প্রাইভেটকারে বহন করা হচ্ছিল ১০ লাখ টাকা, পুলিশের তল্লাশিতে উদ্ধার
গোপালগঞ্জে নিয়মিত চেকপোস্ট কার্যক্রমের সময় ১০ লাখ টাকাসহ শরীয়তপুর সড়ক বিভাগের এক পিওন ও একটি প্রাইভেটকার চালককে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় টাকা বহনে ব্যবহৃত একটি প্রাইভেটকারও জব্দ করা হয়েছে।
পুলিশ জানায়, বুধবার (১৭ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে গোপালগঞ্জ শহরের পুলিশ লাইন্স মোড় এলাকায় নিয়মিত তল্লাশির সময় একটি প্রাইভেটকার থামানো হয়। তল্লাশি চালিয়ে গাড়ির ভেতরে থাকা একটি ব্যাগ থেকে দুইটি খামে রাখা মোট ১০ লাখ টাকা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন—শরীয়তপুর সড়ক বিভাগের পিওন ও মাদারীপুর জেলার সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়নের চর খসরু গ্রামের মৃত কালু মোল্যার ছেলে মোশারফ হোসেন (৬০) এবং প্রাইভেটকার চালক শরীয়তপুর জেলার পালং থানার দক্ষিণ মধ্যপাড়া এলাকার মৃত সোহরাব ব্যাপারীর ছেলে মো. মনির হোসেন (৪০)।
গোপালগঞ্জ জেলা পুলিশের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে পিওন মোশারফ হোসেন অসংলগ্ন কথাবার্তা বলেন। একপর্যায়ে তিনি স্বীকার করেন, শরীয়তপুর সড়ক বিভাগের একটি কাজের দরপত্র অনুমোদনের জন্য গোপালগঞ্জ সড়ক সার্কেলের সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সাজ্জাদ হোসেনকে দেওয়ার উদ্দেশ্যে এই টাকা নিয়ে আসা হচ্ছিল।
পুলিশের সন্দেহ হলে সঙ্গে সঙ্গে টাকা ও প্রাইভেটকারটি জব্দ করা হয় এবং অভিযুক্ত দুইজনকে আটক করে গোপালগঞ্জ সদর থানায় নেওয়া হয়।
এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
Aminur / Aminur
ধামরাইয়ে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি, দুই ডিলারকে ২ লাখ টাকা জরিমানা
আলফাডাঙ্গায় ইয়াবাসহ রবি ঘোষ গ্রেপ্তার: ভ্রাম্যমাণ আদালতে ৯ মাসের কারাদণ্ড
ঠাকুরগাঁও-১ আসনের উপ নির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ
পটুয়াখালীর রাঙ্গাবালীতে সাড়ে চার হাজার গাছের চারা বিতরণ
ভোলার মা ও শিশু কল্যাণ কেন্দ্র নানা সংকটে জর্জরিত
রায়গঞ্জে আগুনে পুড়ে ছাই ঘর, গণমাধ্যমের সংবাদে নতুন ঘর পেলেন বিধবা রেখা
দাউদকান্দিতে আদালতের স্থগিতাদেশ উপেক্ষা করে বিরোধপূর্ণ জমির গাছ কাটার অভিযোগ
ভূরুঙ্গামারীতে চা আড্ডার দোকান পুড়িয়ে দিল প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী
মাদককারবারিদের কারণে আইনশৃঙ্খলা ও সামাজিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে: এমপি আনিসুর রহমান খোকন
ছাত্রীকে ধর্ষণের চেষ্টা,ম্যাঙ্গো লাভার কর্ণধার মুরাদ পারভেজ কারাগারে
বিকাশ ও নগদের সিম ক্লোন করে অর্থ হাতিয়ে নেওয়া চক্রের ৯ সদস্য গ্রেপ্তার: ১১টি মোবাইল ও নগদ টাকা উদ্ধার
নতুন নিকাহ্ রেজিস্টার নিয়োগ না দেওয়ার দাবীতে ঝিনাইদহে স্মারকলিপি পেশ