ঢাকা সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

লাঠি-অস্ত্র আর ক্ষমতার বাহাদুরি দিয়ে পুলিশিং হয় না : জিএমপি কমিশনার


আবিদ হোসেন বুলবুল, গাজীপুর photo আবিদ হোসেন বুলবুল, গাজীপুর
প্রকাশিত: ৮-৯-২০২৪ বিকাল ৫:২৪
নবাগত গাজীপুর মেট্রাপলিটন পুলিশ (জিএমপি) কমিশনার খোন্দকার রফিকুল ইসলাম বলেছেন, লাঠি-অস্ত্র আর ক্ষমতার বাহাদুরি দিয়ে পুলিশিং হয় না। জনগণের আস্থা থাকতে হয়। আমরা ওই জায়গা থেকে দূরে সরে এসেছিলাম। জনগণের আস্থা যদি পুলিশের ওপর না থাকে, তাহলে পুলিশ হতে পারে না। এটা আবারো প্রমাণ হলো। আমার স্বীকার করতে কোনো্ দ্বিধা নেই যে, আমাদের ভুল লিডারশিপের কারণে পুলিশ একটি দলের বাহিনী হিসেবে পরিণত হয়েছিল। এ কারণে আমরা স্বাভাবিকভাবেই জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছি।
 
রবিবার (৮ সেপ্টেম্বর) বেলা ১১টায় জিএমপি কমিশনার কার্যালয়ের সম্মেলন কক্ষে গাজীপুরের বিভিন্ন প্রিন্ট, ইলেক্ট্রনিক ও অনলাইন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
 
এ সময় তিনি স্থানীয় সাংবাদিকদের বক্তব্য শোনেন এবং তাদের প্রশ্নের জবাব দেন। তিনি বিভিন্ন সমস্যা সমাধানের আশ্বাসও প্রদান করেন।পুলিশ কমিশনার জানান, জিএমপির সকল পুলিশ সদস্য কাজে যোগ দিয়েছেন। কিছু সদস্য আহত হয়েছিলেন, তারাও কাজে যোগ দিয়েছেন।
 
তিনি বলেন, আমি কাজ করব, কোনো কারুকাজ করব না। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের জনবল সংকটের কথা উল্লেখ করে তিনি বলেন, আমি চেষ্টা করবে জনবল বাড়ানোর জন্য। এছাড়াও যেসব মামলা হয়েছে তাতে যেন কোনো নিরপরাধ মানুষ হয়রানি না হয় সেজন্য পুলিশের প্রতি আহ্বান জানান। গাজীপুরের সড়ক-মহাসড়কে যানজট, চাঁদাবাজি এবং মাদক নিয়েও কাজ করার আশ্বাস দেন তিনি।
 
তিনি বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনের সময় বাসন থানায় হামলার ঘটনা ঘটে। তখন আমাদের কিছু অস্ত্র খোয়া যায়। আমরা খোয়া যাওয়া অস্ত্রগুলো উদ্ধারের চেষ্টা করছি। কিছু অস্ত্র উদ্ধার হয়েছে, কিছু মিসিং রয়েছে। এটা আমাদের একটি বড় চ্যালেঞ্জ রয়ে গেছে।
 
মতবিনিময় সভায় সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন- মোস্তাফিজুর রহমান টিটু, শাহ শামসুল হক রিপন, মো. মজিবুর রহমান, খায়রুল ইসলাম, মাজহারুল ইসলাম মাসুম, মোহাম্মদ দেলোয়ার হোসেন, আমিনুল ইসলাম, রেজাউল বারী বাবুল, মো. আসাদুজ্জামান, ইজাজ আহমেদ মিলন, রাজিবুল হাসান, পলাশ প্রধান প্রমুখ।
 
মতবিনিময়কালে অতিরিক্ত পুলিশ কমিশনার জিয়াউল ইসলাম ও আহমারউজ্জামান, বিভিন্ন জোনের উপ-কমিশনারগণসহ অন্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

এমএসএম / জামান

ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার

এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান

গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার

পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ

ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর

মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ

আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা

গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত

বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ

মান্দায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত