ঢাকা শনিবার, ১ আগস্ট, ২০২৬

নাগেশ্বরী যুবদলের বহিষ্কৃত আহ্বায়ক ও সদস্য সচিব স্বপদে বহাল


লতিফুর রহমান লিংকন, নাগেশ্বরী photo লতিফুর রহমান লিংকন, নাগেশ্বরী
প্রকাশিত: ৮-৯-২০২৪ দুপুর ৩:৩২

কুড়িগ্রামের নাগেশ্বরীতে সদ্য বহিষ্কৃত উপজেলা যুবদলের আহ্বায়ক নুরজামাল হক ও সদস্য সচিব আতিকুর রহমান লেবুর বহিষ্কারাদেশ প্রত্যাহার করে স্বপদে বহাল রেখেছে কেন্দ্রীয় কমিটি। শনিবার (৭ সেপ্টম্বর) যুবদলের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদকের দায়িত্বে থাকা নুরুল ইসলাম সোহেল স্বাক্ষরিত একটি চিঠি তাদের অফিসিয়াল ভেরিফায়েড ফেজবুক পেজে পোস্টের মাধ্যমে এ তথ্য জানানো হয়। 

জানা গেছে, নাগেশ্বরী উপজেলা যুবদলের আহ্বায়ক নুরজামাল হক ও সদস্য সচিব আতিকুর রহমান লেবুর বিরুদ্ধে গত ৫ সেপ্টেম্বর রাত ১০টার দিকে কলেজ মোড়ে বৈষম্যবিরোধী এক সমন্বয়ককে মারধরের অভিযোগ ওঠে। পরে ৬ সেপ্টম্বর সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগে তাদের বহিষ্কার করে কেন্দ্রীয় কমিটি। পরে বিষয়টি যাচাই-বাছাই করে সত্যতা না পেয়ে বহিষ্কারাদেশ প্রত্যাহার করে আবারো তাদের স্বপদে বহাল রাখার একটি চিঠি কেন্দ্রীয় যুবদলের অফিসিয়াল ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্ট করা হয়। যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক  মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন ইতোমধ্যে এ সিদ্ধান্ত কার্যকর করেছেন। 

এ বিষয়ে নাগেশ্বরী উপজেলা যুবদলের সদস্য সচিব আতিকুর রহমান লেবু জানান, তার বিরদ্ধে বৈষম্যবিরোধী ছাত্রদের আক্রমণের যে অভিযোগ আনা হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। ব্যক্তিগত ও দলীয় কোন্দলকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে নিয়ে ফায়দা লোটার অপচেষ্টা মাত্র।

এমএসএম / জামান

ধামইরহাটে জমিতে গিয়ে বাদি-বিবাদিকে জমি বুঝে দিলেন নওগাঁ সিনিয়র জুডিসিয়াল ম্যজিস্ট্রেট মোঃ মোনাদিল হক

রৌমারীতে খালের পানি থেকে নারীর লাশ উদ্ধার

সান্তাহারে ভেজাল আইসক্রিম কারখানায় অভিযানে ১০ লাখ টাকার মালামাল জব্দ, কারখানা সিলগালা

যশোরে জমি নিয়ে বিরোধে বাড়িতে সশস্ত্র হামলা, ৭ ঘণ্টা পর ফিরলেন অপহৃত নারী

ঝিনাইদহে বৃক্ষমেলা ও বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন

টঙ্গীতে মাদ্রাসা শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগে শিক্ষক গ্রেফতার

ঢাকা -সিলেট মহাসড়কের সরাইলে টানা ২২ ঘণ্টা যানজট, ছড়িয়েছে ১২ কিলোমিটারজুড়ে

মানিকগঞ্জে বাড়ছে হামে আক্রান্ত রোগীর সংখ্যা

পটুয়াখালীতে সড়ক দুর্ঘটনায় পর্যটকের মৃত্যু

রাকসু জিএস আম্মার সহ ৯ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা

এখন বিএনপির অবস্থা ব্রেইনলেস আওয়ামী লীগের মতো : সারজিস আলম

টাঙ্গাইল ডিসি লেকের সৌন্দর্য ফেরাতে কচুরিপানা পরিষ্কার করলেন প্রতিমন্ত্রী টুকু

চন্দনাইশে অসুস্থ বাচ্চুর পাশে জামায়াতের মেয়র পদপ্রার্থী হেলাল উদ্দিন