ঢাকা বৃহষ্পতিবার, ১২ মার্চ, ২০২৬

আত্রাইয়ে বড়শিমলা মহিলা কলেজের নবনির্মিত একাডেমিক ভবনের উদ্বোধন


ওমর ফারুক, আত্রাই photo ওমর ফারুক, আত্রাই
প্রকাশিত: ১৫-১-২০২৬ দুপুর ৪:২

নওগাঁর আত্রাই উপজেলায় নারী শিক্ষার প্রসারে সাফল্যের ধারা অব্যাহত রাখতে আরও এক ধাপ এগিয়ে গেল বড়শিমলা মহিলা কলেজ। ২০০১ সালে প্রতিষ্ঠিত এই বিদ্যাপীঠের শিক্ষার্থীদের দীর্ঘদিনের আবাসন ও শ্রেণিকক্ষ সংকট নিরসনে নবনির্মিত একাডেমিক ভবনের শুভ উদ্বোধন করা হয়েছে।
​বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সকাল ১১টায় এক আনন্দঘন পরিবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভবনটির ফলক উন্মোচন করেন বড়শিমলা মহিলা কলেজের গভর্নিং বডির সভাপতি ও বান্দাইখাড়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মোঃ মামনুর রশিদ সিদ্দিক হিরু। শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের অধীনে প্রায় ১ কোটি ১২ লক্ষ টাকা ব্যয়ে এই আধুনিক ভবনটি নির্মাণ করা হয়েছে।
​উদ্বোধন শেষে কলেজ চত্বরে আয়োজিত আলোচনা সভায় সভাপতি মোঃ মামনুর রশিদ সিদ্দিক হিরু বলেন, ২০০১ সালে প্রতিষ্ঠার পর থেকে এই কলেজটি উত্তর জনপদের নারী শিক্ষায় আলোকবর্তিকা হিসেবে কাজ করছে। একটি মানসম্মত শিক্ষা পরিবেশ নিশ্চিত করতে আধুনিক অবকাঠামোর বিকল্প নেই। এই নতুন ভবনটি ছাত্রীদের পড়াশোনায় আরও প্রাণচাঞ্চল্য ফিরিয়ে আনবে। আমাদের লক্ষ্য বড়শিমলা মহিলা কলেজকে এই অঞ্চলের একটি শ্রেষ্ঠ মডেল শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলা।
​স্বাগত বক্তব্যে অত্র কলেজের অধ্যক্ষ মো. আব্দুল বারী সন্তোষ প্রকাশ করে বলেন, আমাদের কলেজের ফলাফল বরাবরই ঈর্ষণীয়। এবারও একজন শিক্ষার্থী গোল্ডেন জিপিএ-৫ সহ অধিকাংশ পরীক্ষার্থী অত্যন্ত ভালো ফলাফল করে কলেজের গৌরব অক্ষুণ্ণ রেখেছে। ১ কোটি ১২ লক্ষ টাকা ব্যয়ের এই নতুন ভবনটি আমাদের দীর্ঘদিনের স্থানাভাব দূর করবে। আমরা এখন আরও নিবিড়ভাবে ছাত্রীদের পাঠদান নিশ্চিত করতে পারব।
​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী এইচ. এম. লুৎফুল বারী, উপজেলা শিক্ষা প্রকৌশলী মো. সুজাউদ্দিন সরদার, সংশ্লিষ্ট ঠিকাদার সামসুল আলম, উপজেলা বিএনপির উপদেষ্টা মন্ডলীর ১ নং সদস্য মো. রেজাউন নবী তালুকদার, মকবুল হোসেন, শরিফুল ইসলাম, জাহাঙ্গীর আলম, হাটকালুপাড়া ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি  স. ম.  সাজ্জাদ হোসেন তোতা, যুগ্ম- সম্পাদক মো. ময়েনুল ইসলাম, ইউনিয়ন জামায়াতের আমীর মো. হাসান আলী, ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মো. মকুল হোসেন, প্রধান শিক্ষক আঃ জলিল, 
​এসময় উপস্থিত ছিলেন প্রভাষক মো. মনসুর রহমান, মো. আব্দুল মজিদ, লোকমান, নিতাই, নজরুল ইসলাম, খালেক, আব্দুর রউফ সরদার, নিয়ামুল, উজ্জ্বল, সৈয়দ রুহুল আমিন, সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ প্রমুখ। অনুষ্ঠান শেষে কলেজের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া মোনাজাত করা হয়েছে। 

Aminur / Aminur

বিয়াম মডেল স্কুল ও কলেজের উদ্যোগে বগুড়ায় গরীব দুঃস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

বাগেরহাটে বাস-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ১২

বাউফলে সাংবাদিক হারুন অর রশিদের বাড়িতে গভীর রাতে হামলা

‎মিরসরাইয়ে কানের দুল ছিনতাইয়ের অভিযোগ

বাকেরগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১

বারহাট্টায় জরায়ু হারাল ধর্ষণের শিকার ৭ বছরের শিশু, প্রায় আড়াই মাস পর থানায় মামলা

মৃত মুরগী বিক্রির জন্য সংরক্ষণ, চাঁদপুরে ৪ প্রতিষ্ঠানের জরিমানা

​নেত্রকোনায় পৈতৃক সম্পত্তিতে গড়ে তোলা সবজি বাগানে দুর্বৃত্ত তাণ্ডবে-৩ জন গুরুতর আহত

শান্তিগঞ্জে মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

আত্রাইয়ে গণহত্যা দিবস ও মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

আত্রাইয়ে হোলি উৎসবে অতিরিক্ত মদ্যপানে যুবকের মৃত্যু,থানায় মামলা

পিরোজপুরে বিশ্ব নারী দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

হোমনায় মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে প্রতিবাদ করায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে মানববন্ধন