ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬

সোনাদিয়ার চর থেকে অবৈধ বালি উত্তোলনের দায়ে এক ব্যাক্তিকে ৪ লাখ জরিমানা


মহেশখালী প্রতিনিধি photo মহেশখালী প্রতিনিধি
প্রকাশিত: ১৮-১২-২০২৫ দুপুর ১১:৩৯

দ্বীপ উপজেলা মহেশখালীর সোনাদিয়ার চর এলাকার বিভিন্ন পয়েন্ট থেকে রাতে অবৈধভাবে বালি উত্তোলন করে যাচ্ছে একটি সিণ্ডিকেট।এসব অবৈধ বালি উত্তোলন বন্ধে অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আবু জাফর মজুমদার।
অভিযানের সময় বালি লুটকারীরা খননযন্ত্র ফেলে পালিয়ে গেলেও জব্দ করা হয় শ‍্যালো ইঞ্জিনচালিত অবৈধ খননযন্ত্র, খননের কাজে ব‍্যবহৃত নানা সরঞ্জাম। খননযন্ত্র জব্দের পাশাপাশি বালি  উত্তোলনে জড়িত একজন ব‍্যক্তিকে ৪ লাখ টাকা অর্থ দণ্ড ও জব্দকৃত বালি নিয়ম অনুযায়ী নিলাম দেওয়া হয়।
১৭ ডিসেম্বর মঙ্গলবার রাত ৮টার দিকে মহেশখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট  আবু জাফর মজুমদার  ভ্রাম‍্যমাণ আদালতে নেতৃত্ব দেন।
দণ্ডপ্রাপ্ত ব‍্যক্তি হলেন মোহাম্মদ সোহাগ (৩০)। তাঁর বাড়ি ভোলা জেলার লালমোহন উপজেলায়।
অভিযানের বিষয়ে সহকারী ভূমি আবু জাফর মজুমদারের নিকট জানতে চাইলে তিনি বলেন,গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, সোনাদিয়া চর থেকে অবৈধভাবে বালি উত্তোলন করে তা পরিবহন করে যাচ্ছে কিছু অবৈধ বালি ব্যবসায়ী সিন্ডিকেট। সংবাদ পেয়ে তাৎক্ষণিকভাবে অভিযান পরিচালনা করি এবং অবৈধভাবে উত্তোলনকৃত বিপুল পরিমাণ বালি জব্দ করা হয়। বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫(১) ধারা অনুযায়ী ৪,০০,০০০/- (চার লক্ষ টাকা) অর্থদন্ড প্রদান করা হয়।
তিনি আরো বলেন,সরকার যেহেতু ১৯৯৯সালে সোনাদিয়া দ্বীপকে একটি প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা(Ecologically Critical Area-ECA). সোনাদিয়া দ্বীপ বা সংলগ্ন এলাকা ঘোষণা করেছে,এই এলাকা থেকে বালি উত্তোলন সম্পূর্ণভাবে অবৈধ। জনস্বার্থে প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Aminur / Aminur

রাজশাহীতে দৈনিক বার্তার সুবর্ণজয়ন্তী উদ্‌যাপন

বাগেরহাট টেকনিক্যাল স্কুল ও কলেজে মাদকাসক্তির কুফল ও এর প্রতিকার ইস্যুতে কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভা

গোদাগাড়ীতে নদীভাঙনপ্রবণ এলাকা পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী

জিয়ানগর সুধীজনদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা

সিংড়ায় ৫ টি বক অবমুক্ত করলো ইউএনও

শারদীয় দুর্গাপূজা ঘিরে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির ৮ প্লাটুন মোতায়েন

কালিয়ায় অনলাইন প্রতারনায় দুইজন আটক, নগদ টাকা জব্দ

মনপুরায় পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু

ইট ভেঙে জীবিকা চলে শতবর্ষী ছব্দুলের, পাশে দাঁড়ালেন ইউএনও

সুনামগঞ্জ সদর হাসপাতালে সেবার মানউন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চান নবাগত তত্বাবধায়ক ডাঃ আলী আশরাফ

শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির নতুন কমিটি, সভাপতি মানিক লাল সম্পাদক সুধা রঞ্জন

আত্রাইয়ে বান্দাইখাড়া টেকনিক্যাল কলেজে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন

নাগরপুরে দশম শ্রেণির বখাটে ছাত্রর হাতে শিক্ষিকা লাঞ্ছিত