নরসিংদীর জনতা জুট মিলস অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা
দুর্বৃত্তদের হামলা, ভাংচুর ও লুটপাটের ঘটনায় নরসিংদীর পলাশ উপজেলার জনতা জুট মিলস অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।শনিবার (৭ সেপ্টেম্বর) মিলগেটে বন্ধের নোটিস ঝুলিয়ে দেয়া হয়। কবে নাগাদ মিল চালু হবে সে বিষয়ে নোটিসে কিছু বলা হয়নি।
হামলার ঘটনায় মিলের প্রশাসনিক ভবন, শ্রমিক অফিস, নিরাপত্তা অফিস ও গেস্ট হাউসসহ বিভিন্ন অফিস কক্ষে ব্যাপক ভাঙচুর ও লুটপাট করা হয়। প্রতিষ্ঠানটিতে প্রায় ৭ হাজার শ্রমিক কাজ করেন।
জনতা জুট মিলস লিমিটেডের জেনারেল ম্যানেজার মো. মতিউর রহমান স্বাক্ষরিত নোটিসে পরবর্তী সিদ্ধান্ত না দেয়া পর্যন্ত সব শ্রমিককে জনতা জুট মিলস্ লিমিটেডের কর্মক্ষেত্রে যোগদান থেকে বিরত থাকার নির্দেশ দেয়া হয়েছে। এরপর থেকেই বহু শ্রমিককে মিলটির কলোনি ছেড়ে যেতে দেখা গেছে।
জানা গেছে, গত বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) রাতে পলাশ উপজেলার বাগপাড়া গ্রামে অবস্থিত আকিজ-বশির গ্রুপের মালিকানাধীন জনতা জুট মিলস লিমিটেডে হামলা চালিয়ে ভাংচুর করে দুর্বৃত্তরা। ওই ঘটনায় মিলের ৬ নিরাপত্তাকর্মী আহত হন। পরে খবর পেয়ে পুলিশ, সেনাবাহিনী ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এ সময় ৫ হামলাকারীরকে স্থানীয়রা আটক করে পলাশ থানা পুলিশে সোপর্দ করেন। এ ঘটনার পর মিলটি বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ।
এমএসএম / জামান
ভূরুঙ্গামারী ক্রীড়া সংস্থার অফিস দীর্ঘদিন ধরে তালাবদ্ধ,বরাদ্দের হদিস নেই
মুকসুদপুরে দুবাই প্রবাসী মতিয়ার রহমানের উদ্যোগে ৭০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ
দক্ষিণকান্দী কুমার নদে নৌকা বাইচ দেখতে হাজারো মানুষের ঢল
কুতুবদিয়া হাসপাতালে রোগীর উপচে পড়া ভিড়, বাড়ছে হামের রোগী
মনপুরায় আওয়ামী লীগ ও জামায়াতের কর্মীদের বিরুদ্ধে হামলার অভিযোগ, আহত শিক্ষকসহ ২
চাঁদপুরে মাদকসহ গ্রেপ্তার ২০, কিশোর গ্যাংয়ের ৭০ সদস্য আটক
পদ্মার কলতানে মেতে উঠল ঐতিহ্যবাহী নৌকা বাইচ ও গ্রামীণ মেলা
পরিবারের লোকজন কাজে ব্যস্ত, পুকুরে ডুবে দুই কন্যা শিশুর মৃত্যু
ফারুয়ার ডেবাছড়ায় বেইলি ব্রিজ নির্মাণ করতে হলে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মাধ্যমে উদ্যোগ নিতে হবে --- ইউএনও অভি দাশ
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
ফারুয়ায় ২৫০ ফুটের বেইলি ব্রিজ নির্মাণে উন্নয়ন বোর্ডের হস্তক্ষেপ কামনা করেন বিএনপি সভাপতি সালাম ফকির
তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ