ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

পটুয়াখালীতে কৃষি প্রযুক্তি মেলা উদ্বোধন


সাঈদ ইব্রাহিম (পটুয়াখালী) photo সাঈদ ইব্রাহিম (পটুয়াখালী)
প্রকাশিত: ৮-৯-২০২৪ দুপুর ৩:২৭

প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে চাষাবাদ করে উৎপাদন বৃদ্ধির জন্য সচেতনতা সৃষ্টির লক্ষ্যে পটুয়াখালী সদর উপজেলা চত্বরে বরিশাল, পটুয়াখালী, ভোলা, ঝালকাঠি, বরগুনা, মাদারীপুর ও শরীয়তপুর কৃষি উন্নয়ন প্রকল্পের (১ম সংশোধিত) আওতায় তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলা-২০২৪-এর উদ্বোধন করা হয়েছে। 

রবিবার (৮ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টায় র‌্যালি শেষে সদর উপজেলা চত্বরে সদর উপজেলা নির্বাহী অফিসার ইফফাত আরা জামান উর্মির সভাপতিত্বে ও সদর উপজেলার কৃষি সম্প্রসারণ অফিসার মো. এখলাছুর রহমান সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বরিশাল, পটুয়াখালী, ভোলা, ঝালকাঠি, বরগুনা, মাদারীপুর ও শরীয়তপুর কৃষি উন্নয়ন প্রকল্পের (১ম সংশোধিত) আওতায় ফিতা কেটে কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. নূর কুতুবুল আলম।

এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর পটুয়াখালীর উপ-পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন সদর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. মোস্তাফিজুর রহমান। বক্তব্য রাখেন অতিরিক্ত কৃষি অফিসার মোর্শেদা আক্তার মিম এবং কৃষক মাসুদ রানা। 

পরে প্রধান অতিথি মেলায় নতুন নতুন প্রযুক্তির স্থাপিত ১৫টি স্টল পরিদর্শন করেন এবং ১০০ জন কৃষক, কৃষানি ও শিক্ষার্থীর মাঝে বিনামূল্যে ৫টি করে বিভিন্ন জাতের ফলদ গাছের চারা বিতরণ করেন। এই মেলা চলবে ১০ সেপ্টেম্বর পর্যন্ত। প্রতিদিন সকাল ৯টা থেকে সন্ধ্যা পর্যন্ত মেলা উন্মুক্ত থাকবে বলে জানান সদর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. মোস্তাফিজুর রহমান।

এমএসএম / জামান

শিক্ষকের বিদায়ে অশ্রুসিক্ত ডাঙ্গীরহাট স্কুল অ্যান্ড কলেজ

ধামরাইয়ে বসতবাড়িতে আগুন, ক্ষতি ৩ লাখ টাকা

জুলাই গণঅভ্যুত্থানে হামলার অভিযোগে পটিয়ায় যুবলীগ নেতা গ্রেপ্তার

জয়পুরহাটে বিআরটএ'র উদ্যোগে নিরাপদ সড়ক বিষয়ক সচেতনতামূলক কার্যক্রম

নেত্রকোণার কেন্দুয়ায় প্রতিপক্ষের হামলায় প্রবাসী নিহত, স্কুল শিক্ষার্থীর আত্মহত্যা

ময়মনসিংহে বিশ্ব মান দিবস পালিত

তুরাগে ৬,১০০ পিস ট্যাপেনটাডল ও বিয়ার-গাঁজাসহ ২ নারীসহ গ্রেপ্তার ৪

বারহাট্টায় মিথ্যা ধর্ষণ মামলা দিয়ে এক ব্যক্তিকে কারাভোগ করানোর অভিযোগে নারীর কারাদণ্ড

পটুয়াখালীর রাঙ্গাবালিতে গ্রামীণ সড়ক মাস্টারপ্ল্যান প্রণয়নে কর্মশালা অনুষ্ঠিত

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সেনা মোতায়েনের প্রয়োজন নেইঃ নির্বাচন কমিশনার সানাউল্লাহ

হাটহাজারী পৌরসভার ৭নং ওয়ার্ডের আর্দশ গ্রামে মন্দীরের সড়কটি যেন দেখার কেউ নাই

নাজিরপুরে সার জব্দের অভিযানের পর কৃষি কর্মকর্তাকে মারধরের অভিযোগ

মিরসরাইয়ে নুরুল আমিন এমপি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন