও নেতাকর্মী শাহাদাতবরণ করেছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করেন।

তিনি বলেন, হত্যাকারীদের দ্রুত বিচারের আওতায় এনে ফাঁসি কার্যকর করতে হবে। ২০২৪ সালের ৫ আগস্ট বাংলাদেশ স্বাধীন হয়েছে। শেখ হাসিনা পেছনের দরজা দিয়ে বিদেশে পালিয়ে গেছে। তাকে দ্রুত দেশে ফিরিয়ে এনে ফাঁসি দিতে হবে। বিএনপি ১৬ বছর আন্দোলন-সংগ্রাম করে আসছে। অনেকে গুম, খুন হয়েছেন। সেসব শহীদের আত্মার মাগফিরত কামনা করেন। পরে একটি প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল পাকা মার্কেট হয়ে শিশু ও পঙ্গু হাসপাতাল হয়ে গণভবনের পাশে বিএনপি কার্যালয়ে এসে শেষ হয়।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সংসদের ১নং সহ-সভাপতি ফখরুল ইসলাম রবিন, যুবদলের কেন্দ্রীয় সংসদের সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান জুয়েল। সভাপতিত্ব করেন শেরেবাংলা নগর থানা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক সালমাত খান সজীব।

উপস্থিত ছিলেন- ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সভাপতি ও শেরেবাংলা নগর থানা স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাতা সভাপতি ওমর ফারুক রাশেদ, শেরেবাংলা নগর থানা যুবদলের সভাপতি আতিকুর রহমান অপু, যুবদল মোহাম্মদপুর থানার সাবেক সভাপতি জাহিদ হাসান মোড়ল, স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সিনিয়ার সহ-সভাপতি লিটন মাহমুদ বাবু, ঢাকা মেডিকেল কলেজ ছাত্রদলের সাবেক নেতা এবং ঢাকা মেডিকেল কলেজ ড্যাব-এর সদস্য ডা. মাহফুজুল হক চৌধুরী।

এমএসএম / জামান

স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়ন উপলক্ষে ড্যাবের গোলটেবিল বৈঠক কাল

যৌথ উদ্যোগেই পরিচ্ছন্ন ও ডেঙ্গুমুক্ত ঢাকা গড়ে তোলা সম্ভব: ডিএনসিসি প্রশাসক

সূত্রাপুরে রাজউকের অভিযানের পরও বহুতল ভবনের কাজ অব্যাহত, রফাদফার অভিযোগ

রাজউকের অভিযানে ১০ ভবনের আংশিক অপসারণ

শারীরিক ও মানসিকভাবে গুরতর অসুস্থ ব্যক্তিকে চাপে ফেলে সম্পদ-সম্পত্তি দখলের মহোৎসব

ফ্রেইট ফরওয়ার্ডিংয়ে বিদেশি মালিকানা, কর্মবিরতির হুঁশিয়ারি

জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের এনফোর্সমেন্ট অভিযান

বিএমএসআরআই দখলের প্রতিবাদ ও হাইকোর্টের আদেশ বাস্তবায়নের দাবি

ডিএনসিসিতে বর্জ্য পরিবহনে যুক্ত হলো ৫ নতুন ট্রাক

মুগদায় মাদকবিরোধী সমাবেশ ও দোয়া মাহফিল: দুই মাদক কারবারিকে এলাকা ছাড়া করল জনতা

হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর ধারাবাহিক হামলার প্রতিবাদে ড্যাবের নিন্দা ও আইন প্রণয়নের দাবি

দক্ষিণ ঢাকায় চাঁদাবাজি রোধে ইতিবাচক পরিবর্তনের দাবি ফুটপাত ব্যবসায়ীদে

লাইসেন্সে অনিয়মের অভিযোগ, ২৪ ঘণ্টায় বদলি বাতিল