ঢাকা রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের শাখা ব্যবস্থাপক সম্মেলন অনুষ্ঠিত


বিজ্ঞপ্তি photo বিজ্ঞপ্তি
প্রকাশিত: ৮-৯-২০২৪ দুপুর ৩:৪০

ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের নতুন পরিচালনা পর্ষদের সাথে ব্যাংকের ব্যবস্থাপনা কর্তৃপক্ষ, বিভাগীয় প্রধান, আঞ্চলিক প্রধান ও শাখা ব্যবস্থাপকদের মত বিনিময় সভা ৭ সেপ্টেম্বর, শনিবার ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন ব্যাংকের চেয়ারম্যান দেশের ইসলামী ব্যাংকিংয়ের অন্যতম পথিকৃত মোহাম্মদ আবদুল মান্নান। বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের ভাইস চেয়ারম্যান বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক মো. আজিজুর রহমান, এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান উত্তরা ব্যাংকের সাবেক উপব্যবস্থাপনা পরিচালক মো. আবদুল কুদ্দুছ, রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান ঢাকা বিশ্ববিদ্যালয়ের একাউন্টিং এন্ড ইনফরমেশন ডিপার্টমেন্টের সহযোগী অধ্যাপক মো. সাইফুল আলম এবং অডিট কমিটির চেয়ারম্যান মো. রাগিব আহসান এফসিএ। সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ওয়াসেক মো. আলী। সভায় ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আবু রেজা মো. ইয়াহিয়াসহ উপব্যবস্থাপনা পরিচালকবৃন্দ উপস্থিত ছিলেন।

সভার শুরুতে বৈষম্যবিরোধী আন্দোলনের শহীদদের প্রতি বিশেষ শ্রদ্ধা জ্ঞাপন করা হয় এবং দেশের আর্থিক ক্ষেত্রে বৈষম্য দূর করার ব্যাপারে অগ্রণী ভূমিকা পালনের প্রতিজ্ঞা করা হয়।

প্রধান অতিথি তার বক্তব্যে ব্যাংকের গ্রাহক স্বার্থ রক্ষায় সার্বিক কার্যক্রম উন্নয়ন, তারল্য সংকট নিরসন ও খেলাপী বিনিয়োগ আদায়ের লক্ষে ঘোষিত মাসব্যাপী ‘রিকভারি ড্রাইভ’ কর্মসূচি সর্বাত্মকভাবে সফল করতে ব্যাংকের সকল স্তরের কর্মীকে সক্রিয়ভাবে দায়িত্ব পালনের আহ্বান জানান।

তিনি বলেন, নতুন বোর্ড গঠনের পর ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের সার্বিক কার্যক্রম উন্নয়নে নতুন উদ্যমে সৃষ্টি হচ্ছে। ব্যাংকে রক্ষিত সারা দেশের অগণিত গ্রাহকের কষ্টার্জিত আমানত বিশেষ কিছু এলাকার মুষ্টিমেয় কিছু মানুষের হাতে পূঞ্জিভূত হওয়ার ফলে সম্প্রতি যে সমস্যা দেখা দিয়েছিল সে পরিস্থিতি কাটিয়ে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক সামনের দিকে অগ্রসর হতে শুরু করেছে। তিনি ব্যাংকের সকল শাখার সংগৃহীত আমানত সেই অঞ্চলে বিনিয়োগ করে বৈষম্যহীন অর্থনৈতিক উন্নয়ন নিশ্চিত করার আহ্বান জানান। দেশের ক্ষুদ্র, কুটির ও মাঝারি শিল্পে বিনিয়োগ বাড়িয়ে ২০ লক্ষ গ্রাহকের এই ব্যাংকটিকে যথার্থ জনগণের ব্যাংকে রূপান্তরিত করা এবং গ্রাহক সেবার সার্বিক মান উন্নয়ন করে ব্যাংকের লক্ষ পূরণে ভূমিকা রাখার জন্য তিনি উদাত্ত আহ্বান জানান। দেশে বৈধ চ্যানেলে রেমিট্যান্স প্রবাহ উৎসাহিত করতে তিনি শাখায় প্রবাসী গ্রাহক সেবা ডেস্ক খোলার নির্দেশনা প্রদান করেন।

সকল আমানতকারীর স্বার্থ রক্ষায় বর্তমান বোর্ডের দৃঢ় প্রতিজ্ঞার কথা উল্লেখ করে চেয়ারম্যান ব্যাংকের কর্মীবাহিনীকে উৎসাহ-উদ্দীপনার সাথে কাজ করে ব্যাংকটিকে শ্রেষ্ঠ শরীয়াহ ব্যাংকে রূপান্তরিত করার আহ্বান জানান। তিনি বলেন, এখন থেকে ব্যাংকের কার্যক্রমে শরীয়াহ পরিপালনে কোন ব্যত্যয় প্রশ্রয় দেয়া হবে না।

সভায় বিশেষ অতিথিগণ ছাড়াও অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক, উপব্যবস্থাপনা পরিচালকবৃন্দ, বিভিন্ন আঞ্চলিক প্রধানগণ, বিভাগীয় প্রধানগণ, শাখা ব্যবস্থাপক ও শাখার দ্বিতীয় কর্মকর্তাগণ বক্তব্য রাখেন।

 

Sunny / Sunny

সাউথইস্ট ইউনিভার্সিটিতে "রিঅ্যাক্ট ২০২৬"-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

রপ্তানিমুখী শিল্পে অর্থায়ন সহায়তায় বাংলাদেশ ব্যাংকের ৩,০০০ কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিমে যুক্ত হলো প্রাইম ব্যাংক

গ্রামীণফোন নিয়ে এলো “ওয়ানএআই”

ঢাকায় বাংলাদেশ সোসাইটি অব আল্ট্রাসনগ্রাফির ৩৮তম জাতীয় কনফারেন্স ও আন্তর্জাতিক ওয়ার্কশপ এর শুভ উদ্বোধন

আনসার-ভিডিপির সঞ্জীবন প্রকল্প: মৎস্য ও প্রাণিসম্পদ খাতে নতুন দিগন্ত

সাধারণ মুহূর্তে অসাধারণ কিছু পাওয়াই ফটোগ্রাফি, আর অপো এই লক্ষ্য বাস্তবায়ন করছে

শাহ্জালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির ৯২৭তম সভা অনুষ্ঠিত

ওয়ালটন পণ্যের মান ও স্থায়িত্ব উন্নত, দামেও সাশ্রয়ী: সমাজকল্যাণ মন্ত্রী

বিশ্ব এন্ডোডন্টিক কংগ্রেসে অধ্যাপক ডা. মুজিবুর রহমানের সফল অংশগ্রহণ

দীর্ঘ ১৬ বছর পর বিএমইউর ১৮ চিকিৎসক অধ্যাপক পদে পদোন্নতি

টেকসই পর্যটনে অর্থনীতি, পরিবেশ ও নারীর অংশগ্রহণ নিয়ে রোদসীর গোলটেবিল

শাহজাহানপুর রেল ক্রসিংয়ে সংস্কার কাজ: বৃহস্পতিবার ঢাকার বিস্তীর্ণ এলাকায় ৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ

ডেঙ্গু পরিস্থিতি আরও উদ্বেগজনক হওয়ার আশঙ্কা: এখনই চাই সমন্বিত উদ্যোগ