ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

উলিপুরে প্রধান শিক্ষকের অপসারণ দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল


আবুল কালাম আজাদ, উলিপুর photo আবুল কালাম আজাদ, উলিপুর
প্রকাশিত: ৮-৯-২০২৪ দুপুর ৪:২৭

কুড়িগ্রামের উলিপুরে প্রধান শিক্ষকের অপসারণ দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন অভিভাবক ও স্থানীয় ছাত্র-জনতা। রবিবার (৮ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা শিক্ষা অফিসের সামনে যমুনা ব্যাপারীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শরিফা বেগমের বিরুদ্ধে বিভিন্ন ধরনের অনিয়মের অভিযোগ তুলে তাকে অপসারণের দাবিতে এই মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন তারা। উপজেলা শিক্ষা অফিসের সামনে ঘণ্টাব্যাপী সহস্রাধিক অভিভাবক ও ছাত্র-জনতা মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে অংশ নেয়।

জানা গেছে, প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক শরিফা বেগমের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ, দলীয়করণ, অনিয়ম-দুর্নীতি, স্বেচ্ছাচারিতা, অনুপস্থিতি, রাজনৈতিক দলের পরিচয়ে আধিপত্য বিস্তারসহ অব্যবস্থাপনা, শিক্ষানুকূল পরিবেশ বিনষ্ট করার অভিযোগে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন অভিভাবকবৃন্দ ও স্থানীয় ছাত্র-জনতা। প্রতিষ্ঠানটির সমস্যা দ্রুত সমাধান করে শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনার জোর দাবি তাদের।

মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে বক্তব্য দেন- দুর্গাপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের সদস্য আনিছুর রহমান, অভিভাবক মফিজল হক, স্থানীয় ছাত্রসমাজের প্রতিনিধি আজাদ মিয়া, নুরনবী মিয়া, মোবাশ্বের হোসেন, প্রতিষ্ঠানটির সাবেক সভাপতি আব্দুর রহিম সরকার প্রমুখ।

এ বিষয়ে যমুনা ব্যাপারীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শরিফা বেগম জানান, আমার বিরুদ্ধে আনা সব অভিযোগ মিথ্যা। এ ধরনের কাজে জড়িত নন বলে তিনি দাবি করেন।

উপজেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) নার্গিস ফাতিমা তোকদার জানান, ওই প্রধান শিক্ষকের বিরুদ্ধে লিখিত অভিযোগ পেয়েছি। তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে

উপজেলা নির্বাহী অফিসার আতাউর রহমান জানান, যমুনা ব্যাপারীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শরিফা বেগমের বিরুদ্ধে লিখিত অভিযোগ পেয়েছি। তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

T.A.S / জামান

পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি নগেন বাঁচতে চায়

বিশ্ববিদ্যালয় ছাত্রের মোটর সাইকেল পুড়ালো বিপদগামী যুবক

ঘিওরে বয়স্ক-বিধবা-প্রতিবন্ধী ভাতাভোগীদের মাঝে গাছের চারা চক্ষু সেবা ও পরিস্কার পরিচ্ছন্নতা অভযান শুরু

গেটকিপার জসিমের বিরুদ্ধে ২৭ লাখ টাকা প্রতারণার অভিযোগ

জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ

সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা

মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ

চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন

অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ

আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার

বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প

তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন

দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ