বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে শাহজালাল ইসলামী ব্যাংক চৌমুহনী শাখার আর্থিক সহায়তা প্রদান
শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসির চৌমুহনী শাখা শনিবার (৭ সেপ্টেম্বর) নোয়াখালীর চৌমুহনী এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে আর্থিক সহায়তা প্রদান করেছে।
শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসিএর চিফ ফাইন্যান্সিয়াল অফিসার মো. জাফর ছাদেক, এফসিএ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ব্যাংকের চৌমুহনী শাখা প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে অসহায় ও বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষদের মধ্যে আর্থিক অনুদান হিসাবে নগদ অর্থ প্রদান করেন।
বন্যায় ক্ষতিগ্রস্ত তিন শতাধিক পরিবারের মধ্যে আর্থিক সহায়তা প্রদান এবং ছয় শতাধিক বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসির চৌমুহনী শাখা ব্যবস্থাপক আবদুল হান্নান, বক্সিরহাট শাখার ব্যবস্থাপক মাসুদুর রহমান, চৌমুহনী শাখার বিনিয়োগ ইনচার্জ শাহাদাত হোসেন, চৌমুহনী এবং বক্সিরহাট শাখার কর্মকর্তাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
T.A.S / জামান
ইনোট্রান্স ২০২৬-এ রেলের বৈদ্যুতিক ট্রেন ও ডাবললাইন প্রকল্পে অর্থায়ন নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা
শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি পেল ৪০০ অসচ্ছল শিক্ষার্থী
এলজিইডিতে জলবায়ু সহনশীল অবকাঠামো উন্নয়নে ভিডিও ডকুমেন্টারি ও ফ্যাক্টশিট চূড়ান্তকরণ কর্মশালা অনুষ্ঠিত
টানা তৃতীয়বার এডিবির স্বীকৃতি পেল ঢাকা ব্যাংক
পল্লী সঞ্চয় ব্যাংকের চেয়ারম্যান সাবেক সচিব এ কে এম জাহাঙ্গীর
ঢাবি উপাচার্যের সঙ্গে কোইকা প্রতিনিধিদলের সাক্ষাৎ
মিউজিক্যাল নাইট নিয়ে আসছে রেডমি নোট ১৭ সিরিজ প্রেজেন্টস ‘ম্যাক্স রিপাবলিক’
বিশ্ব ব্যক্তিগত গাড়িমুক্ত দিবস ২০২৬
কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৮০তম সভা অনুষ্ঠিত
বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস ২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ
আইসিবি ইসলামিক ব্যাংকের ৩৯তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: বাংলাদেশি রাষ্ট্রদূত