রায়গঞ্জে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
সিরাজগঞ্জের রায়গঞ্জে শিশু-কিশোরদের উৎসাহ–উদ্দীপনার মধ্য দিয়ে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকাল থেকে উপজেলার ধানঘরা মডেল উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। এবারের বৃত্তি পরীক্ষায় উপজেলার ২৬টি কিন্ডারগার্টেন স্কুল অংশ নেয়। মোট পরীক্ষার্থী ছিল ১ হাজার ১৫৩ জন।
রায়গঞ্জ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সভাপতি মো. আবুল কালাম আজাদ জানান, সাধারণ ও ট্যালেন্ট—এই দুই গ্রেডে পরীক্ষার ফল প্রকাশ করা হবে। বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের নগদ অর্থ, ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হবে।
পরীক্ষা কেন্দ্র পরিদর্শন শেষে রায়গঞ্জ প্রেসক্লাবের সদস্য সচিব মো. আলী হায়দার আব্বাসী পরীক্ষার পরিবেশ ও সার্বিক ব্যবস্থাপনাকে সন্তোষজনক বলে মন্তব্য করেন। আয়োজকরা জানান, এ ধরনের বৃত্তি পরীক্ষা শিক্ষার্থীদের প্রতিযোগিতামূলক মানসিকতা গড়ে তোলার পাশাপাশি ভবিষ্যৎ শিক্ষাজীবনে ইতিবাচক ভূমিকা রাখবে।
Aminur / Aminur
রায়গঞ্জে মসজিদ-মন্দির, স্কুল ও কবরস্থানে ৩ শতাধিক গাছের চারা রোপণ
মেঘনায় নৌকা ডুবিতে নিখোঁজের দুই দিন পর ৩ ভাইবোনের মরদেহ উদ্ধার
নালিতাবাড়ী গোপালপুর বিটে বনভূমি দখল, গাছ কাটাসহ নানা অভিযোগ
বোয়ালিয়া মৌজার জমির দলিলে ৯ জাল দাখিলা, রেজিস্ট্রি স্থগিত
কালিয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান
রাজারহাটের চর বিদ্যানন্দে জ্বালানি তেলের দামে কৃষকের দুশ্চিন্তা
আত্রাই মহিলা কলেজে নবীনবরণ ও এমপি শেখ রেজাউল ইসলামকে সংবর্ধনা প্রদান
বাকেরগঞ্জে জাহাঙ্গীর হোসেন মোল্লা কলেজে নবীন বরণ
তারাগঞ্জে রিকশাচালকের অদম্য মেধাবী সন্তান তাপসের স্বপ্নভঙ্গ, মেধায় উত্তীর্ণ হয়েও ভেরিফিকেশনে বাদ
ধুনটে ককটেল হামলা মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার
বাঙ্গালহালিয়া হেডম্যান পাড়া কেন্দ্রীয় বৌদ্ধ বিহারে মধু পূর্ণিমা উদযাপন
মানুষকে সচেতন করতে বর্জ্যের বিনিময়ে খাবার-গাছ দিচ্ছে ‘ক্লিন চাঁদপুর’