ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

প্রাথমিকের ডিজির অপসারণ দাবিতে নরসিংদীতে মানববন্ধন


শান্ত বণিক, নরসিংদী photo শান্ত বণিক, নরসিংদী
প্রকাশিত: ৯-৯-২০২৪ দুপুর ১১:১৯
বিভিন্ন ধরনের অনিয়ম, সহকর্মীদের সঙ্গে অসদাচরণসহ নানান অভিযোগ তুলে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) আব্দুস সামাদের অপসারণের দাবিতে নরসিংদীতে মানববন্দন ও বিক্ষোভ সমাবেশ করেছেন জেলা ও উপজেলা শিক্ষা কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। রবিবার (৮ সেপ্টেম্বর) প্রাথমিক শিক্ষা অফিসের সামনে মানববন্ধনে অংশ নেন জেলা-উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
 
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ১২ দিন ধরে কলম বিরতি চলমান রয়েছে। রবিবার থেকে সারাদেশে প্রতিটি বিভাগ, জেলা-উপজেলা শিক্ষা অফিস, পিটিআই ও ইউআরসির সকল কর্মকর্তা-কর্মচারী এক ঘণ্টার কর্মবিরতি অব্যাহত রাখেন। দাবি আদায় না হলে আরো কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন আন্দোলনকারীরা।
 
তারা বলেন, সহকর্মীদের সঙ্গে অসদাচরণসহ নানান অনিয়মে অভিযুক্ত ও বিতর্কিত ডিজির প্রাথমিক শিক্ষা সম্পর্কে ন্যূনতম কোনো ধারণা না থাকলেও এই কর্মকর্তা বর্তমানে প্রাথমিক শিক্ষা বিভাগ দখল করে বসে রয়েছেন। এই ডিজি এখন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের বোঝা হয়ে দাঁড়িয়েছেন। এ কারণে তাকে প্রাথমিক শিক্ষার মহাপরিচালকের মতো একটি গুরুত্বপূর্ণ পদ হতে অনতিবিলম্বে অপসারণ করে তার পরিবর্তে একজন শিক্ষাবান্ধব ও অভিজ্ঞ কর্মকর্তাকে পদায়নের দাবি তাদের।

এমএসএম / এমএসএম

ভূরুঙ্গামারী ক্রীড়া সংস্থার অফিস দীর্ঘদিন ধরে তালাবদ্ধ,বরাদ্দের হদিস নেই

মুকসুদপুরে দুবাই প্রবাসী মতিয়ার রহমানের উদ্যোগে ৭০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

দক্ষিণকান্দী কুমার নদে নৌকা বাইচ দেখতে হাজারো মানুষের ঢল

কুতুবদিয়া হাসপাতালে রোগীর উপচে পড়া ভিড়, বাড়ছে হামের রোগী

মনপুরায় আওয়ামী লীগ ও জামায়াতের কর্মীদের বিরুদ্ধে হামলার অভিযোগ, আহত শিক্ষকসহ ২

চাঁদপুরে মাদকসহ গ্রেপ্তার ২০, কিশোর গ্যাংয়ের ৭০ সদস্য আটক

পদ্মার কলতানে মেতে উঠল ঐতিহ্যবাহী নৌকা বাইচ ও গ্রামীণ মেলা

পরিবারের লোকজন কাজে ব্যস্ত, পুকুরে ডুবে দুই কন্যা শিশুর মৃত্যু

ফারুয়ার ডেবাছড়ায় বেইলি ব্রিজ নির্মাণ করতে হলে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মাধ্যমে উদ্যোগ নিতে হবে --- ইউএনও অভি দাশ

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

ফারুয়ায় ২৫০ ফুটের বেইলি ব্রিজ নির্মাণে উন্নয়ন বোর্ডের হস্তক্ষেপ কামনা করেন বিএনপি সভাপতি সালাম ফকির

তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ

বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২