রাজশাহীতে ছয় দফা দাবিতে পলিটেকনিক শিক্ষার্থীদের বিক্ষোভ
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রাজশাহীতে কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশের উদ্যোগে মানববন্ধন ও বিক্ষোভ র্যালি অনুষ্ঠিত হয়েছে। রাজশাহী সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের আয়োজনে রবিবার (৮ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে ইনস্টিটিউট চত্বরে শিক্ষার্থীরা ছয় দফা দাবিতে এ কর্মসূচি পালন করেন।
নন-টেকনিক্যাল ক্রাফট ইন্সট্রাক্টর হটাও, কারিগরি শিক্ষা বাঁচাওসহ ছয় দফা দাবির মধ্যে রয়েছে- কারিগরি সেক্টর পরিচালনায় কারিগরি শিক্ষাবহির্ভূত কোনো জনবল থাকতে পারবে না। ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্স চার বছর মেয়াদি করতে হবে এবং প্রতি সেমিস্টার (পর্ব) পূর্ণ মেয়াদের (৬ মাস) করতে হবে। ২০২১ সালের বিতর্কিত নিয়োগপ্রাপ্ত সকল ক্রাফট ইন্সট্রাক্টরদের কারিগরি অধিদপ্তর এবং সকল পলিটেকনিক ইনস্টিটিউট থেকে দ্রুত অপসারণ করতে হবে। কারিগরি সেক্টরের সকল শূন্যপদে কারিগরি জনবল দ্রুত নিয়োগ সম্পন্ন করতে হবে। কারিগরি শিক্ষা অধিদপ্তরের সকল নিয়োগ বিধিমালা সংশোধন ও সংস্কার করতে হবে এবং উপ-সহকারী প্রকৌশলী পদে (দশম গ্রেড) ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ব্যতীত অন্য কেউ আবেদন করতে পারবে না এবং উপ-সহকারী প্রকৌশলী ও সমমান পদ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য সংরক্ষিত রাখতে হবে। চতুর্থ শিল্প বিপ্লবের চালেঞ্জ সামনে রেখে দেশ-বিদেশের কর্মবাজারে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষা কোর্সের কারিকুলাম ঢেলে সাজাতে হবে। ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্সকে বিএসসি (পাস) কোর্স/সমমানের মর্যাদা প্রদানে সরকারি ঘোষণা দ্রুত বাস্তবায়ন করতে হবে।
সরকারি-বেসরকারি বিভিন্ন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা মানববন্ধন ও র্যালিতে উপস্থিত ছিলেন।
এমএসএম / জামান
জনগনের উপরে যারা ক্ষমতা দেখান তারা জনগনের শত্রু, দেশের শত্রু, সরকারের শত্রু : জহির উদ্দিন স্বপন
বারহাট্টায় মাদক বিরোধী ক্যাম্পেইন অনুষ্ঠিত
কুমিল্লায় প্রায় ৫২ কোটি টাকার উদ্ধারকৃত মাদকদ্রব্য ধ্বংস করল বিজিবি
মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুই জনের মৃত্যুদণ্ড
ধামরাইয়ে পানিতে ডুবে ৭বছরের শিশুর মৃত্যু
লামায় জেলা পরিষদ কর্তৃক কৃষকদের মাঝে ফলজ ও বনজ চারা বিতরণ
উপকূলের পরিবেশ পুনরুদ্ধারে শ্যামনগরে ১০ লাখ বীজ রোপণ উদ্যোগ
কৃষিপণ্য উৎপাদন ও রপ্তানির সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: কৃষি মন্ত্রী
চকরাজাপুর উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সদস্য মিটিং অনুষ্ঠিত
আত্রাইয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
না ফেরার দেশে চলে গেলেন দর্শনা পুরাতন বাজারের পরিচিত মুখ বকুল শাহ
কালিয়ায় মামলাবাজ ও ভুমিদস্যু দবিরের অত্যাচারে অতিষ্ঠ এলাকাবাসীর পক্ষে সৎ মায়ের অভিযোগ