তানোরে শিশু সাজিদের পরিবারের পাশে দাঁড়াল বিএনপি
রাজশাহীর তানোরে গভীর নলকূপের পরিত্যক্ত গর্তে পড়ে দুই বছরের শিশু সাজিদের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় এখনো শোক কাটেনি তার পরিবার ও স্বজনদের। ঘটনার পাঁচ দিন পেরিয়ে গেলেও দূরদূরান্ত থেকে মানুষজন ঘটনাস্থল দেখতে ও শোকাহত পরিবারকে সান্ত্বনা দিতে সাজিদের বাড়িতে ভিড় করছে।এরই মাঝে আজ তানোর উপজেলা বিএনপির নেতাকর্মীরা উপজেলার পাঁচন্দর ইউনিয়নের কোয়েলহাট পূর্বপাড়া গ্রামে শিশু সাজিদের বাড়িতে যান। এ সময় রাজশাহী জেলা বিএনপির সদস্য ও তানোর পৌরসভার সাবেক মেয়র মিজানুর রহমান মিজান শোকাহত মা-বাবার সঙ্গে কথা বলেন এবং তাদের সান্ত্বনা দেন।তিনি শিশু সাজিদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করেন।পরে সাবেক মেয়র মিজান শিশু সাজিদের মা রুনা খাতুন ও বাবা রাকিবুল ইসলামের হাতে আর্থিক সহায়তা ও খাদ্যসামগ্রী তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন তানোর থানা বিএনপির আহ্বায়ক আখেরুজ্জামান হান্নান, পাঁচন্দর ইউনিয়ন বিএনপির সভাপতি মজিবুর রহমান, সাধারণ সম্পাদক আব্দুল গাফার মেম্বার, সাংগঠনিক সম্পাদক লাটু, বিএনপির নেতা লফর মেম্বার, লুৎফর রহমান, জিন্না প্রমুখ। এদিকে রুনা খাতুন বলেন, ‘সাজিদ মারা যাওয়ার পাঁচ দিন হয়ে গেছে, তবু আমার বাড়িতে মানুষের ভিড় কমছে না। এত মানুষের মাঝেও আমি আমার সাজিদকে আর দেখতে পাচ্ছি না।’তিনি আরো বলেন, “গর্তে পড়ে আমার বাচ্চা ‘মা মা’ বলে জোরে জোরে কাঁদছিল। আমি খুঁজছিলাম, কিন্তু তাকে উদ্ধার করতে পারিনি। ঘুমালেই তার কান্নার শব্দ কানে ভেসে আসে হাঁটাচলার সময়ও সেই ডাক শুনতে পাই। চোখের সামনে দাঁড়িয়ে থেকেও আমি আমার বুকের ধনকে বাঁচাতে পারিনি। আপনারা সবাই আমার সাজিদের জন্য দোয়া করবেন।”প্রসঙ্গত, গত বুধবার (১০ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে তানোর উপজেলার পাঁচন্দর ইউনিয়নের কোয়েলহাট পূর্বপাড়া গ্রামের একটি জমিতে থাকা গভীর নলকূপের পরিত্যক্ত গর্তে পড়ে মৃত্যু হয় শিশু সাজিদের।
Aminur / Aminur
গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে শালিখায় কর্মশালা অনুষ্ঠিত
নড়াগাতীতে শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে মামলা দায়ের
চাঁদপুরে খাল দূষণ ও ভরাট করায় দুই রাইস মিল মালিকের জরিমানা
ভূরুঙ্গামারীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের নতুন উদ্যমে ঘর নির্মাণের কাজ শুরু
মাদারীপুরে আধিপত্য বিস্তার নিয়ে দুই বংশের সংঘর্ষ, আহত ১৪
তারাগঞ্জে দায়সারা ভাবে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত,কৃষকদের ক্ষোভ
চট্টগ্রাম কাস্টমস হাউসে ঘুষ বাণিজ্য, রাজস্ব ফাঁকির ধুম
মোহনগঞ্জে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণ, যুবকের বিরুদ্ধে মামলা
কুড়িগ্রামে জেলা টাউন ক্লাবে আধুনিক ডিজিটাল প্রজেক্টর উদ্বোধন
গোদাগাড়ীতে ডাসকো ফাউন্ডেশনের উদ্যোগে স্টুডেন্ট ফোরামের দ্বি-মাসিক স্টাডি সার্কেল অনুষ্ঠিত
এসিল্যান্ডের ড্রাইভার থেকে কোটি টাকার সাম্রাজ্য
কুমিল্লায় গোল্ডেন লাইফ ইনসুরেন্সের আল-ফালাহ্ ইসলামী জীবন বীমা প্রকল্পের উন্নয়ন সভা অনুষ্ঠিত