ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

নরসিংদীতে বিশেষ অভিযানে অস্ত্র ও গুলি উদ্ধার


শান্ত বণিক, নরসিংদী photo শান্ত বণিক, নরসিংদী
প্রকাশিত: ৮-৯-২০২৪ বিকাল ৫:৪০

নরসিংদীতে পুলিশের বিশেষ অভিযানে অবৈধ অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে। রবিবার (৮ সেপ্টেম্বর) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) শামসুল আরেফীন। শনিবার রাতে জেলার মাধবদী ও পলাশ থানায় পৃথক অভিযান চালিয়ে দুটি ওয়ান শুটারগান (আগ্নেয়াস্ত্র) ও  ৪ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ৪ সেপ্টেম্বর থেকে সারাদেশে একযোগে পরিচালিত অবৈধ অস্ত্র উদ্ধার অভিযানের অংশ হিসেবে নরসিংদীর পুলিশ সুপার মো. আব্দুল হান্নানের প্রত্যক্ষ দিকনির্দেশনায় বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় শনিবার রাতে মাধবদী থানার একটি টিম গোপন তথ্যের ভিত্তিতে আনন্দী ব্রিজের পূর্ব পাশে বাংলা মার্কেট এলাকায় অভিযান চালায়। এ সময় পরিত্যক্ত অবস্থায় একটি বাজারের ব্যাগে একটি ওয়ান শুটারগান এবং ৪ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।

একই রাতে অপর একটি অভিযানে পলাশ থানা পুলিশ ফুলবাড়িয়া হালদারপাড় এলাকায় অভিযান চালায়। এ সময় পরিত্যক্ত অবস্থায় একটি ওয়ান শুটারগান উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্র ও গুলি মাধবদী এবং পলাশ থানা হেফাজতে রয়েছে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

T.A.S / জামান

ভূরুঙ্গামারী ক্রীড়া সংস্থার অফিস দীর্ঘদিন ধরে তালাবদ্ধ,বরাদ্দের হদিস নেই

মুকসুদপুরে দুবাই প্রবাসী মতিয়ার রহমানের উদ্যোগে ৭০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

দক্ষিণকান্দী কুমার নদে নৌকা বাইচ দেখতে হাজারো মানুষের ঢল

কুতুবদিয়া হাসপাতালে রোগীর উপচে পড়া ভিড়, বাড়ছে হামের রোগী

মনপুরায় আওয়ামী লীগ ও জামায়াতের কর্মীদের বিরুদ্ধে হামলার অভিযোগ, আহত শিক্ষকসহ ২

চাঁদপুরে মাদকসহ গ্রেপ্তার ২০, কিশোর গ্যাংয়ের ৭০ সদস্য আটক

পদ্মার কলতানে মেতে উঠল ঐতিহ্যবাহী নৌকা বাইচ ও গ্রামীণ মেলা

পরিবারের লোকজন কাজে ব্যস্ত, পুকুরে ডুবে দুই কন্যা শিশুর মৃত্যু

ফারুয়ার ডেবাছড়ায় বেইলি ব্রিজ নির্মাণ করতে হলে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মাধ্যমে উদ্যোগ নিতে হবে --- ইউএনও অভি দাশ

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

ফারুয়ায় ২৫০ ফুটের বেইলি ব্রিজ নির্মাণে উন্নয়ন বোর্ডের হস্তক্ষেপ কামনা করেন বিএনপি সভাপতি সালাম ফকির

তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ

বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২