রাজধানীতে মধ্যরাতে গ্যাস বিস্ফোরণ, দগ্ধ ৭
রাজধানীর মিরপুর ১১ নম্বরে গ্যাসের পাইপলাইনে বিস্ফোরণে শিশুসহ সাতজন দগ্ধ হয়েছেন। বুধবার দিবাগত রাত ১টায় বিকট শব্দে বিস্ফোরণের ঘটনা ঘটে। পরে আহতদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটে নেয়া হয়।
দগ্ধরা হলেন, নওশীন (৫), শফিক (৩৫), সুমন ( ৪০), রোওশনারা (৭০), রিনা (৫০), নাজনীন (২৫) ও রেনু (৩৫)। এদের মধ্যে শিশুসহ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
বাড়ির মালিক রফিকুল ইসলাম গণমাধ্যমকে বলেন, ছয় তলা বাড়ির নিচে গ্যাস লাইনে লিকেজ ছিল। দুদিন আগে গ্যাসের লিকেজ ঠিক করা হয়।
বুধবার দিবাগত রাত ১টার দিকে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে দুই পথচারী ও নিচতলার ভাড়াটিয়াসহ আরও পাঁচজন দগ্ধ হয়েছেন।
তাদের শেখ হাসিনা বার্ন ইউনিটে নেয়া হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। শিশু নওশীনকে আইসিইউতে নেয়া হয়েছে।
শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটের আবাসিক সার্জন ডা. এসএম আইউব হোসেন বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, মিরপুর থেকে গ্যাস বিস্ফোরণে দগ্ধ হয়ে সাতজন এসেছেন। জরুরি বিভাগে তাদের চিকিৎসা চলছে। শিশুটিকে আইসিইউতে পাঠানো হয়েছে। বিস্তারিত পরে জানানো হবে।
প্রীতি / জামান
মাদক ও যেকোনো অপরাধের ব্যাপারে পুলিশের জিরো টলারেন্স: ঢাকা জেলা পুলিশ সুপার
সাপ্তাহিক তথ্য বিচিত্রার সাংবাদিক দুলাল বিশ্বাসকে মব সৃষ্টি করে হয়রানি মূলক মিথ্যা মামলা থেকে অব্যহতির প্রতিবাদে মানববন্ধন
শিশু হাসপাতালে জানালার গ্রিল চুরির সময় যুবক আটক
ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ
নারী সেনা সেজে প্রবাসীর সঙ্গে প্রেম, ৭ লাখ টাকা আত্মসাৎ
সাংবাদিক আবু জাফর সূর্যকে আটকের ঘটনায় নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের তীব্র নিন্দা, দ্রুত মুক্তির দাবি
ডেঙ্গু ঠেকাতে তিন মাসের অভিযান, ফুটপাত দখল হলেই উচ্ছেদ: ডিএনসিসি
সুফিবাদ বিষয়ক শিক্ষা জাতীয় শিক্ষাক্রমে অন্তর্ভুক্তির দাবিতে ‘সুফিবাদ গবেষণা ফাউন্ডেশন’-এর ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
মশক নিয়ন্ত্রণ, পরিচ্ছন্নতা ও ড্রেনেজ সেবায় গতি বাড়ানোর উদ্যোগ
স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়নে গোলটেবিল বৈঠক
দূষিত বাতাস ও দীর্ঘ ডিউটিতে স্বাস্থ্যঝুঁকিতে ট্রাফিক পুলিশ
স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়ন উপলক্ষে ড্যাবের গোলটেবিল বৈঠক কাল