দেশের সব ফরম থেকে ধর্ম অপশনটি তুলে দেয়া হবে : মঈন খান
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আবদুল মঈন খান বলেছেন, বিএনপি ক্ষমতায় গেলে ধর্মীয় সম্প্রীতি আরো মজবুত করতে দেশের সব ফরম থেকে ‘ধর্ম’ অপশনটি তুলে দেয়া হবে। দেশের মানুষের একটাই পরিচয়, তারা বাংলাদেশি। কে কোন ধর্মের, সেটি বড় কথা নয়।
শনিবার (৭ সেপ্টেম্বর) বিকেলে নরসিংদী-২ (পলাশ) নির্বাচনী এলাকার রাবান উচ্চ বিদ্যালয় দুর্গামন্দিরে হিন্দু সম্প্রদায়ের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।
মঈন খান আরো বলেন, ছাত্র-জনতার আন্দোলনে বাংলাদেশ থেকে অন্যায় প্রতিরোধ করা হয়েছে। ছাত্র-জনতা বাংলাদেশে স্বাধীনতা পুনঃপ্রতিষ্ঠিত করেছে। রাজনীতিকে কেউ যেন কুলষিত করতে না পারে, সেজন্য সবাইকে এগিয়ে আসতে হবে।
এছাড়া ড. আবদুল মঈন খান এদিন উপজেলার বিভিন্ন মন্দিরে মতবিনিময় সভা করেন। এ সময় উপস্থিত ছিলেন- পলাশ উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা এরফান আলী, সাধারণ সম্পাদক প্রফেসর সাইফুল ইসলাম, সিনিয়র যুগ্ম-সম্পাদক মো. বাহাউদ্দীন ভূঁইয়া মিল্টন, সহ-সভাপতি আওলাদ হোসেন জনি, অ্যাডভোকেট কানিজ ফাতেমা প্রমুখ।
এমএসএম / জামান
ভূরুঙ্গামারী ক্রীড়া সংস্থার অফিস দীর্ঘদিন ধরে তালাবদ্ধ,বরাদ্দের হদিস নেই
মুকসুদপুরে দুবাই প্রবাসী মতিয়ার রহমানের উদ্যোগে ৭০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ
দক্ষিণকান্দী কুমার নদে নৌকা বাইচ দেখতে হাজারো মানুষের ঢল
কুতুবদিয়া হাসপাতালে রোগীর উপচে পড়া ভিড়, বাড়ছে হামের রোগী
মনপুরায় আওয়ামী লীগ ও জামায়াতের কর্মীদের বিরুদ্ধে হামলার অভিযোগ, আহত শিক্ষকসহ ২
চাঁদপুরে মাদকসহ গ্রেপ্তার ২০, কিশোর গ্যাংয়ের ৭০ সদস্য আটক
পদ্মার কলতানে মেতে উঠল ঐতিহ্যবাহী নৌকা বাইচ ও গ্রামীণ মেলা
পরিবারের লোকজন কাজে ব্যস্ত, পুকুরে ডুবে দুই কন্যা শিশুর মৃত্যু
ফারুয়ার ডেবাছড়ায় বেইলি ব্রিজ নির্মাণ করতে হলে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মাধ্যমে উদ্যোগ নিতে হবে --- ইউএনও অভি দাশ
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
ফারুয়ায় ২৫০ ফুটের বেইলি ব্রিজ নির্মাণে উন্নয়ন বোর্ডের হস্তক্ষেপ কামনা করেন বিএনপি সভাপতি সালাম ফকির
তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ